এক্সপ্লোর

Bollywood Celebrity Updates: ভিকি-ক্যাটরিনার সঙ্গে রণবীর-আলিয়ার মিল কোথায়?

জানা যাচ্ছে, আগামী ১৪ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হবেন রণবীর-আলিয়া। দুই তারকার বিয়ের খবর শোনা যেতেই নেটাগরিকরা ভিকি-ক্যাটরিনার সঙ্গে রণবীর-আলিয়ার মিল খুঁজতে শুরু করে দিয়েছেন।কী মিল রয়েছে তাঁদের মধ্যে?

মুম্বই: গত বছর ৯ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন বলিউডের জনপ্রিয় দুই তারকা ভিকি কৌশল (Vicky Kaushal) এবং ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। রাজস্থানের সাতশো বছরের পুরনো সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় বসেছিল তাঁদের বিয়ের আসর। চরম গোপনীয়তা ও নিরাপত্তার মাঝেই বিয়ের পিঁড়িতে বসেন তাঁরা। বিয়ের আগে সম্পর্ক থেকে বিয়ের অনুষ্ঠান কোনও প্রসঙ্গেই মুখ খোলেননি দুই তারকা। মুখ খোলেননি তাঁদের পরিবারের সদস্যরাও। কিন্তু বিয়ে মিটতেই গায়ে হলুদ, সঙ্গীত, মেহেন্দি থেকে বিয়ের ছবি শেয়ার করে নেন সোশ্যাল মিডিয়ায়। তারপর নেট মাধ্যমে বারবার প্রকাশ্যে এসেছে ভিকি-ক্যাটরিনার রসায়নের ছবি। 

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের মতোই চরম গোপনীয়তার মধ্যে হতে চলেছে রণবীর কপূর (Ranbir Kapoor) এবং আলিয়া ভট্টের (Alia Bhatt) বিয়ে। কপূর পরিবারের সদস্যরা এই প্রসঙ্গে মুখে কার্যত তালা লাগিয়েছেন। যদিও আলিয়া ভট্টের পরিবারের কোনও কোনও সদস্য আকারে ইঙ্গিতে বিয়ের সত্যতা স্বীকার করে নিয়েছেন। আলিয়া ভট্টের দাদা রাহুল ভট্ট প্রকাশ্যে জানিয়েছেন যে বিয়ে হচ্ছে আর তিনি আমন্ত্রিতও। আবার আলিয়ার কাকা রবীন ভট্ট বিয়ের তারিখও প্রকাশ্যে জানিয়েছে। তাঁর কথা অনুযায়ী জানা যাচ্ছে, আগামী ১৪ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হবেন রণবীর-আলিয়া। নেট দুনিয়ায় দুই তারকার বিয়ের খবর শোনা যেতেই নেট নাগরিকরা ভিকি-ক্যাটরিনার সঙ্গে রণবীর-আলিয়ার মিল খুঁজতে শুরু করে দিয়েছেন। কী মিল রয়েছে দুই জোড়া জুটির মধ্যে?

আরও পড়ুন - Brahmastra New Poster: রণবীর-আলিয়ার বিয়ের আবহে প্রকাশ্যে 'ব্রহ্মাস্ত্র'র নতুন পোস্টার, চমক পরিচালকের

ভিকি-ক্যাটরিনার সঙ্গে রণবীর-আলিয়ার মিল-

ভিকি-ক্যাটরিনার মতোই গোপনীয়তার মধ্যে বিয়ে সারতে চলেছেন রণবীর-আলিয়া। এছাড়াও এই দুই জোড়া জুটির মধ্যে রয়েছে আরও একটি মিল। বাস্তব জীবনে জুটি বেঁধেছেন ভিকি-ক্যাটরিনা। কিন্তু পর্দায় এখনও পর্যন্ত তাঁদের জুটি বাঁধতে দেখা যায়নি। একসঙ্গে কোনও ছবিতে অভিনয় করেননি তাঁরা। শোনা যাচ্ছে, ক্যাটরিনা কাইফের 'জি লে জারা' ছবিতে দেখা যেতে পারে ভিকিকে। অন্যদিকে আর মাত্র দিন চারেক পরই রণবীর কপূরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন আলিয়া ভট্ট। বাস্তব জীবনে জুটি বাঁধবেন তাঁরা। কিন্তু ভিকি-ক্যাটরিনার মতো একইরকমভাবে পর্দায় এখনও পর্যন্ত একসঙ্গে দেখা যায়নি রণবীর-আলিয়াকে। কোনও ছবি তাঁরা জুটি বেঁধে করেননি। না করেছেন স্ক্রিন শেয়ার। যদিও রণবীর-আলিয়ার ছবি 'ব্রহ্মাস্ত্র' আসতে চলেছে। আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পাবে সেই ছবি। কিন্তু বিয়ের আগে পর্দায় তাঁদের একসঙ্গে দেখেননি দর্শকেরা।

সেরা শিরোনাম

Rajatava Dutta: এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
Abir Chatterjee: আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
Ditipriya Roy: ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget