এক্সপ্লোর

Siddharth-Kiara: 'সিদ্ধার্থ আমার কাছে....', প্রেমে পড়ার কারণ খোলসা করলেন কিয়ারা

Kiara-Siddarth Love Story: 'একটা সময় মনে করা হত, নায়িকাদের বিয়ে হয়ে যাওয়া মানেই তাদের কেরিয়ার শেষ। এখন সেই ধারণা বদলেছে'

কলকাতা: তাঁদের প্রেম যেন রূপকথার। রুপোলি পর্দার গল্পর থেকে প্রেমের শুরু, শুরু কাছে আসার। আর তারপরে, রাজস্থানের রাজকীয় বিয়ের আসরে শুরু করা জীবনের নতুন অধ্যায়.. সিদ্ধার্থ মলহোত্র (Siddharth Malhotra) আর কিয়ারা আডবাণী (Kiara Advani)-র প্রেমের গল্প যেন এখনও নতুন অনুরাগীদের কাছে। বিয়ের আগে কখনোই নিজেদের প্রেম, সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কথা বলেননি তাঁরা। তবে বিয়ের পরে বারে বারেই কিয়ারা বলেছেন তাঁর বিবাহিত জীবনের কথা। একাধিক টক শো-তে কিয়ারা অকপটে স্বীকার করে নিয়েছেন, বিয়ে করে তিনি কত সুখী। তবে কীভাবে হয়েছিল সেই রূপকথার প্রেমের শুরু? কেন সিদ্ধার্থকেই মন দিয়েছিলেন কিয়ারা? এবিপি নেটওয়ার্ক (ABP Network) আয়োজিত 'আইডিয়াজ় অফ ইন্ডিয়া' (Ideas of India)-তে এসে কিয়ারা অকপটে স্বীকার করে নিলেন.. কেমন করে শুরু হয়েছিল তাঁদের প্রেমের গল্প

'আইডিয়াজ় অফ ইন্ডিয়া' -তে এসে, চেতন ভগতের (Chetan Bhagan) প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'ঠিক এমন কোনও দিন বা ক্ষণ নেই, যখন আমার মনে হয়েছিল সিদ্ধার্থকে ভালবেসে ফেলেছি। আসলে ওর সম্পর্কে আমার একটা কথাই বলতে ইচ্ছা করে। সিদ্ধার্থ আমার কাছে বাড়ির মতো। ঠিক বাড়িতে থাকলে যেমন শান্তি, ভাললাগা, আরাম কাজ করে.. সিদ্ধার্থের সঙ্গে সম্পর্ক যেন আমার কাছে তাই। আসলে আমি এমন একটা বাড়ি থেকে এসেছি, যেখানে একে অপরকে সবাই ভালবাসে, সবার খেয়াল রাখে। সিদ্ধার্থ আমার কাছে তেমনই। সিদ্ধার্থের সঙ্গে এমনই অনুভূতি হয়েছিল আমার। আসলে আমি ভীষণভাবে ব্যালেন্স করতে পারি ব্যক্তিগত জীবন আর কেরিয়ার। আমি বিয়ের আগে কখনও ভাবিনি, কী করে সামলাব সবটা। মনে হয়েছিল, ঠিক পারব আর নিজের জন্য একটা উদাহরণ তৈরি করব।'

এদিন নায়িকাদের বিয়ে নিয়েও মুখ খোলেন কিয়ারা। বলেন, 'একটা সময় মনে করা হত, নায়িকাদের বিয়ে হয়ে যাওয়া মানেই তাদের কেরিয়ার শেষ। এখন সেই ধারণা বদলেছে। এখন প্রথম সারির যে সমস্ত অভিনেত্রীরা রয়েছেন, প্রায় প্রত্যেকেই বিবাহিত। নিজের সন্তান রয়েছে, সংসার রয়েছে। তাঁরা সবটাই সামলে চলছেন। যখন আমি বিয়ে করছি, তখন কানাঘুষোয় শুনেছিলাম অনেকে বলাবলি করছে, আমি একেবারে কেরিয়ারের পিকেই বিয়ে করে নিচ্ছি, এরপরে কেরিয়ার নষ্ট হয়ে যাবে। কিন্তু তা নয়। তা হয়নি। বিয়ের পরে আমি আমার কেরিয়ারের অন্যতম বড় দুটো ছবি সাক্ষর করেছি। বলিউডে বিয়ে নিয়ে ধারণা বদলেছে।'

আরও পড়ুন: Soumitrisha Birthday: শহর থেকে দূরে সৌমিতৃষা, কেক নয়, কৃষ্ণদর্শন-প্রসাদে পালন জন্মদিন

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget