এক্সপ্লোর

Fact Check: প্রাপ্ত বয়স্কদের সিনেমার অভিনেত্রী কেন্দ্রা লাস্টের সঙ্গে দেখা করেছেন বিরাট কোহলি!

Virat Kohli - Kendra Lust: অভিনেত্রী কেন্দ্রা লাস্ট নিজেই ৭ জানুয়ারি, বুধবার নিজের সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ক্রিকেটের মহাতারকার সঙ্গে নিজের ছবি শেয়ার করেন।

নয়াদিল্লি: অনেকেই তাঁকে বিশ্বক্রিকেটের পোস্টারবয় বলে মনে করেন। গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে বিরাট কোহলির (Virat Kohli) জনপ্রিয়তা প্রসঙ্গে নতুন করে বলার কিছুই থাকে না। তিনি যাই করেন, তাই খবরের শিরোনাম কেড়ে নেয়। সপ্তাহান্তেই নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে ফের একবার ভারতের হয়ে খেলতে দেখা যাবে কোহলিকে। তবে এবার তিনি তাঁর খেলার জন্য নয়, বরং মাঠের বাইরে এক ছবির জন্য চর্চার কেন্দ্রে।

বর্তমানে নিউজ়িল্যান্ড সিরিজ়ের জন্য ভারতে থাকলেও কোহলি বর্তমানে সপরিবারে সিংহভাগ সময়ই লন্ডনে থাকেন। সম্ভবত যুক্তরাজ্যের একটি রাস্তায় বিরাট কোহলি এবং প্রাপ্ত বয়স্কদের সিনেমার অভিনেত্রী কেন্দ্রা লাস্ট (Kendra Lust) একসঙ্গে ফ্রেমবন্দি হন। ছবিতে হাসিমুখে কেন্দ্রার পাশে পোজ় দিতে দেখা যায় বিরাটকে। অভিনেত্রী নিজেই ৭ জানুয়ারি, বুধবার নিজের সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ক্রিকেটের মহাতারকার সঙ্গে নিজের এই ছবি শেয়ার করেন। তিনি ছবিটির ক্যাপশনে লেখেন, 'অতর্কিতে যে কোনও সাক্ষাৎ সবসময়ই বিশেষ হয়। সকলের অনুপ্রেরণা এবং সত্যিই একেবারে মাটির মানুষ। ' 

স্বাভাবিকভাবেই ছবি সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয়। অনেকেই আবার এই ছবিটির সত্যতা যাচাই করতে চান। বিরাট বিজয় হাজারে ট্রফি এবং তারপর কিউয়ি সিরিজ়ের জন্য প্রায় মাসখানেক আগে এ দেশেই চলে আসেন। অনেক অনুরাগীই তাই প্রশ্ন করেন এই ছবিটি ঠিক কবে তোলা হল। আসলে এই ছবিটি আসল নয়। দুইজনের একসঙ্গে পাশাপাশি দাঁড়িয়ে ছবিটি তোলা নয়, বরং এআইয়ের মাধ্যমেই এই ছবিটি তৈরি করা হয়েছে। কেন্দ্রা ও কোহলির সাক্ষাৎকারের কোনও প্রমাণ পাওয়া যায়নি।

View this post on Instagram
 
A post shared by Kendra Lust® (@kendralust)

কেন্দ্রা লাস্ট কিন্তু এই প্রথম নয়, প্রায়শই এমন এআই দিয়ে তৈরি ছবি, ভিডিও শেয়ার করে থাকেন। অতীতে এই প্রযুক্তির মদতেই সলমন খান এবং শাহরুখ খানের সঙ্গে ছবি শেয়ার করেও ওই অভিনেত্রী ভারতীয় হেডলাইন কেড়ে নিয়েছিলেন। এবার কোহলির সঙ্গে ছবি শেয়ার করে তিনি চর্চার কেন্দ্রে।                                       

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget