এক্সপ্লোর

Zubeen Garg: 'তাড়াতাড়ি ন্যায় দিন দাদাকে', আর্জি জানিয়ে CID-র দ্বারস্থ জুবিন ঘনিষ্ঠ অরুণ

Zubeen Garg News: অরুণ দীর্ঘদিন থেকেই জুবিন গর্গের পরিবারের সঙ্গে ভীষণ ঘনিষ্ঠভাবে যুক্ত। জুবিন গর্গের শেষকৃত্যে যে ৪ জন ব্যক্তি অংশ নিয়েছিলেন, তাঁদের মধ্যে একজন ছিলেন এই অরুণ

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • পরিবারের ঘনিষ্ঠ অরুণ গর্গের সিআইডি-র কাছে ন্যায়বিচারের আবেদন।
  • সিঙ্গাপুর থেকে অভিযুক্তদের ভারতে এনে তদন্তের দাবি জানানো হয়েছে।
  • বিপুল জনসমর্থন জুবিন গর্গ-এর মৃত্যুর প্রকৃত কারণ জানতে।
  • সাতজন গ্রেফতার, সিঙ্গাপুরের কয়েকজনকে নোটিস, তদন্ত চলছে।

কলকাতা: জুবিন গর্গ (Zubeen Garg) যাতে ন্যায় বিচার পান, সেটা চাইছে গোটা দেশ। ভিসেরা রিপোর্ট প্রকাশ্যে এলেও, ঠিক কী কারণে মৃত্যু হয়েছে জুবিনের, সেটা নিশ্চিত করতে করতে হবে আরও কিছু পরীক্ষা। সেই সমস্ত পরীক্ষার রিপোর্টের অপেক্ষাতেই দিন গুনছে অসমের মানুষ। আর এবার, জুবিনের ন্যায়বিচার চেয়ে সিআইডি (CID)-র দ্বারস্থ হলেন অরুণ। কেন এই অরুণ? এই ব্যক্তি জুবিনের পরিবারের সঙ্গে সরাসরি যুক্ত না হলেও, তিনি ছিলেন জুবিনের পরিবারেরই একজন।

অরুণ দীর্ঘদিন থেকেই জুবিন গর্গের পরিবারের সঙ্গে ভীষণ ঘনিষ্ঠভাবে যুক্ত। জুবিন গর্গের শেষকৃত্যে যে ৪ জন ব্যক্তি অংশ নিয়েছিলেন, তাঁদের মধ্যে একজন ছিলেন এই অরুণ। জুবিনের পরিবারের সঙ্গে সরাসরি যুক্ত না হলেও, অরুণ জুবিনের পরিবারের সঙ্গে এতটাই ঘনিষ্ঠ ছিলেন, যে তিনি নিজের পদবি পর্যন্ত বদলে ফেলেছিলেন। অরুণ গর্গ পদবি ব্যবহার করতেন। সেই কারণেই তিনি জুবিনের শেষকৃত্যেও অংশ নিয়েছিলেন। তিনি এদিন এই মামলার দায়িত্ব CID-কে নিতে বলেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অরুণ বলেন, 'আমরা আমাদের দাদার জন্য বিচার চাই। দাদার জন্য বিচার চাই খুব তাড়াতাড়ি, দাদা অকালে চলে গিয়েছেন। এতদিন পর্যন্ত কেউ কেন CID-র দ্বারস্থ হয়নি, সেটাই আমায় অবাক করছে।'

এছাড়াও অরুণ বলেন, 'জুবিনের মামলার সঙ্গে যুক্ত যে যে ব্যক্তিরা সিঙ্গাপুরে রয়েছেন, তাঁদের সবাইকে ভারতে নিয়ে এসে তদন্ত করা উচিত। আমি তো অবাক হয়ে যাচ্ছি, ওদের কেন এখানে টেনে আনা হচ্ছে না?  সেপ্টেম্বর মাসের ১৯ তারিখ সিঙ্গাপুরে মৃত্যু হয়েছে জনপ্রিয় সঙ্গীতশিল্পী জুবিন গর্গের। প্রাথমিকভাবে জানা গিয়েছে, স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয়েছে শিল্পীর। ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে একটি প্রমোদতরণীতে পার্টি চলাকালীন সাঁতার কাটতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় জুবিনের। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে নানা অভিযোগ সামনে আসছে। এই পরিস্থিতিতে টক্সিকোলজি রিপোর্ট এখন তাঁর মৃত্যু বিষক্রিয়ার কারণে হয়েছে কি না তা স্পষ্ট করে তুলবে বলে মনে করা হচ্ছে। 

ওই রিপোর্ট গুয়াহাটি মেডিক্যাল কলেজের ডাক্তারদের প্যানেলে পাঠানো হয়েছে যারা গায়কের মৃতদেহের ময়নাতদন্ত করেছিলেন এবং চূড়ান্ত রিপোর্ট শীঘ্রই আদালতে জমা দেওয়া হবে এবং পরিবারের সঙ্গে শেয়া করা হবে। এমনই জানিয়েছেন SIT প্রধান ADGP মুন্না প্রসাদ গুপ্তা। তিনি নিশ্চিত করেছেন যে, এ পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে এবং বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে। সিঙ্গাপুরের বেশ কয়েকজনকে নোটিস জারি করা হয়েছে। তাঁদের মধ্যে একজন ইতিমধ্যেই SIT-এর সামনে হাজির হয়ে বিবৃতি রেকর্ড করেছেন, অন্যরা শীঘ্রই তদন্তে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
Sonam Wangchuk: হাসপাতাল থেকে বড় বার্তা দিলেন সোনম ওয়াংচুক! আগামীকালের পদযাত্রা নিয়ে বললেন..
হাসপাতাল থেকে বড় বার্তা দিলেন সোনম ওয়াংচুক! আগামীকালের পদযাত্রা নিয়ে বললেন..
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Sonam Wangchuk: সোনম ওয়াংচুকের মেডিক্যাল রিপোর্ট আদৌ সত্যি? প্রশ্ন তুললেন স্ত্রী, বললেন, 'হাসপাতাল নাকি জেলখানা?'
সোনম ওয়াংচুকের মেডিক্যাল রিপোর্ট আদৌ সত্যি? প্রশ্ন তুললেন স্ত্রী, বললেন, 'হাসপাতাল নাকি জেলখানা?'

ভিডিও

Kalyan Banerjee | এবার খোদ নেত্রীকে 'আল্টিমেটাম' কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Babul Supriyo | 'বিদ্রোহীরা বড় বড় কথা বলছেন, তাহলে তাঁরা পদ ছেড়ে দিন', বললেন বাবুল | ABP Ananda LIVE
Kolkata News | উদ্বেগ বাড়িয়ে করোনা আক্রান্ত ১০ বছরের বালক | ABP Ananda LIVE
World Cup News | অনূর্ধ্ব-১২ বিশ্ব ফুটবল যুব লিগে চ্যাম্পিয়ন ভারতের ক্লাব মিনার্ভা অ্যাকাডেমি | ABP Ananda LIVE
Mamata Banerjee | প্রাক্তন মুখ্যমন্ত্রীর ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Embed widget