Humayun Kabir : মুখ্যমন্ত্রীর 'আল্টিমেটাম', হুমায়ুনের বাড়িতে পুলিশ! ধরাল নোটিস
কলকাতা : হাজিরা দেবেন হুমায়ুন? এখন সবচেয়ে বড় প্রশ্ন এটাই। সম্প্রতি নিজের একটি জনসভা থেকে 'স্যাঁটা ভাঙা' মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছেন AJUP প্রধান। এবার এই ঘটনায় তাঁকে নোটিস ধরাল পুলিশ। সোমবার রাতে গ্রেফতার করা হয়েছে ৩ AJUP নেতাকে। বিজেপি নেতা-কর্মীদের উদ্দেশে করা হুমায়ুনের হুমকি নিয়ে 'আল্টিমেটাম' দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। অবশেষে এদিন নওদার বিধায়কের বাড়িতে গেল পুলিশি নোটিস। হুমায়ুনকে তলব রেজিনগর ও শক্তিপুর থানার পুলিশের। ৩ জুলাই শক্তিপুর ও ৪ জুলাই রেজিনগরে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। যদিও হুমায়ুন সেই তলবে সাড়া দেবেন কিনা সেই নিয়ে রয়েছে প্রশ্ন। এদিন এই মর্মে তাঁকে জিজ্ঞাসা করা হতেই তিনি বলেন, "৩ তারিখ ওই সময়ে শক্তিপুর থানায় যাওয়া সম্ভব নয়। ৪ তারিখ নির্দিষ্ট সময়েই যাব রেজিনগর থানায়।"

















