এক্সপ্লোর

Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ

বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হিন্দু যুবক। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

ঢাকা:  বাংলাদেশে ফের সংখ্যালঘু হিন্দু যুবককে নির্যাতনের অভিযোগ উঠল। এবার একেবারে রাজধানী ঢাকায় । ওয়ারি এলাকা থেকে এক হিন্দু ছাত্রকে অপহরণ, নির্যাতন এবং মুক্তিপণ আদায়ের জন্য অত্যাচারের অভিযোগ উঠল। এনডিটিভি সূত্রে খবর, আহত যুবকের নাম সুভাষ দেওরি (২৫)। তিনি বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সুভাষ দেওরি পুরনো ঢাকার সেন্ট্রাল ল' কলেজের প্রথম বর্ষের ছাত্র। পাশাপাশি তিনি প্রয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে সহকারী পুরোহিত হিসেবে পুজোআচ্চা করতেন। তবে প্রাথমিকভাবে তিনি ধর্মীয় পরিচয়ের কারণেই টার্গেট হয়েছিলেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

পরিবারের অভিযোগ কী?

পরিবারের দাবি, সোমবার রাত প্রায় ৮টা নাগাদ রিকশায় করে যাচ্ছিলেন। স্বামীবাগে পৌঁছনোর পরই নিখোঁজ হয়ে যান সুভাষ। মঙ্গলবার ভোরে তিনি কোনওভাবে অপহরণকারীদের হাত থেকে পালিয়ে বেরিয়ে আসেন। পরে এক বন্ধুর সহায়তায় তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সুভাষের বোন জয়া জানিয়েছেন, মঙ্গলবার রাত ১টা নাগাদ তাঁর ভাইয়ের মোবাইল ফোন থেকেই একটি কল আসে। ফোনের অপর প্রান্তে থাকা এক ব্যক্তি ৩০ হাজার বাংলাদেশি টাকা মুক্তিপণ দাবি করে। পরে অপহরণকারীদের দেওয়া একটি নম্বরে ২৬ হাজার বাংলাদেশি টাকা পাঠানোর পর সুভাষকে পুরনো ঢাকার একটি রাস্তায় ফেলে রেখে যাওয়া হয় বলে অভিযোগ।

পরিবারের আরও দাবি, মারধরের জেরে সুভাষের পা ও কোমরে গুরুতর চোট লেগেছে। চিকিৎসকদের মতে, তাঁর অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।

কী বলছে পুলিশ?

ওয়ারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফিজুর রহমান জানান, সুভাষের বয়ান অনুযায়ী, সোমবার রাতে তিনি স্বামীবাগের একটি মন্দিরে গিয়েছিলেন। সেখান থেকেই কয়েকজন ব্যক্তি তাঁকে অপহরণ করে একটি বাড়িতে আটকে রাখে বলে অভিযোগ। পুলিশের দাবি, মঙ্গলবার ভোরে তিনি কোনওক্রমে অপহরণকারীদের চোখে ধুলো দিয়ে পালিয়ে আসেন। লাফিয়ে পালানোর সময় তিনি আহত হন। পুরো ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মন্দির কর্তৃপক্ষের বক্তব্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির কমিটির সদস্য-সচিব অনিক কুমার দাস জানিয়েছেন, সুভাষ দেওরি মন্দিরের স্থায়ী পুরোহিত নন। স্থায়ী পুরোহিতের অনুপস্থিতিতে তিনি মাঝে মধ্যে ধর্মীয় আচার পালন করতেন। এই ঘটনার সঙ্গে মন্দিরের কোনও যোগ নেই বলেও মন্দির কর্তৃপক্ষের বক্তব্য। 

সংখ্যালঘু সংগঠনের প্রতিক্রিয়া

এনডিটিভি-তে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মুখপাত্র কাজল দেবনাথ জানিয়েছেন, ঘটনাটি সম্পর্কে তাঁরা জানেন। তবে এটি শুধুমাত্র ছিনতাই বা মুক্তিপণের উদ্দেশ্যে সংঘটিত অপরাধ, নাকি এর অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, সুভাষ দেওরির বাড়ি বাংলাদেশের খুলনা বিভাগের মাগুরা জেলায়। পড়াশোনার জন্য তিনি ঢাকায় এক বন্ধুর সঙ্গে ভাড়া বাড়িতে থাকতেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখছেন চিকিৎসকরা, পাশাপাশি ঘটনার তদন্তও চালিয়ে যাচ্ছে পুলিশ।

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

RSS-GenZ: 'আন্দোলন করেছে মানেই Gen Z দেশবিরোধী নয়', বড় বার্তা মোহন ভাগবতের, RSS প্রধানকে বার্তা ককরোচ পার্টির
'আন্দোলন করেছে মানেই Gen Z দেশবিরোধী নয়', বড় বার্তা মোহন ভাগবতের, RSS প্রধানকে বার্তা ককরোচ পার্টির
Debraj Chakraborty: গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
Advertisement

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget