এক্সপ্লোর

Will Smith: ক্রিস রকের কাছে ক্ষমা চেয়ে ভিডিও পোস্ট উইল স্মিথের

Hollywood News: একবার ফের উইল স্মিথ ক্ষমা চাইলেন ক্রিস রকের কাছে। সেই সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ্যে এনেছেন অভিনেতা।

নয়াদিল্লি: চলতি বছর অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (Academy Awards) সেই বিতর্কিত মুহূর্তের কথা কে ভুলতে পেরেছে। অস্কারের মঞ্চে সঞ্চালক ক্রিস রককে (Chris Rock) চড় মারেন হলিউড (Hollywood) তারকা উইল স্মিথ (Will Smith)। কৌতুক অভিনেতা ক্রিস রক মঞ্চে সঞ্চালনা করেন। সঞ্চালনা করাকালীনই উইল স্মিথের স্ত্রী জেডা পিঙ্কেটকে নিয়ে রসিকতা করেন তিনি। আর স্ত্রীকে নিয়ে চটুল রসিকতা মেনে নিতে পারেননি উইল স্মিথ। সটান মঞ্চে উঠে সঞ্চালকের গালে চড় কষিয়ে দেন। তা নিয়ে কম বিতর্ক হয়নি। এই কান্ডের মিনিট খানেক পরই সেরা অভিনেতার পুরস্কার নিতে ওঠেন উইল। আর সেখানেই তাঁর গোটা কর্মকাণ্ডের জন্য ক্ষমাও চেয়ে নেন। পরবর্তীকালে ক্রিস রকের কাছে ক্ষমা চান। আর একবার ফের তিনি ক্ষমা চাইলেন ক্রিসের কাছে। সেই সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ্যে এনেছেন অভিনেতা।

ফের ক্ষমা চাইলেন উইল স্মিথ-

সদ্যই একটি ভিডিও প্রকাশ্যে এনেছেন হলিউড তারকা উইল স্মিথ। চলতি বছর অস্কারের মঞ্চে তিনি যে কাণ্ড ঘটিয়েছেন, সে সম্পর্কে তাঁকে ওই ভিডিওতে বলতে দেখা যাচ্ছে। পাশাপাশি ভিডিওতে ক্রিস রকের কাছে ক্ষমাও চেয়েছেন অভিনেতা। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি প্রশ্ন বেছে নিচ্ছেন উইল স্মিথ। প্রশ্নটি ছিল, 'কেন আপনি সেদিন পুরস্কার নেওয়ার সময় ক্রিস রকের কাছে ক্ষমা চেয়ে নিলেন না?' প্রশ্নের উত্তরে অভিনেতা বলছেন, 'আমি সেই সময় আচ্ছ্বন্ন ছিলাম। পরিস্থিতি এমনই ছিল যে তার মধ্যে আমি স্বাভাবিক ছিলাম না। এরপর আমি ক্রিসের কাছে যাই কিন্তু ও তখন কথা বলতে তৈরি ছিল না। আর তারপর ও বেরিয়ে যায়। তাই আজ আমি ফের বলতে চাই, ক্রিস, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমার ব্যবহার গ্রহণযোগ্য ছিল না। আমি এখানেই আছি। যখন তুমি কথা বলতে তৈরি থাকবে, আমি তোমার সঙ্গে কথা বলতে প্রস্তুত।'

আরও পড়ুন - Fire: রণবীর-শ্রদ্ধার ছবির সেটে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকল

প্রসঙ্গত, উইল স্মিথ - ক্রিস রকের চড় কাণ্ডের পর ক্রিসের মা রোসালি রক এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, উইল স্মিথের ওই চড় তাঁদের গোটা পরিবারে প্রভাব ফেলেছে। অভিনেতার উচিত তাঁর এবং ক্রিস রকের গোটা পরিবারের কাছে ক্ষম চাওয়া। চড় কাণ্ডে প্রসঙ্গে ওঠে উইল স্মিথের স্ত্রী জেডা পিঙ্কের ভূমিকা নিয়েও। যদিও এই প্রসঙ্গে উইল স্মিথ খোলাখুলিভাবে জানিয়ে দেন যে, সেই ঘটনার সঙ্গে তাঁর স্ত্রীর কোনও ভূমিকা নেই। তিনি বলেন, 'না। আমি আমার নিজের সিদ্ধান্ততেই ওই কাজ করেছি। এটা একেবারেই আমার আর ক্রিসের ব্যাপার। জেডা কোনওভাবেই এর সঙ্গে জড়িত নয়। দুঃখিত জেডা, আমি দুঃখিত আমার সন্তানদের আর আমার পরিবারের কাছে। তোমাদের সবাইকে আমি এই পরিস্থিতিতে ফেলেছি বলে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

অভিনেত্রী ত্বিশার মৃত্যুতদন্তে বিরাট মোড় ! ঘটে গেল বড় ঘটনা, সব ফাঁস হবে 'টানেল ভিউ' ম্যাপিং-এ?
অভিনেত্রী ত্বিশার মৃত্যুতদন্তে বিরাট মোড় ! ঘটে গেল বড় ঘটনা, সব ফাঁস হবে 'টানেল ভিউ' ম্যাপিং-এ?
Honey Singh: মাদকাসক্ত হয়ে পড়েছিলেন, কাজ করতে পারছিলেন না... কঠিন সময়ে হানি সিংহ কাকে পাশে পেয়েছিলেন?
মাদকাসক্ত হয়ে পড়েছিলেন, কাজ করতে পারছিলেন না... কঠিন সময়ে হানি সিংহ কাকে পাশে পেয়েছিলেন?
Swarup Biswas-Jui: আলাদা থাকছিলেন দীর্ঘদিন, এবার স্বরূপ বিশ্বাসের সঙ্গে আইনি বিচ্ছেদের পথে স্ত্রী জুঁই! রাজ্যের পালাবদলই কারণ?
আলাদা থাকছিলেন দীর্ঘদিন, এবার স্বরূপ বিশ্বাসের সঙ্গে আইনি বিচ্ছেদের পথে স্ত্রী জুঁই! রাজ্যের পালাবদলই কারণ?
Karan Johar: শাহরুখ, আলিয়ার মতো তারকাদের 'আনফলো' করে দিলেন কর্ণ জোহর! 'ফলো' করছেন এই অভিনেত্রীকে
শাহরুখ, আলিয়ার মতো তারকাদের 'আনফলো' করে দিলেন কর্ণ জোহর! 'ফলো' করছেন এই অভিনেত্রীকে

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget