এক্সপ্লোর

Fact Check: বাংলার বুকে পরপর ভেঙে ফেলা হচ্ছে হিন্দু মন্দির ! ভাইরাল ভিডিয়োর সত্যতা জানুন

Viral Video of Attack On Sufi Shrine: ভিডিয়োতে দেখা যাচ্ছে একদল উন্মত্ত জনতা মাজারে ঢুকে ভাঙচুর করছে, লাঠি দিয়ে সব ভেঙে ফেলছে এবং মণ্ডপের একটা অংশে তারা আগুনও জ্বালিয়ে দেয়।

Viral Video: সমাজমাধ্যমে একটি ভিডিয়ো তুমুল ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হচ্ছে যে পশ্চিমবঙ্গে একের পর এক হিন্দু মন্দির (Fact Check) ভেঙে ফেলছে ইসলামিরা। কিন্তু আদপে সেই ভিডিয়োটি বাংলাদেশে সুফি মাজার ভেঙে ফেলার দৃশ্য। ফলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাম্প্রদায়িক বিদ্বেষ (Viral Video) জাগিয়ে তুলতে এই কাজ করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

বুম লাইভের ফ্যাক্ট চেক ডেস্ক জানিয়েছে যে, এই ভিডিয়োটি বাংলাদেশের দিনাজপুর জেলার, এর সঙ্গে ভারতের কোনওরকম সম্পর্ক নেই। আরও অনুসন্ধান করে দেখা গিয়েছে ভাইরাল ভিডিয়োর ঘটনাটি ঘটেছে ফেব্রুয়ারি মাসে। সেই সময় বাংলাদেশে একদল মৌলবাদী ইসলামী একটি সুফি মাজারে হানা দেয়, উরস আয়োজনের আগেই গোরাঘাট উপজেলায় রহিম শাহ বাবা ভাণ্ডারীর মাজারে ভাঙচুর চালায় তারা। সুফি সন্তের মৃত্যুবার্ষিকী উদযাপন হয় এই উরসের দিনে। আর সেদিনেই এই আক্রমণ হয়েছিল।

ভিডিয়োতে দেখা যাচ্ছে একদল উন্মত্ত জনতা মাজারে ঢুকে ভাঙচুর করছে, লাঠি দিয়ে সব ভেঙে ফেলছে এবং মণ্ডপের একটা অংশে তারা আগুনও জ্বালিয়ে দেয়। এখানেই আয়োজিত হওয়ার কথা ছিল উরস। কিন্তু এই ভিডিয়োটিই সমাজমাধ্যমে শেয়ার করা হয় এমনভাবে যেন হিন্দু মন্দির ভেঙে ফেলছে ইসলামীরা। ভিডিয়োতে হিন্দিতে টেক্সটে লেখা হয়, 'দেখো, হিন্দু ভাইয়েরা, বাংলার হিন্দু মন্দিরে এ কী হচ্ছে ! তোমরা এখনও ভ্রাতৃত্বের কথা বলবে ?'

ভাইরাল হওয়া ভিডিয়ো দেখুন

ফ্যাক্ট চেক

বাংলায় কিওয়ার্ড সার্চ করে বুম লাইভের ফ্যাক্ট চেক ডেস্ক দেখেছে একই ভিডিয়োর একটি দীর্ঘ ভার্সন যা একটি বাংলাদেশি ফেসবুক পেজ পোস্ট করেছে। আর এই ভিডিয়োতে বিস্তারিত তথ্য দিয়ে বলা হয়েছে যে বাংলাদেশের গোরাঘাট উপজেলায় রহিম শাহ বাবা ভাণ্ডারীর মাজারে ভাঙচুর চালানো হয়েছে। এছাড়া ২৮ ফেব্রুয়ারি ২০২৫-এর দিনে একই ঘটনার একটি লাইভ স্ট্রিমিংও খুঁজে পাওয়া যায় ফেসবুকে।

এখানে দেখুন সেই পোস্ট

এরপরে এই ঘটনা সংক্রান্ত কোনও খবর হয়েছে কিনা দেখার জন্য কিওয়ার্ড রিসার্চ করা হয় এবং দেখা যায় প্রথম আলো বাংলাদেশি সংবাদমাধ্যম এই ঘটনার প্রতিবেদন প্রকাশ করেছে। এই সংবাদমাধ্যমের মতে ২৮ ফেব্রুয়ারি বিকেলে বেশ কিছু তৌহিদি জনতা সিরাত মুস্তাকিম পরিষদের ব্যানারে একটি বিশাল মিছিল করে এবং রহিম শাহ বাবা ভাণ্ডারীর মাজারে ঢুকে ভাঙচুর চালায়। সেই সুফি মাজারে ২ থেকে ৪ মার্চ যে উরস আয়োজিত হওয়ার কথা ছিল তার বিরোধিতা করে এই দল। কারণ তৌহিদি জনতা দলের মতে এই সমাবেশ আদপে মদ্যপান, গান-বাজনা এবং অশালীন কাজকর্মের আখড়া। বাংলাদেশে এর আগেও বেশ কিছু জায়গায় আক্রমণ হেনেছে এই ধর্মীয় মৌলবাদী গোষ্ঠী।

একই ঘটনা নিয়ে একটি ভিডিয়ো প্রকাশ করেছে দেখা যায় আরেকটি বাংলাদেশি সংস্থা কালবেলা নিউজ। বুম বাংলাদেশ শাখা গোরাঘাট থানার অফিসার ইন চার্জ মহম্মদ নাজমুল হকের সঙ্গে কথা বলেছে এই ভিডিয়োর ব্যাপারে আরও প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভের জন্য। তিনি নিশ্চিত করেছেন যে এই ভিডিয়োর ঘটনা বাংলাদেশেই ঘটেছে, তা ভারতে ঘটেনি কখনও।

ডিসক্লেমার: এই প্রতিবেদনটি প্রকাশ করেছে বুম লাইভ এবং শক্তি কালেক্টিভের অংশ হিসেবে, প্রতিবেদনটির অনুবাদ করেছে এবিপি লাইভ বাংলা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget