এক্সপ্লোর

Fact Check: করিম জানাতের সোশ্যাল মিডিয়া পোস্টের জেরে শুরু জল্পনা, ৩২-এই প্রাণ হারালেন রহমত শাহ?

Rahmat Shah: করিম জানাত একটি সমবেদনামূলক পোস্ট করেন, যার ছবিতে রহমত শাহ ছিলেন।

নয়াদিল্লি: আফগানিস্তানের (Afghanistan Cricket Team) হয়ে একাধিক বিশ্বকাপে খেলেছেন তিনি। আফগান দলের অবিচ্ছেদ্য অঙ্গ তিনি। সেই রহমত শাহই মাত্র ৩২ বছর বয়সে পরলোক গমন করলেন! অন্তত সোশ্যাল মিডিয়ায় এমনই সব কানাঘুষো শোনা যাচ্ছে। কথা হচ্ছে রহমত শাহর (Rahmat Shah)।

জল্পনার সূত্রপাত, এক আফগান ক্রিকেটার করিম জানাতের পোস্টকে কেন্দ্র করে। করিম নিজের সোশ্যাল মিডিয়ায় সমবদেনা জানিয়ে একটি পোস্ট করেন। করিমের সেই সমবেদনা পোস্টে রহমত শাহকে ছবিতে দেখা যায়। এরপরেই অনেকে মনে করতে শুরু করেন যে রহমত শাহ মারা গিয়েছেন। মাত্র ৩২ বছর বয়সেই থেমে গিয়েছে তাঁর জীবন। করিমের পোস্টের অনুবাদ করলে দাঁড়ায়, 'খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি আফগান জাতীয় দলের ক্রিকেটার রহমত শাহের মৃত্যুর খবর পেলাম। এই দুঃখজনক ঘটনাটি আমায় এবং সকল ক্রিকেটপ্রেমীদেরই খুব কষ্ট দিয়েছে। নিজে একজন ক্রিকেট খেলোয়াড় হিসাবে আমি রহমত শাহ এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।'            

সত্যিই কি তাই? সত্যিই কি রহমত ৩২-এই প্রাণ হারালেন? উত্তর না। রহমত মারা যাননি। করিমের পাস্তোয় লেখা পোস্টটি আসলে রহমতের জন্য নয়, তাঁর মায়ের জন্য। আসলে রহমত নয়, তাঁর মা মারা গিয়েছেন। রহমতকে সান্ত্বনা দিতেই এই পোস্টটি করেছেন করিম। তাই রহমতের মৃত্যুর খবরটি ভুয়ো। বিষয়টি হল করিমের পোস্টটি ট্রান্সলেশনের সময় সম্পূর্ণ ঘেটে গিয়েছে, বদলে গিয়েছে তার মানে। 

পোস্টটির আসল অর্থ হল, 'জাতীয় ক্রিকেট দলের প্রতিভাবান খেলোয়াড় রহমত শাহের শ্রদ্ধেয় মায়ের মৃত্যুর খবর আমি শুনেছি। এই ভয়াবহ ঘটনাটি আমাকে এবং সকল ক্রিকেটপ্রেমীকে অত্যন্ত ব্যথিত করেছে। আমার নিজের পক্ষ থেকে এবং একজন ক্রিকেট খেলোয়াড় হিসেবে, আমি রহমত শাহ ও তাঁর শ্রদ্ধেয় পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা ও শোক প্রকাশ করছি। আল্লাহ যেন মরহুমকে জান্নাত দান করেন, তাঁর কবরকে আলোয় পূর্ণ করেন এবং তাঁর পরিবারকে এই গভীর শোক সহ্য করার ধৈর্য দেন। নিশ্চয়ই আমরা আল্লাহরই এবং তাঁর কাছেই আমাদের ফিরে যেতে হবে।'

এই খবরটি জানার পরে অবশেষে দর্শক তথা ক্রিকেটপ্রেমীরা খানিকটা স্বস্তি পান। পাশাপাশি সমর্থকরা সকলকে সতর্ক করে দিয়েছেন যাতে সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য না বুঝেশুনে ছড়ানো না হয়।

 

Advertisement

সেরা শিরোনাম

IND vs ENG: ঝমঝমিয়ে বৃষ্টি আর তাতেই পণ্ড ম্যাচ, ভেস্তে গেল ভারত-ইংল্যান্ডের প্রথম টি-২০
ঝমঝমিয়ে বৃষ্টি আর তাতেই পণ্ড ম্যাচ, ভেস্তে গেল ভারত-ইংল্যান্ডের প্রথম টি-২০
Bengal Cricket: পদ খোয়ানোর পরেও ক্রিকেট দল নির্বাচনী বৈঠকে হাজির প্রাক্তন কর্তা! আধার কাণ্ডে নাজেহাল CAB
পদ খোয়ানোর পরেও ক্রিকেট দল নির্বাচনী বৈঠকে হাজির প্রাক্তন কর্তা! আধার কাণ্ডে নাজেহাল CAB
IND vs ENG: শ্রেয়সের অধিনায়কোচিত ইনিংস, হাফসেঞ্চুরি করলেন অভিষেকও, চাপে পড়েও প্রথম টি-২০-তে বড় রান তুলল ভারত
শ্রেয়সের অধিনায়কোচিত ইনিংস, হাফসেঞ্চুরি করলেন অভিষেকও, চাপে পড়েও প্রথম টি-২০-তে বড় রান তুলল ভারত
Ishan Kishan: ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগেই সতীর্থ অভিষেককে সরিয়ে টি-২০ ব্যাটারদের তালিকায় একে ঈশান
ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগেই সতীর্থ অভিষেককে সরিয়ে টি-২০ ব্যাটারদের তালিকায় একে ঈশান
Advertisement

ভিডিও

Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস
Ritabrata Banerjee : কার তৃণমূল 'আসল'? দাবিদাওয়া সুনিশ্চিতে 'ফুল বেঞ্চের' সঙ্গে বৈঠক ঋতব্রতদের
Debraj Chakraborty : ১৩০০ কোটি টাকার সম্পত্তি দেবরাজের? গ্রেফতারির পর বড় অভিযোগ তরুণজ্যোতির
Humayun Kabir : মুখ্যমন্ত্রীর 'আল্টিমেটাম', হুমায়ুনের বাড়িতে পুলিশ! ধরাল নোটিস
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
Kylian Mbappe: ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
France vs Sweden: জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
School Teacher: এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Embed widget