এক্সপ্লোর

Virat on Anushka: অনুষ্কার সঙ্গে প্রথম দেখাটা কেমন ছিল ? স্মৃতির শহরে বিরাট

Virat on Anushka Sharma : 'এটা আমি শোনার সঙ্গে সঙ্গে ঘাবড়ে গিয়েছিলাম', অনুষ্কার সঙ্গে প্রথম দেখা হওয়া নিয়ে কী বললেন বিরাট ?

মুম্বই: একডাকে তাঁদের সবাই বিরুষ্কা নামেই চেনে। তবে একদিকে যিনি খেলার মাঠে ঝড় তোলেন, তখন অন্যদিকে ফ্রেমে যাকে দেখে হৃদয় দোলে তামাম ভারতবাসীর, সেই বিরাট কোহলি (Virat Kohli) এবং অনুষ্কা  শর্মার  (Anushka Sharma) সাক্ষাতটা কেমন ছিল ? প্রেম নিবেদনের আগে ক্রিজটা ছিল কি শুকনো খটখটে ?  নাকি প্রেমের প্লাবনে গিয়েছিল ভিজে ?  এনিয়ে  মুখ খুললেন বিরাট কোহলি।

বিরাটের বলেছেন, মনে আছে সালটা ২০১৩। কোহলিকে জিম্বাবোয়ে সফরে সদ্য অধিনায়ক করা হয়েছে। আর এমনই সময় ঘটে আসে সেই মুহূর্ত। বিরাট তার ম্যানেজারের থেকে জানতে পারেন যে, তাঁদের অনুষ্কা শর্মার সঙ্গে বিজ্ঞাপনের শ্যুটিং রয়েছে। বিরাটের কথায়, 'এটা আমি শোনার সঙ্গে সঙ্গে ঘাবড়ে গিয়েছিলাম। আমি তখন সত্যিই নার্ভাস হয়ে পড়েছিলাম। ওকে কী বলব, কীভাবে কাজ করব, সেটাই ভাবছিলাম'। অনুষ্কার পৌঁছানোর আগেই সেটে পৌঁছে গিয়েছিলেন কোহলি। তারপরেও 'ভয় লাগছিল' বলে জানিয়েছেন ক্রিকেটের মাঠে ঝড় তোলা কোহলি। 

সম্প্রতি, বিরাট কোহলি আরসিবি পডকাস্টে জানিয়েছেন, তার জীবনটা বদলে গিয়েছে অনুষ্কা আসার পর। গত দুই বছরে জীবনে অনেকটাই এসেছে পরিবর্তন। আমাদের জীবনে একটা সন্তান আছে এখন। মা হিসেবে অনুষ্কার ত্যাগ অনেক বড়। ওর দিকে তাঁকিয়ে ভাবি আমার সমস্যা তো কোনও সমস্যাই নয়। আর যদি আশা করার কথা বলতেই হয়, তুমি যেভাবে ভালবেসে পরিবারকে আপন করে নাও, তার থেকে সুখের কী থাকতে পারে। বিরাট আরও জানান, যখন অনুপ্রেরণার প্রসঙ্গ আসে জীবনে, তখনই অনুষ্কার কথা আরও বেশি করে মনে পড়ে। প্রথমে আমার জীবন দর্শন পুরোটাই আলাদা ছিল। কিন্তু যখন কেউ কারও প্রেমে পড়ে, তখনই তার জীবনের সবচেয়ে ভাল জিনিসগুলি প্রভাব ফেলে। আমিও আমার জীবন দর্শনগুলি বদলাতে শুরু করি। 

আরও পড়ুন, 'এই ছবিতে নায়ক ভিলেনের চেয়েও পাগল', 'ভোলা' নিয়ে মন্তব্য় অজয় দেবগণের 

প্রসঙ্গত, ব্যস্ততম জীবনে ভয়াবহ করোনা পরিস্থিতি তাঁদের কাছাকাছি আসার সুযোগ করে দেয়। এক বাক্যে জানাচ্ছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। কোভিড পরিস্থিতিতে ৩ মাস এক সঙ্গে ছিলেন তাঁরা, ব্যস্ত শিডিউল এর আগে কখনও এতদিন তাঁদের এক ছাদের তলায় থাকার সুযোগ করে দেয়নি। কুড়ি সালে এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছিলেন বিরাট-অনুষ্কা। অনুষ্কা বলেছিলেন, মাঝে মধ্যে বিরাটের খেলা দেখতে গিয়েছেন তিনি, তখন এক সঙ্গে একবার খাওয়া ছাড়া আর তাঁদের দেখা হত না। তিনি আরও বলেছিলেন, ২০১৭-র ডিসেম্বরে বিয়ের পর প্রথম ৬ মাসে ২১ দিন শুধু এক সঙ্গে থাকার সুযোগ পেয়েছিলেন। তিনি গুণে দেখেছিলেন। ছুটিতে যখনই তিনি বিরাটের কাছে গিয়েছেন বা বিরাট এসেছেন তাঁর কাছে, তখন ছুটি হলেও প্রকৃতপক্ষে কিন্তু সেটা ছুটি হত না। কারণ দুজনের মধ্যে একজনকে কাজ করতেই হত। 

সেরা শিরোনাম

Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
Shilpa Rao: পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী
পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget