এক্সপ্লোর

Bhola: 'এই ছবিতে নায়ক ভিলেনের চেয়েও পাগল', 'ভোলা' নিয়ে মন্তব্য় অজয় দেবগণের

Ajay Devgan on Bhola: এই ছবির টিজারেই ছবির পুরো কাস্টের সঙ্গে পরিচয় হয়ে গিয়েছে দর্শকের। ছবিতে আবারও তব্বুকে দেখা যাবে পুলিশের চরিত্রে।

কলকাতা: সামনেই মুক্তি পাবে অজয় দেবগণ (Ajay Devgan)-এর নতুন ছবি ভোলা (Bhola)। ফের বড়পর্দায় জুটি বাঁধতে চলেছেন অজয় দেবগণ ও তব্বু (Tabbu)। ৬ মার্চ মুক্তি পাওয়ার কথা এই ছবির ট্রেলারের। এই ছবিটি পরিচালনা ও প্রযোজনা দুয়ের দায়িত্বই রয়েছে অজয়ের কাঁধে। সম্প্রতি অজয় দেবগন জানিয়েছেন, এই ছবিতে নায়ক ভিলেনের চেয়েও পাগল। কারন, 'ভোলা' চরিত্রটি এমন কেউ নয় যে সহজে ভয় পায় কারণ সে জানে কিভাবে মৃত্যুর সঙ্গে খেলতে হয়। যে কোনো ধরনের মারাত্মক চ্যালেঞ্জের জন্য ভোলা সবসময় প্রস্তুত।

এর আগে, এই ছবি নিয়ে অজয় দেবগণ বলছিলেন, 'আমার মনে হয়. আমার কোনও কথা বলার আগে মানুষের নিজেদের ছবিটা দেখা উচিত, অ্যাকশন দেখা উচিত, অনুভব করা উচিত। ছবির বিষয়বস্তুর মধ্যে দিয়ে একেবারে বাস্তবচিত্রকে তুলে ধরা হয়েছে। গ্রামীণ ভারতের একটা চিত্র ফুটে উঠবে ছবির মধ্যে দিয়ে। ছবির অ্যাকশন দৃশ্যগুলো ভীষণ চটজলদি ও নিখুঁত। সেইসঙ্গে সমস্ত অ্যাকশনকে বিশ্বাসযোগ্য করে তোলারও চেষ্টা করা হয়েছে। আমি নিজে অনেক অ্যাকশন করেছি। আমি আমার বাবা ভীরু দেবগণের কাছে অ্যাকশনের প্রস্তুতি নিতাম একসময়। এই ধরণের স্টান্ট করার চ্যালেঞ্জ নিতে আমি ভালবাসি।'

এই ছবির টিজারেই ছবির পুরো কাস্টের সঙ্গে পরিচয় হয়ে গিয়েছে দর্শকের। তব্বুকে দেখা যাবে পুলিশের চরিত্রে। এছাড়া মুখ্য খলনায়কের চরিত্রে দেখা যাবে দীপক ডোব্রিয়ল। ধূসর চরিত্রের পুলিশ হিসেবে দেখা যাবে সঞ্জয় মিশ্রকে। এছাড়া ছবিতে দেখা যাবে বিনীত কুমার, গজরাজ রাওকে।     

আরও পড়ুন...

Binodini Shooting Wrap up: হাজার হাজার কথা আর লক্ষ স্মৃতি ভিড় করে আছে, 'বিনোদিনী'র শ্য়ুটিং শেষে আবেগে ভাসলেন রুক্মিণী                       

'ভোলা' ছবিটি অজয় দেবগণ পরিচালিত চতুর্থ ছবি। এই ছবি এক অকুতোভয় বাবার গল্প বলবে যে তার মেয়ের সঙ্গে দেখা করার জন্য যা খুশি করতে পারে। ড্রাগ মাফিয়া, দুর্নীতিগ্রস্ত ফোর্স ইত্যাদি ভোলাকে আটকানোর বহু চেষ্টা করলেও সে নিজে একজন যোদ্ধা। ৩০ মার্চ বড়পর্দায় মুক্তি পেতে চলেছে 'ভোলা'। ছবিটি পুরোপুরি অ্যাকশন ঘরানার। 

আগামী ৩০শে মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহু প্রতিক্ষীত এই ছবি। দর্শকের এই ছবি কেমন লাগে এখন অপেক্ষা সেটাই দেখার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
P. C. Sorcar Jr.: জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
Taslima Nasrin: 'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget