এক্সপ্লোর

অভিষেকের ভবিষ্যৎ ‘উজ্জ্বল’ নয় বলে জানিয়ে মেয়ের সঙ্গে সম্পর্ক ভেঙে দেন করিশ্মার মা

মুম্বই: ১৯৯৭ সালে রাজ কপূরের নাতি নিখিল নন্দার সঙ্গে অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতার বিয়ে হয়। সেই অনুষ্ঠানেই কাছাকাছি আসেন অভিষেক বচ্চন ও করিশ্মা কপূর। তাঁদের সম্পর্ক পাঁচ বছর ছিল। এরপর অমিতাভের ৬০-তম জন্মদিনে অভিষেক ও করিশ্মার বাগদানের কথা ঘোষণা হয়। সারা দেশ তখন ধরে নিয়েছিল, ফের বচ্চন ও কপূর পরিবার বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছে। করিশ্মা বলেছিলেন, ‘এই পরিবারের একটি অংশ হতে পেরে অপূর্ব লাগছে।’ কিন্তু তাঁর এই অনুভূতি বেশিদিন স্থায়ী হয়নি। কয়েক মাসের মধ্যেই তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। অভিষেক ও করিশ্মার বিচ্ছেদ কেন হয়েছিল, সে বিষয়ে দুই পরিবারই মুখ খোলেনি। ফলে বিভিন্ন মহল থেকে গুজব শুরু হয়। একটি সূত্রে বলা হয়, মা ববিতার জন্যই করিশ্মার সম্পর্ক ভেঙে যায়। স্বামী রণধীর কপূরের সঙ্গে বিচ্ছেদের পর ববিতা একাই দুই মেয়েকে বড় করেন। তিনি টাকার মূল্য বোঝেন। তাই চাননি, বড় মেয়ে ভবিষ্যতে আর্থিক সমস্যায় পড়ুক। করিশ্মা ততদিনে বলিউডে নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিলেন। অভিষেক তখনও সাফল্য পাওয়ার জন্য লড়াই করছিলেন। তাছাড়া বচ্চন পরিবার তখন প্রবল আর্থিক সমস্যায় ছিল। অভিষেকের অভিনয়-দক্ষতা নিয়ে সন্দিহান ছিলেন ববিতা। সেই কারণে তিনি দাবি করেন, করিশ্মা যাতে আর্থিকভাবে সুরক্ষিত থাকেন, সেটা নিশ্চিত করার জন্য অভিষেকের নামে সম্পত্তির একটি অংশ লিখে দিতে হবে অমিতাভকে। বচ্চন পরিবার এই চুক্তিতে রাজি না হওয়াতেই করিশ্মার সঙ্গে অভিষেকের সম্পর্ক ভেঙে দেন ববিতা। অন্য একটি সূত্রে আবার জানা গিয়েছে, অভিষেকের উপর তাঁর মা জয়ার প্রভাব অত্যন্ত বেশি। এটা পছন্দ করতেন না করিশ্মা। তাছাড়া বচ্চন পরিবারের সদস্য হলে কেরিয়ারের মধ্যগগনেই তাঁকে বলিউড থেকে সরে যেতে হত। সেই কারণেই সম্পর্ক ভেঙে যায়। বিয়ে না হলেও, অভিষেকের সঙ্গে করিশ্মার সম্পর্ক ভালই আছে। সম্প্রতি আবু ধাবিতে একটি বিয়ের অনুষ্ঠানে তাঁদের দেখা হয়। শ্বেতার সঙ্গে ছবিও তোলেন করিশ্মা।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bikram Chatterjee: অভিনয়ের পাশাপাশি বিক্রম এবার প্রযোজনাতেও! ঘোষণার পরেও সৃজিতের অভিনয় করা নিয়ে ধোঁয়াশা
অভিনয়ের পাশাপাশি বিক্রম এবার প্রযোজনাতেও! ঘোষণার পরেও সৃজিতের অভিনয় করা নিয়ে ধোঁয়াশা
Tamal Raichowdhury: মঞ্চ, সিনেমা, সাহিত্য.. অবাধ বিচরণ ছিল সবেতেই, ঘুমের মধ্যেই প্রয়াত বাংলার বর্ষীয়ান অভিনেতা
মঞ্চ, সিনেমা, সাহিত্য.. অবাধ বিচরণ ছিল সবেতেই, ঘুমের মধ্যেই প্রয়াত বাংলার বর্ষীয়ান অভিনেতা
Sohini Ganguly: 'পবিত্র গর্ভ' মন্তব্য করে ফের বিতর্কে সোহিনী! সামাল দিতে ভিডিও করে কী জানালেন?
'পবিত্র গর্ভ' মন্তব্য করে ফের বিতর্কে সোহিনী! সামাল দিতে ভিডিও করে কী জানালেন?
HooliGaanIsm: '৩ 'ঘোষ'-এর গান কখনও মুক্তি পাবে না', ভোটের আগেই নতুন চমক 'হুলিগানইজম'-এর? জানাচ্ছেন দেবরাজ
'৩ 'ঘোষ'-এর গান কখনও মুক্তি পাবে না', ভোটের আগেই নতুন চমক 'হুলিগানইজম'-এর? জানাচ্ছেন দেবরাজ

ভিডিও

India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
ফাইনালে ৪ মিনি ব্যাটেল ঠিক করে দেবে টি-২০ বিশ্বকাপের ভাগ্য!
বিশ্বের সেরা টি-২০ বোলারকে নিয়ে ধাঁধা! ফাইনালে শাহরুখের অস্ত্র ব্যবহার করবে টিম ইন্ডিয়া?
Ghantakhanek Sange Suman(০৬.০৩.২০২৬ ) পর্ব ২ : পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ আমজনতার হেঁসেলেও । ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
HooliGaanIsm: '৩ 'ঘোষ'-এর গান কখনও মুক্তি পাবে না', ভোটের আগেই নতুন চমক 'হুলিগানইজম'-এর? জানাচ্ছেন দেবরাজ
'৩ 'ঘোষ'-এর গান কখনও মুক্তি পাবে না', ভোটের আগেই নতুন চমক 'হুলিগানইজম'-এর? জানাচ্ছেন দেবরাজ
Shreya Ghoshal: গানের দুনিয়ায় পুরুষদের সমান সুযোগ পান না নারীরা? বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন শ্রেয়া ঘোষাল
গানের দুনিয়ায় পুরুষদের সমান সুযোগ পান না নারীরা? বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন শ্রেয়া ঘোষাল
IND vs NZ Ahmedabad Final Live: যা পারেনি কোনও দল, তাই করে দেখাল ভারত, টি-২০ বিশ্বকাপে পরপর দুবার খেতাব, লাইভ আপডেট
যা পারেনি কোনও দল, তাই করে দেখাল ভারত, টি-২০ বিশ্বকাপে পরপর দুবার খেতাব, লাইভ আপডেট
Best Stocks To Buy : সোমবার কি ঘুরে দাঁড়াবে নিফটি ? ব্রোকারেজ দিচ্ছে সেরা ৩টি স্টকের হদিশ
সোমবার কি ঘুরে দাঁড়াবে নিফটি ? ব্রোকারেজ দিচ্ছে সেরা ৩টি স্টকের হদিশ
Stock market Update:  ইরান-ইজরায়েল যুদ্ধের আঁচ দালাল স্ট্রিটে, ৪ দিনেই ২১,০০০ কোটি টাকা তুলে নিলেন বিদেশি বিনিয়োগকারীরা
 ইরান-ইজরায়েল যুদ্ধের আঁচ দালাল স্ট্রিটে, ৪ দিনেই ২১,০০০ কোটি টাকা তুলে নিলেন বিদেশি বিনিয়োগকারীরা
Royal Enfield Guerrilla 450 : রয়্যাল এনফিল্ড প্রেমীদের জন্য বড় চমক ! আসছে নতুন Guerrilla 450; জেনে নিন ফিচার ও সম্ভাব্য দাম
রয়্যাল এনফিল্ড প্রেমীদের জন্য বড় চমক ! আসছে নতুন Guerrilla 450; জেনে নিন ফিচার ও সম্ভাব্য দাম
Gold Price Prediction : রেকর্ড উচ্চতা থেকে ১৯,০০০ টাকা সস্তা সোনা ! মার্কিন-ইরান যুদ্ধের আবহে এটাই কি কেনার সেরা সময়?
রেকর্ড উচ্চতা থেকে ১৯,০০০ টাকা সস্তা সোনা ! মার্কিন-ইরান যুদ্ধের আবহে এটাই কি কেনার সেরা সময়?
Stock Market Prediction : সোমবার নিয়ে ভয়ে কাঁপছে বাজার, এবার ২৪,৩০০ পয়েন্টের নীচে নামবে নিফটি ? কী বলছে গিফট নিফটি
সোমবার নিয়ে ভয়ে কাঁপছে বাজার, এবার ২৪,৩০০ পয়েন্টের নীচে নামবে নিফটি ? কী বলছে গিফট নিফটি
Embed widget