এক্সপ্লোর

Narendra Modi: ডোনাল্ড ট্রাম্পের ভাষণের সময় 'মোদি, মোদি'স্লোগান, জানুন ভাইরাল ভিডিও-র আসল সত্যি

Trump's Victory Speech: ডোনাল্ড ট্রাম্প বিজয়ী ভাষণ দেওয়ার সময় স্লোগান উঠল মোদির নামে। এমনই দাবি করা হয়েছে ২১ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপে।

ওয়াশিংটন: কমলা হ্যারিসকে হারিয়ে বুধবারই ফের মার্কিন প্রেসিডেন্ট হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। জয় নিশ্চিত হওয়ার পর তিনি যখন বিজয়ী ভাষণ দিচ্ছেন তখনকার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। যে ভিডিও-তে শ্রোতাদের মধ্যে কয়েকজনকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে স্লোগান দিতে শোনা যাচ্ছে। ২১ সেকেন্ডের ওই ভিডিও একটি এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছিল। যার শিরোনামে লেখা হয়েছিল যে ট্রাম্পের দেশে মোদির প্রভাব কতটা।

ভিডিওটি খতিয়ে দেখার পর বুম লাইভের পক্ষ থেকে জানানো হয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ী ভাষণের সময় মোদির নামে স্লোগান দেওয়ার কোনও ঘটনাই ঘটেনি। ডোনাল্ড ট্রাম্প যখন ভাষণ দিচ্ছিলেন তখন শ্রোতাদের মধ্যে কয়েকজন ববি ববি বলে স্লোগান দিচ্ছিলেন। কারণ ডোনাল্ড ট্রাম্প তখন কথা বলছিলেন রবার্ট এফ কেনেডির নামে। যাকে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে আগামী দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা যাবে।

বুধবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রকাশ পাওয়ার পর দেখা যায় যে ট্রাম্প পেয়েছেন ২৭৭টি ইলেকট্রোরল ভোট। অন্যদিকে তাঁর প্রতিপক্ষ ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিস পেয়েছেন ২২৪টি ইলেকট্রোরল ভোট।

ডোনাল্ড ট্রাম্প যে কেনেডি এফ জুনিয়রের কথা বলছিলেন তিনি আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত জন এফ কেনেডির ভাইপো। যিনি এবার প্রথমে নির্দল প্রার্থী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দাঁড়িয়ে ছিলেন। পরে নিজের প্রার্থীপদ প্রত্যাহার করে ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে ভোট প্রচারে নেমেছিলেন। তারপরই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে তিনি যখন হোয়াইট হাউসের দায়িত্ব নেবেন তখন কেনেডি আমেরিকার স্বাস্থ্য ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।  

বুম লাইভের তরফে ২১ সেকেন্ডের ওই ভিডিওটি ভালো করে পরীক্ষা করে দেখা হয় যে ট্রাম্প আসলে কেনেডির কথা বলছিলেন। আর শ্রোতারা কেনেডির ডাক নাম ববি ববি বলে চিৎকার করছিলেন। তাঁদের মধ্যে কেউই মোদির নামে কোনও স্লোগান দেননি। তাই ভাইরাল হওয়া ভিডিওটিতে যে দাবি করা হয়েছে তা সম্পূর্ণ ভুয়ো। এই ঘটনাটির সঙ্গে আসল বিষয়ের কোনও মিল নেই।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Kamala Harris: দোরগোড়া থেকে ফিরে আসতে হল, ট্রাম্পের সঙ্গে কেন পেরে উঠলেন না কমলা?

সেরা শিরোনাম

Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget