এক্সপ্লোর

বলিউডের আনাচে কানাচে বহু ওয়েনস্টাইন, প্রিয়ঙ্কার পর মুখ খুললেন রিচা চাধা

মুম্বই: প্রিয়ঙ্কা চোপড়া জানিয়েছেন, নায়িকাদের যৌন নিগ্রহে অভিযুক্ত হার্ভে ওয়েনস্টাইনরা শুধু হলিউডে নয়, বলিউডেও ছড়িয়ে আছেন। এবার একই কথা বললেন আর এক অভিনেত্রী রিচা চাধা। তাঁর অভিযোগ, বলিউডে কাজ করতে আগ্রহী মেয়েদের নিয়মিত অসংখ্য ওয়েনস্টাইনের মুখোমুখি হতে হয়। যতদিন না তাঁরা নিজেদের পায়ের তলায় মাটি খুঁজে পান, ততদিন সয়ে যাওয়া ছাড়া আর উপায় নেই। রিচার কথায়, যেভাবে আমরা নিঃশ্বাস নিই, তেমনই স্বাভাবিকভাবে বলিউডে যৌন নিগ্রহ ঘটে। কিন্তু মুখ বুজে থাকা ছাড়া উপায় নেই, নাহলে কাজ মিলবে না। সামনেই মুক্তি পাচ্ছে রিচার আগামী ছবি ফুকরে রিটার্নস। তাঁর দাবি, ছবির প্রচারের জন্য তিনি সময় বেছে এখনই এ ধরনের মন্তব্য করেছেন ভাবলে ভুল হবে। কোয়েন্টিন ট্যারান্টিনো বরং বলুন, এতদিন তিনিই বা চুপ করেছিলেন কেন। কোয়েন্টিন ট্যারান্টিনো হলিউডের বিখ্যাত পরিচালক, যিনি স্বীকার করেছেন, তাঁর বান্ধবী সহ বহু অভিনেত্রী ওয়েনস্টাইনের বিরুদ্ধে তাঁর কাছে অভিযোগ করা সত্ত্বেও তাঁর সঙ্গে কাজ করে গিয়েছেন তিনি। রিচা অবশ্য বলেছেন, তাঁর নিজের সঙ্গে ঘটেছে এমন কোনও নির্দিষ্ট ঘটনার কথা বলেননি। তবে তাঁর অভিযোগ, অল্পবয়সী, উঠতি অভিনেত্রীরা ক্ষমতাসীনদের হাতে নিয়মিত নিগ্রহ সহ্য করেন। ফলে তাঁরা নিজেরাই একে অপরকে সাবধান করেন, বলে দেন, কার কাছাকাছি গেলে বিপদ হতে পারে। এভাবেই বলিউডের মেয়েরা বাঁচিয়ে চলেন নিজেদের। তাঁর বক্তব্য, অপরাধীদের চিহ্নিত করে মুখোশ খুলে দেওয়া উচিত। অপরাধের যিনি শিকার, তাঁকে লজ্জা দেওয়া বন্ধ করা হোক। দেখা হোক, মেয়েরা যাতে সম্মানের সঙ্গে নিজের অভিজ্ঞতার কথা বলতে পারেন, যাতে তাঁদের অপমানিত না হতে হয়। তবে ৫০ বা ৬০-এর দশকের থেকে এখন বলিউডে যৌন নিগ্রহ কমেছে বলে তাঁর দাবি।

সেরা শিরোনাম

Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Bollywood News: বুলডোজার চলল বাড়িতে, দাঁড়িয়ে দেখলেন বলিউড অভিনেতা, ভিডিও ভাইরাল
বুলডোজার চলল বাড়িতে, দাঁড়িয়ে দেখলেন বলিউড অভিনেতা, ভিডিও ভাইরাল
Tollywood Update: টলিপাড়ায় সুখবর, মা হতে চলেছেন জনপ্রিয় পরিচালকের অভিনেত্রী স্ত্রী!
টলিপাড়ায় সুখবর, মা হতে চলেছেন জনপ্রিয় পরিচালকের অভিনেত্রী স্ত্রী!
Aamir Khan: একা থাকতে পারতেন না, রোজ মদ্যপান করে অসুস্থ হয়ে পড়তেন! বিচ্ছেদ ভেঙেচুরে দিয়েছিল আমির খানকে
একা থাকতে পারতেন না, রোজ মদ্যপান করে অসুস্থ হয়ে পড়তেন! বিচ্ছেদ ভেঙেচুরে দিয়েছিল আমির খানকে

ভিডিও

Weather Forecast News | কলকাতা-সহ দক্ষিণবঙ্গজুড়ে কমলা সতর্কতা | ABP ANANDA LIVE
Amit Shah in West Bengal | ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তীর অনুষ্ঠান
Humayun Kabir News | রেজিনগরের কাশীপুরে এক সভায় উস্কানিমূলক মন্তব্য মামলায় তলব করা হয়েছে হুমায়ুনকে | ABP ANANDA LIVE
Abhishek Banerjee-Sebaashray News | কেউ চিকিৎসা পাননি। কারও অভিযোগ ওষুধ খেয়ে ফল হয়েছে উল্টো | ABP ANANDA LIVE
TMC News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Samson-Gambhir Chat: সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
TMC News: 'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Abhishek Banerjee: গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Embed widget