এক্সপ্লোর

IND vs NZ: সপ্তাহান্তে শুরু নিউজ়িল্যান্ড সিরিজ়, তার আগেই নেটে কড়া কসরত সারলেন বিরাট কোহলি

Virat Kohli: বুধবারই বঢোদরায় পৌঁছেছিলেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি।

বঢোদরা: সপ্তাহান্তেই শুরু হবে ভারত বনাম নিউজ়িল্যান্ডের (IND vs NZ) তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ়। এই সিরিজ়ের মাধ্যমেই নতুন বছরটা শুরু করবে টিম ইন্ডিয়া। বঢোদরায় আয়োজিত হবে এই ম্যাচ। তার আগে অনুশীলনে নেমে পড়ল ভারতীয় দল

বুধবার, ৭ জানুয়ারিই বিরাট কোহলিসহ (Virat Kohli) ভারতীয় ক্রিকেটাররা সিরিজ় শুরুর আগে বঢোদরায় পৌঁছে গিয়েছিলেন। বৃহস্পতিবার থেকে অনুশীলনও শুরু করে দিলেন তাঁরা। কোহলি নিজেই নিজের সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি শেয়ার করেন। সেখানে মহাতারকা ক্রিকেটারের সঙ্গে কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, হর্ষিত রানাদেরও অনুশীলন করতে দেখা যায়।

প্রসঙ্গত উল্লেখ্য, বুধবার বিরাট কোহলিকে এক ঝলক দেখার জন্য বিমানবন্দরে সমর্থকদের ঢল নামে। কোহলিকে ঘিরে উত্তেজনা, উন্মাদনা খুবই স্বাভাবিক। তিনি যেখানেই যান সেই খ্যাতি, উত্তেজনার আঁচ টের পাওয়া যায়। বঢোদরায়ও কোহলিকে এক ঝলক দেখার জন্য বঢোদরায় হাজার হাজার অনুরাগী ভিড় জমিয়েছিলেন।

তবে বাড়তি উত্তেজনার ফল সবসময় যে ভাল হয় না, তা বেঙ্গালুরুর চিন্নাস্বামীর বাইরে আরসিবির আইপিএল জয়ের পর ১১ জনের পদপিষ্ট হওয়ার ঘটনাই প্রমাণ করে দিয়েছিল। বঢোদরায় তেমন কিছু হয়নি। তবে এখানেও কোহলিকে স্পর্শ করার জন্য বিমানবন্দরে উপস্থিত হাজার হাজার সমর্থক কার্যত ঠেলাঠেলি শুরু করে দেয়। তাঁর নাম নিয়ে রনধ্বনি উঠে। সেই প্রবল ভিড় ও চাপের মাঝেই কেউ কোহলিকে দেখার জন্য এগিয়ে যান, তো কেউ আবার তাঁকে স্পর্শ করার জন্য হাত বাড়ান।

 

বিরাট সমর্থকদের সরে দাঁড়াতেও বলেন। তা সত্ত্বেও ভিড় সরানোই দায় হচ্ছিল। শেষমেশ কোনওক্রমে কোহলিকে তাঁর গাড়িতে পৌঁছে দেন নিরাপত্তারক্ষীরা। অনুশীলন শুরু হয়ে গিয়েছে, লক্ষ্য স্থির এবার অপেক্ষা মাঠে নামার। গত বছর কোহলিই ভারতের হয়ে ওয়ান ডেতে সর্বাধিক রান করেছিলেন। সেইভাবেই একই ছন্দে এ বছরটাও শুরু করতে নিশ্চয়ই বদ্ধপরিকর হবেন 'কিং কোহলি'।                                                         

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget