এক্সপ্লোর

Fact Check : এবার বন্ধ হবে ৫০০ টাকার নোট ? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই দাবি, জবাব দিল সরকার

 500 Rs Note Viral Video : গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে এই খবর। যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ৫০০ টাকার নোট বাতিল নিয়ে ছড়ানো খবর ভিত্তিহীন।
  • সরকার বা RBI ৫০০ টাকার নোট বাতিলের ঘোষণা দেয়নি।
  • PIB Fact Check খবরটিকে সম্পূর্ণ ভুয়ো জানিয়েছে।
  • আপনার ৫০০ টাকার নোট বৈধ, গুজব ছড়ানো থেকে বিরত থাকুন।


 500 Rs Note Viral Video : নোটবন্দির কথা এখনও ভোলেনি দেশবাসী। এবার ৫০০ টাকার নোট বন্ধ হবে বলে খবর প্রকাশিত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভাইরাল এই দাবি। ভিডিয়োতে বলা হচ্ছে, শীঘ্রই রিজার্ভ ব্যাঙ্ক (RBI) ৫০০ টাকার নোট বাজার থেকে তুলে নিতে চলেছে। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে এই খবর। যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। আসলে কতটা সত্যি এই খবর ?

কোথা থেকে ছড়িয়ে পড়েছে এই খবর
'insightswithnicky' নামক একটি ইনস্টাগ্রাম চ্যানেল থেকে একটি রিল ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, ২০২৬ সালের মার্চের মধ্যে ৫০০ টাকার নোট বাতিল হয়ে যাবে। এটিএম (ATM) থেকে আর ৫০০ টাকার নোট পাওয়া যাবে না। রিজার্ভ ব্যাঙ্ক খুব শীঘ্রই এই বিষয়ে বড় ঘোষণা করতে চলেছে।

এই খবর কতটা সত্যি ?
এই খবরটি ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে সরকারের তথ্য যাচাইকারী সংস্থা PIB Fact Check। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে , ৫০০ টাকার নোট বন্ধ হওয়ার এই খবরটি সম্পূর্ণ ভুয়ো ও ভিত্তিহীন। স্পষ্ট বার্তায় PIB-র তরফে বলা হয়েছে, "সোশ্যাল মিডিয়ায় ৫০০ টাকার নোট বন্ধ হওয়া নিয়ে যে দাবি করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যে। রিজার্ভ ব্যাঙ্ক এই ধরনের কোনও সিদ্ধান্ত নেয়নি।"

প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে কী বলা হয়েছে
১ ৫০০ টাকার নোট সম্পূর্ণ বৈধ ও এটি বাতিলের কোনও পরিকল্পনা সরকারের নেই।
২ এটিএম থেকে ৫০০ টাকার নোট পাওয়া যাবে না, এই দাবিটিও সম্পূর্ণ ভুল।
৩ সাধারণ মানুষকে এই ধরনের কোনও গুজবে কান না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

সাধারণ মানুষের জন্য জরুরি পরামর্শ
বর্তমানে ডিজিটাল যুগে এই ধরনের ভুয়ো খবর বা 'Fake News' খুব সহজেই ছড়িয়ে পড়েছে। তাই আর্থিক লেনদেনের ক্ষেত্রে কোনও খবর বিশ্বাস করার আগে সতর্ক থাকুন।
আতঙ্কিত হবেন না, আপনার কাছে থাকা ৫০০ টাকার নোট আগের মতোই সচল থাকবে। এই বিষয়ে গুজব ছড়াবেন না, খবরের বিষয়ে নিশ্চিত না হয়ে কোনও ভিডিও বা মেসেজ অন্যদের শেয়ার করবেন না। কোনও কিছু শেয়ার করার আগে অফিসিয়াল সোর্স যাচাই করুন। যেকোনও বড় ঘোষণা জানতে সরাসরি RBI-এর অফিসিয়াল ওয়েবসাইট বা সরকারি নিউজ পোর্টালে নজর রাখুন।

আরও পড়ুন : ঋণ শোধ না করলে সম্পত্তি বাজেয়াপ্ত ! এবার আরও কড়া রিজার্ভ ব্যাঙ্ক

Frequently Asked Questions

৫০০ টাকার নোট কি বাতিল করা হবে?

না, ৫০০ টাকার নোট বাতিল হওয়ার খবর সম্পূর্ণ ভুয়ো। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) এই ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি। আপনার কাছে থাকা ৫০০ টাকার নোট বৈধ।

এই ভুয়ো খবর কোথা থেকে ছড়িয়েছে?

এই খবরটি 'insightswithnicky' নামক একটি ইনস্টাগ্রাম চ্যানেল থেকে একটি রিল ভিডিওর মাধ্যমে ছড়ানো হয়েছে। সেখানে ২০২৬ সালের মার্চের মধ্যে ৫০০ টাকার নোট বাতিল হওয়ার দাবি করা হয়েছে।

পিআইবি (PIB) এই বিষয়ে কী জানিয়েছে?

পিআইবি (PIB Fact Check) স্পষ্টভাবে জানিয়েছে যে ৫০০ টাকার নোট বন্ধ হওয়ার খবরটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। রিজার্ভ ব্যাঙ্ক এমন কোনো সিদ্ধান্ত নেয়নি এবং নোট বাতিলের কোনো পরিকল্পনা নেই।

এটিএম (ATM) থেকে কি ৫০০ টাকার নোট পাওয়া যাবে না?

এটিএম থেকে ৫০০ টাকার নোট পাওয়া যাবে না, এই দাবিটিও সম্পূর্ণ ভুল। ৫০০ টাকার নোট সম্পূর্ণ বৈধ এবং এটিএম থেকে এটি পাওয়া যাবে।

সেরা শিরোনাম

Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget