এক্সপ্লোর

Mirzapur Season 3:'শীঘ্র দেখা যাবে', ওয়েবসিরিজ 'মির্জাপুর সিজন থ্রি' নিয়ে উত্তেজনা বাড়ালেন অভিনেতারা

Bollywood News:ভক্তরা জানতে চান, 'কবে আসবে মির্জাপুর সিজন-থ্রি?'অত্যন্ত জনপ্রিয় এই ওয়েবসিরিজের প্রায় অভিনেতাদের সকলেই একটি 'ইভেন্ট'-এ এসে জানিয়ে দিলেন, খুব শীঘ্র দেখা যাবে এটি।

কলকাতা: বেশ কিছু বছর আগে মুখে মুখে ফিরছিল প্রশ্নটি, 'কটাপ্পা নে বাহুবলি কো কিঁউ মারা?' এখন অন্য প্রশ্ন। ভক্তরা জানতে চান, 'কবে আসবে মির্জাপুর সিজন-থ্রি?' আড়েবহরে দুই ফ্র্যাঞ্চাইজির মিল কতটা, তর্ক থাকতে পারে। কিন্তু উৎসাহ-উদ্দীপনার নিরিখে 'মির্জাপুর' যে  নেহাত কম নয়, তা আরও একবার স্পষ্ট হয়ে গেল মঙ্গলবার সন্ধেয়। অত্যন্ত জনপ্রিয় এই ওয়েবসিরিজের প্রায় অভিনেতাদের সকলেই একটি 'ইভেন্ট'-এ এসে জানিয়ে দিলেন, খুব শীঘ্র আসছে 'মির্জাপুর থ্রি। (Mirzapur Season 3)'

চাঁদের হাট... 
পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজল, রসিকা দুগল, শ্বেতা ত্রিপাঠী, বিজয় বর্মা--- কে ছিলেন না এই ইভেন্টে? সঙ্গে দুরন্ত পাওনা, মনোজ বাজপেয়ী। কিন্তু তিনি কেন? 'ফ্যামিলি ম্যান' কি এই অনুষ্ঠানে নিছকই 'গেস্ট অ্যাপিয়ারেন্স'-র জন্য এসেছিলেন? নাকি নেপথ্যে কোনও গুঢ় প্লট ছিল? মনোজ অনুষ্ঠানটির সঞ্চালনা করছিলেন। তারই ফাঁকে একবার আলি ফজল এবং শ্বেতা ত্রিপাঠী তাঁকে 'অপহরণ' করে 'সিজন থ্রি' মুক্তির তারিখ জানতে চেয়ে চাপও দিলেন। আলিকে তাঁর বিখ্যাত সংলাপ বলতে শোনা গেল, 'শুরু মজবুরি মে কিয়ে থে, পর মজা আ রহা হ্যায়।' খুনসুটি দেখে আর নিজেকে আটকে রাখতে পারেননি পঙ্কজ। তিনিও 'অপহরণ-নাট্যে' সামিল হয়ে যান। কিন্তু কবে আসবে 'মির্জাপুর থ্রি'?

আশায় আশায়...
ভক্তেরা হা-পিত্যেশ করে দীর্ঘদিন বসে রয়েছেন। মাঝেমধ্যে অভিনেতারা তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে 'বিটিএস' কিছু শেয়ার করেছেন বটে। কিন্তু দুধের সাধ কতটুকুই বা ঘোলে মেটে? 'সিজন-টু' একাধিক অনিশ্চয়তা তৈরি করে শেষ হয়েছে। প্রশ্ন অনেক, সাসপেন্স টানটান। এখন জানার বিষয় একটাই। দুটো সিজনের মতো তৃতীয় সিজনেও কি সেই রুদ্ধশ্বাস উত্তেজনা ধরে রাখতে পারবে 'মির্জাপুর'? আলি জানালেন,  তৃতীয় সিজন একেবারে প্রথম সিজনের মতো তরতাজা লাগবে দর্শকদের। বেশ কিছু নতুন চরিত্র দেখা যাবে, পুরনো চরিত্র বিদায় নেবে। কিন্তু তাঁরা কারা? কেন বিদায় নেবে? কী ভাবে বিদায় নেবে? সেই জায়গায় কোন চরিত্রেরা আসবে? উৎসাহের তোড় এতটাই যে মঙ্গলবার সন্ধেয় দীর্ঘক্ষণ 'ট্রেন্ড' করে 'মির্জাপুর।'
নির্মাতারা অবশ্য একটি ইঙ্গিত দিয়েছেন। মির্জাপুরের কুর্সি দখলের লড়াইয়ে এবার নতুন প্রতিযোগীর মুখোমুখি হতে চলেছে গুড্ডু (আলি ফজল) এবং গোলু (শ্বেতা ত্রিপাঠী)। সেই লড়াইয়ে তারা কি হার মানবে নাকি মির্জাপুরের গদিটাই নিশ্চিহ্ন হয়ে যাবে? উত্তর জানা যাবে খুব তাড়াতাড়ি, আশ্বাস অভিনেতাদের।

আরও পড়ুন:'যত বড় তারকাই হোন...'! রণবীর সিংহ হবেন 'শক্তিমান'? খোলসা করলেন মুকেশ খান্না

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget