এক্সপ্লোর

Year Ender 2023 Tollywood: অভিনয়, গল্প বলার মুন্সিয়ানা, ২০২৩-এ টলিউডে সেরার তালিকায় রইল কোন কোন ছবি?

Year Ender 2023: যে ছবিগুলি আলাদা করে উল্লেখ করার দাবি রাখে, নজর রাখা যাক সেই তালিকায়...

কলকাতা: আর কয়েকটা ঘণ্টা হলেই শেষ হয়ে যাবে ২০২৩। এই বছর মুক্তি পেয়েছে অনেকগুলি ছবিই। কোনও ছবি বক্সঅফিসে ছাপ ফেলেছে, কোনও ছবি আবার হারিয়েই গিয়েছে। বছর শেষে এবিপি লাইভ (ABP Live) খুঁজে দেখল সেই সব বাংলা ছবিগুলোকে যেগুলো দাগ কেটেছে দর্শকদের মন বা বক্সঅফিসে। যে ছবিগুলি আলাদা করে উল্লেখ করার দাবি রাখে, নজর রাখা যাক সেই তালিকায়...

শেষ পাতা

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee), গার্গী রায়চৌধুরী (Gargee Roychowdhury), বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee) ও রায়তি ভট্টাচার্য্যের (Rayoti Bhattacharya)-র অভিনয়ের জোরেই এই ছবি এই বছরের সেরা ছবিগুলির মধ্যে অন্যতম হয়ে থাকবে। লুক থেকে শুরু করে শরীরী ভাষা, আচার-ব্যবহার.. সবকিছুতেই এই ছবির চমক প্রসেনজিৎ। নিজেকে এক্কেবারে ভেঙে, নতুন করে দর্শকদের সামনে তুলে ধরেছেন প্রসেনজিৎ। গার্গীর অভিনয়ও অসাধারণ। এই ছবির হাত ধরে তিনি প্রথম গানও গাইলেন বড়পর্দায়। অতনু ঘোষ পরিচালিত এই ছবি দেখে ফেলা যায় কেবল দেখার আনন্দেই। 

মায়ার জঞ্জাল

ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty), চান্দ্রেয়ী ঘোষ (Chandreyee Ghosh), পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Banerjee) অভিনীত এই ছবি বক্সঅফিসে তেমন ছাপ ফেলতে না পারলেও, প্রশংসিত হয়েছিল খুবই। একদিকে যেমন অভিনয়ের দক্ষতা, অন্যদিকে তেমন চিত্রনাট্যের নিখুঁত বুনোট। ইন্দ্রনীল রায়চৌধুরীর এই ছবি এই বছরের সেরা ছবিগুলির মধ্যে অন্যতম, এ কথা বললে অত্যুক্তি হবে না। বাংলাদেশি অভিনেত্রী আপি করিমের অভিনয় এই ছবি সম্পদ। আলাদা করে নজর কেড়েছিল ব্রাত্য বসু (Bratya Basu)-র অভিনয়ও। 

কাবুলিওয়ালা

একেবারে বছর শেষে মুক্তি পাওয়া এই ছবি প্রশংসার দাবি নাকি শুধু নস্ট্যালজিয়াকে সার্থকভাবে তুলে ধরার জন্য। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই গল্পকে পর্দায় তুলে ধরতে গিয়ে যে সামান্য পরিবর্তন করা হয়েছে, তা কখনোই আরোপিত বলে মনে হয়নি। কেবল গল্প নয়.. এই গল্প এর আগে পর্দায় তুলে ধরেছেন কিংবদন্তিরা। আর তাই.. রহমতের ভূমিকায় মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) কেমন মানাবে, তাই নিয়ে অনেকের উৎসাহ ছিল। তবে এই ছবি যে বক্সঅফিসে ঠিক কতটা ব্যবসা করবে তা এখনও বলা যায়নি। কারণ ছবিটি এখনও প্রেক্ষাগৃহে চলছে। তবে বেশ প্রশংসিত হয়েছে এই ছবিটি। 

রক্তবীজ

এই বছর নতুন ঘরানায় পা রেখেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy)। এই বছর থ্রিলার ছবি দর্শকদের উপহার দিয়েছেন তাঁরা। মিমি চক্রবর্তী (Mimi Chakraborty), আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) অভিনীত এই ছবি বেশ প্রশংসার দাবি রাখে। তবে এই ছবির চমক ছিল ভিক্টর বন্দ্যোপাধ্যায় (Victor Banerjee)। দীর্ঘদিন পরে তাঁকে বাংলা ছবিতে ফিরিয়ে এনেছিলেন শিবু-নন্দিতা জুটি। বক্সঅফিসে মোটামুটি সাফল্য পেয়েছিল এই ছবি, সেই সঙ্গে লোকমুখে প্রচারও পেয়েছিল বেশ। 

বগলা মামা যুগ যুগ জিও

ধ্রুব বন্দ্যোপাধ্যায় চিরকালই বলে এসেছেন, তিনি বড়পর্দার ছবি বানাতে চান আট থেকে আশির জন্য। এই বছর তাঁর তৈরি ছবি যে দর্শকদের কেবল নির্মল আনন্দ দিতে পেরেছিল তা নয়.. খরাজ মুখোপাধ্যায় (Khoraj Mukherjee) যে নায়কের ভূমিকায় অভিনয় করতে পারেন, তা যেন দর্শক জেনেছিলেন এই ছবির হাত ধরেই। কেবল খরাজ নন, ঋদ্ধি সেন (Riddhi Sen) ও দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) ও অন্যান্যদের অভিনয়ও প্রশংসার দাবি রাখে। চিত্রনাট্যকে যে নির্মল আনন্দের সুতো দিতে বেঁধেছিলেন ধ্রুব.. তা যে সার্থক এ কথা বলাই যায়।

দশম অবতার

এই ছবি বক্স অফিসে ছাপ ফেলেছিল, তেমনটাই দাবি করেছিলেন প্রযোজক। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharyya), জয়া আহসান (Jaya Ahsaan), যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta) অভিনীত এই ছবি থ্রিলার ঘরানায় বাঁধা। সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) পরিচালিত এই ছবিতে আলাদা করে নজর কেড়েছে অনির্বাণের অভিনয়। গল্পের বাঁধুনির একেবারে শেষে চমক দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ ছিল। 

শহরের উষ্ণতম দিনে

বয়স বাড়ছে বাড়ুক না... হঠাৎ করে যদি আপনাকে কলেজ জীবনে ফিরিয়ে নিয়ে যায় কোনও ছবি? বিক্রম চট্টোপাধ্যায়, শোলাঙ্কি রায় অভিনীত এই ছবি ঠিক এই কাজটিই করেছিল। প্রেমের গল্পের সুরে বাঁধা এই ছবি একদিকে যেমন নস্ট্যালজিক করে তুলতে পারে দর্শকদের, তেমনই মনে করিয়ে দিতে পারে ফেলে আসা বন্ধুত্বের কথাও। কমবয়সি বাঙালির অম্লমধুর এই প্রেমের গল্পই এই ছবির ইউএসপি।

বাঘাযতীন

দেব (Dev) অভিনীত এই ছবি বক্সঅফিসে মন্দ ব্যবসা করেনি। এই ছবির জন্য নিজেকে যথেষ্ট চ্যালেঞ্জের মুখে ফেলেছিলেন দেব। রূপটান থেকে শুরু করে অভিনয়, তৎকালীন সময়কে ফুটিয়ে তোলা.. সব মিলিয়ে এই ছবি আলাদা করে উল্লেখের দাবি রাখে। এই ছবির হাত ধরেই বড়পর্দায় পা রেখেছেন সৃজা। দেব বারে বারেই বলেছিলেন, ব্যবসার জন্য নয়.. এই ছবি তিনি তৈরি করেছিলেন ইতিহাসকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই।

অর্ধাঙ্গিনী

কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) পরিচালিত, চূর্ণী গঙ্গোপাধ্যায় (Churni Ganguly), জয়া আহসান (Jaya Ahsaan) ও কৌশিক সেন (Kaushik Sen) অভিনীত এই ছবিটি অভিনয় ও গল্প বলার দিক থেকে অনন্যতা বজায় রেখেছে। শুধু তাই নয়... চূর্ণীকে এই ছবির হাত ধরে যেন নতুনভাবে আবিস্কার করবেন দর্শক। সম্পর্কের টানাপোড়েনে এই ছবি দর্শকদের মনে গভীর ছাপ ফেলতে বাধ্য। বক্সঅফিসেও ভালই ব্যবসা করেছিল এই ছবি। 

আরও পড়ুন: Ranieeta Birthday: সৌপ্তিকের সঙ্গে সম্পর্ক অতীত, জন্মদিনে নতুন প্রেম নিয়ে স্বীকারোক্তি রণিতার?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dev on Student Protest: 'দেশের সবচেয়ে বড় শক্তি, আমাদের তরুণ প্রজন্ম..', NEET প্রশ্নফাঁস কাণ্ডে মুখ খুললেন দেব
'দেশের সবচেয়ে বড় শক্তি, আমাদের তরুণ প্রজন্ম..', NEET প্রশ্নফাঁস কাণ্ডে মুখ খুললেন দেব
Rupam Islam on Student Protest: 'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন আবহে গান শেয়ার করে রূপমের বিশেষ বার্তা
'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন আবহে গান শেয়ার করে রূপমের বিশেষ বার্তা
Lopamudra Mitra: লোপামুদ্রার সুরে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! নতুন আঙ্গিকে প্রকাশ্যে 'মগজধোলাই'
লোপামুদ্রার সুরে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! নতুন আঙ্গিকে প্রকাশ্যে 'মগজধোলাই'
Salman Khan: 'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!

ভিডিও

NEET Protest: নিটের প্রশ্নফাঁসের প্রতিবাদে SFI-র মিছিলকে কেন্দ্র করে কোচিতে ধুন্ধুমার পরিস্থিতি।
Cooch Behar News: আজও ফের কোচবিহারের পুরসভায় বার্থ এবং ডেথ সেকশনে পুলিশের তল্লাশি
NEET Protest: কেন্দ্রীয় মন্ত্রিসভা নিয়ে সাংবাদিক বৈঠকে একের পর এক প্রশ্ন। জবাব এড়ালেন রেলমন্ত্রী
NEET Protest: 'জাভেদ আখতার পোস্টে লিখেছেন 'ধ্বংসের সময় যুক্তি বিকৃত হয়ে পড়ে'। ABP Ananda LIVE
BJP Government: নিটকাণ্ডে তোলপাড়ের মধ্যেই সংসদে বন্দেমাতরম বিল পেশ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget