এক্সপ্লোর

Rudranil Ghosh FB Controversy: 'কুপ্রস্তাব দিয়েছিলেন রুদ্রনীল' বিস্ফোরক তরুণী, 'কুৎসা করা রাজনীতির অংশ' বলছেন অভিনেতা

ফেসবুকে লম্বা পোস্ট, লাইনে লাইনে ঘৃণা, বিরক্তি আর ক্ষোভ! অভিযোগের তীর যার দিকে তিনি ভবানীপুরের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। তাঁর বিরুদ্ধে ফেসবুকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ আনলেন এক তরুণী। পাল্টা মুখ খুলে কী বললেন রুদ্রনীল?

কলকাতা: ফেসবুকে লম্বা পোস্ট, লাইনে লাইনে ঘৃণা, বিরক্তি আর ক্ষোভ! অভিযোগের তীর যার দিকে তিনি ভবানীপুরের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। তাঁর বিরুদ্ধে ফেসবুকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ আনলেন এক তরুণী। পাল্টা মুখ খুলে কী বললেন রুদ্রনীল?

আজ সোশ্যাল মিডিয়ায় একটি বড় পোস্ট করেন নীলাঞ্জনা পান্ডে নামে এক তরুণী। তিনি লিখেছেন, 'আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি রুদ্রনীল ঘোষের হারে। কয়েক বছর আগে, রুদ্রনীলের কুপ্রস্তাব না মানায় তার প্রোডাকশন হাউস থেকে আমাকে বার করে দেওয়া হয়েছিল। আমার প্রাপ্য টাকাও দেওয়া হয়নি। সেদিন ইন্ডাস্ট্রিতে নিউকামার ছিলাম।' কেবল কুপ্রস্তাবের অভিযোগেই শেষ করেননি নীলাঞ্জনা। লিখেছেন, 'আজ প্রশ্ন উঠতে পারে, কেন সেদিন বিচার চাইনি? আসলে তখন ভয় পাইনি, কিন্তু বিচারের জন্য একজন নিউকামারকে কিভাবে এগোতে হবে জানতাম না। ঘৃণাবশতঃ রুদ্র-র নোংরা মেসেজ মোবাইল থেকে ডিলিট করে দিয়েছিলাম। ফলে প্রমাণ ছিল না।' পোস্টের শেষে তিনি লিখছেনে, 'একটি ছেলে কোনো মেয়েকে ধর্ষণ করে, কুপ্রস্তাব দিয়ে পুরুষ হয় না। প্রকৃত পুরুষ সে, যে নারীত্বকে সম্মান প্রদর্শন করে।' এবিপি লাইভের তরফে নীলাঞ্জনা পান্ডের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে প্রত্যুত্তর পাওয়া যায়নি।

হঠাৎ এই ধরনের আক্রমণ! অবাক খোদ রুদ্রনীল ঘোষও। এবিপি লাইভকে অভিনেতা বললেন, 'ইচ্ছাকৃতভাবে পোস্টে সঠিক সময়টা উল্লেখ করা হয়নি। আমরা রোজ কত মানুষের সঙ্গে দেখা করি, কথা বলি। এত বছর পর এমন একটা অভিযোগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করাটা খুব অবাক করেছে আমায়। আর কথাগুলো এমনভাবে সাজানো হয়েছে যাতে কেউ পাল্টা প্রশ্ন করতে না পারে ওই তরুণীকে।'

সোশ্যাল মিডিয়ায় রুদ্রনীলকে একেবারে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন ওই তরুণী। অভিনেতা বলছেন, 'যে কোনও প্রার্থী হেরে গেলেই তাঁকে নিয়ে কুৎসা করা হয়। এটা রাজনীতির অংশ হয়ে গিয়েছে। আমার নামেও সোশ্যাল মিডিয়ায় রোজ খারাপ কথা বলা হচ্ছে। কিন্তু এইটা নতুন সিলেবাস। টাকা বকেয়া থাকার অভিযোগ করেছেন ওই তরুণী। আমি আমার অফিসে খোঁজ নিয়েছিলাম। কোনও কর্মীর টাকা বাকি রাখা হয় না আমাদের। যদি এত অভিযোগ ছিল তাহলে সেই সময়ই পদক্ষেপ নেওযা উচিত ছিল। সোশ্যাল মিডিয়ায় এইভাবে কুৎসা করাটা কালচার হয়ে দাঁড়িয়েছে। কারণ সত্য মিথ্যা যাচাই করার কেউ নেই। কিছুদিন আগে এক মহিলা নিজেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সন্তানের মা বলে দাবি করেছিলেন। এখানে পদক্ষেপ নেওয়ার কোনও প্রশ্ন নেই। তবে আমায় অবাক করে এই ধরনের ঘটনা।'

কিছুদিন আগে জনৈক এক তরুণীর নাচের ভিডিও প্রমোট করে দেওয়ার আবদার রাখেননি রুদ্রনীল। নির্বাচনে হেরে যাওয়ার পর ওই তরুণী নাকি সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে কটাক্ষ করেছেন। রুদ্রনীল বলেছেন, 'ওই তরুণী অভিযোগ করেছেন, আমি নাকি ভিডিও প্রোমোট করতে টাকার বান্ডিল চেয়েছিলাম। আমি রাস্তায় নেমে মানুষের সঙ্গে মিশে কাজ করি। বান্ডিল বান্ডিল টাকা চাইব কেন!'

পদক্ষেপ নেবেন না, তবে এই ধরেন ঘটনায় হতাশ রুদ্রনীল। বার বার বললেন সেই কথাই। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget