এক্সপ্লোর

Ranieeta Birthday: সৌপ্তিকের সঙ্গে সম্পর্ক অতীত, জন্মদিনে নতুন প্রেম নিয়ে স্বীকারোক্তি রণিতার?

Ranieeta Das News: রণিতার সঙ্গে সৌপ্তিক ভট্টাচার্য্যের প্রেমের সম্পর্ক অনেকদিনের। এই সম্পর্ককে আড়ালে রাখার চেষ্টা করেননি তাঁরা। হামেশাই সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে ছবি শেয়ার করে নিতেন তাঁরা

কলকাতা: ২৯ ডিসেম্বর ছিল অভিনেত্রীর জন্মদিন। দিনটা শুরু হয়েছিল বড়মার মন্দিরে পরিবারের সঙ্গে পুজো দিয়ে। আর সন্ধেবেলাতেই তিনি মেতে উঠলেন পার্টিতে। ২৯ ডিসেম্বর ছিল অভিনেত্রী রণিতা দাসের (Ranieeta Dash) জন্মদিন। কেমন করে তিনি কাটালেন বিশেষ দিনটা? 

রণিতার সঙ্গে সৌপ্তিক ভট্টাচার্য্যের প্রেমের সম্পর্ক অনেকদিনের। এই সম্পর্ককে আড়ালে রাখার চেষ্টা করেননি তাঁরা। হামেশাই সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে ছবি শেয়ার করে নিতেন তাঁরা। তবে তাঁদের সম্পর্কে চিড় ধরেছে অনেকদিনই। সেই খবরই ইতিমধ্যেই সবার জানা। এখন আর একসঙ্গে দেখা যায় না তাঁদের। বরং রণিতার সঙ্গে এখন নতুন নায়কের সম্পর্কের গুঞ্জনই প্রাধান্য পাচ্ছে। আর জন্মদিনে, নিজের নতুন সম্পর্কের কথাই কি প্রকাশ্যে আনলেন রণিতা? 

কে সেই নায়ক? তিনি অভিনেতা সৌম্য মুখোপাধ্যায় (Soumya Mukherjee)।  'চিনি ২' (Cheeni 2), 'প্রেম টেম' (Prem Tem)-এর মতো ছবিতে অভিনয় করেছেন সৌম্য। অভিনয় করেছেন একাধিক ওয়েব সিরিজেও। শুধু তাই নয়, সৌম্য পা রেখেছেন বলিউডেও। 'মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে' ছবিতে সৌম্য অভিনয় করেছেন রানি মুখোপাধ্যায়ের (Rani Mukherji) মতো অভিনেত্রীর সঙ্গেও। তবে সেই সৌম্য কি এবার জড়িয়েছেন অভিনেত্রী রণিতার সঙ্গে? 

এই প্রথম নয়, দীপাবলির সময়ও সৌম্যর সঙ্গে ছবি শেয়ার করে নিয়েছিলেন রণিতা... তখনও অনেকে মনে করেছিলেন, তাহলে কি সম্পর্কে রয়েছেন এই দুই অভিনেতা-অভিনেত্রী? জন্মদিনে রণিতার পার্টিতে হাজির ছিলেন সৌম্য। শুধু তাই নয়.. সৌম্যর সঙ্গে একটি মিষ্টি রিল শেয়ার করে নিয়েছেন রণিতা। সেখানে গান বাজছে, 'পহেলে ভি ম্যায়, তুমসে মিলা'। সেখানে দেখা যাচ্ছে, পোজ দিয়ে গিয়ে একে অপরের সঙ্গে, খুনসুটিতে, হাসিতে মেতেছেন তাঁরা। ক্যাপশনে রণিতা লিখেছেন, 'তোমার দু হাতের মধ্যে থেকে যখন এই গানটা শুনি... মনে হয় হৃদয়ে গান বাজছে। 'গোপু'-র জন্য।' এই লেখার সঙ্গে রণিতা হ্যাশট্যাগে লিখেছেন, 'এনাগোপু' ও 'লাভস্টোরি'।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ranieeta Dash (@ranieeta_dashofficial_)

আরও পড়ুন: Singer Pritam: মায়ের স্বপ্নপূরণ করলেন প্রীতম, হুইলচেয়ারে করেই লন্ডন-প্যারিস ঘুরিয়ে দেখালেন সুরকার

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget