এক্সপ্লোর

Fact Check: বিজেপি ক্ষমতা এলে 'লক্ষ্মীর ভাণ্ডার' বন্ধের হুঁশিয়ারি? জানুন লকেট চট্টোপাধ্যায়ের ভাইরাল ভিডিওর সত্যতা

Fact Check: ভাইরাল ভিডিওতে হুগলি লোকসভার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় বিজেপি এই রাজ্যে ক্ষমতায় এলে বা ৩৫টি আসন পেলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়ার যে মন্তব্য করেছেন তা ভুয়ো বলেই জানা গেছে।


Fact Check: বিজেপি ক্ষমতা এলে 'লক্ষ্মীর ভাণ্ডার' বন্ধের হুঁশিয়ারি? জানুন লকেট চট্টোপাধ্যায়ের ভাইরাল ভিডিওর সত্যতা

লোকসভা নির্বাচন চলাকালীন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে হুগলি লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ ও বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বক্তব্যের একটি ভিডিয়ো। ২৫ সেকেন্ডের ওই ভিডিয়োতে হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে বলতে শোনা যাচ্ছে, এবারের লোকসভা নির্বাচনে এই রাজ্যে বিজেপি ৩৫টি আসন পেলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে। ভাইরাল হওয়া এই ভিডিয়োটি ফেসবুকে পোস্ট করে অনেকেই লিখেছেন, "বিজেপি ৩৫টি আসন পেলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়া হবে"- এই হুঁশিয়ারি দিলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। "বাংলার মা বোনেরা সিদ্ধান্ত নিন, আপনার লক্ষ্মীর ভান্ডার চাই না,, বিজেপিকে চাই।" (আর্কাইভ লিঙ্ক)


Fact Check: বিজেপি ক্ষমতা এলে 'লক্ষ্মীর ভাণ্ডার' বন্ধের হুঁশিয়ারি? জানুন লকেট চট্টোপাধ্যায়ের ভাইরাল ভিডিওর সত্যতা

Fact Check/ Verification

ভাইরাল হওয়া ওই ভিডিওটির একটি কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে আমরা দেখতে পাই যে, লকেট চট্টোপাধ্যায়ের অফিসিয়াল ফেসবুকে পেজে ১৭ মে ওই একই ভিডিও পোস্ট করা হয়েছিল। যার শিরোনাম ছিল, "বিজেপি জিতলে নাকি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে! এইভাবে মিথ্যা প্রচার করে ভোটে জিততে চাইছে তৃণমূল।"


Fact Check: বিজেপি ক্ষমতা এলে 'লক্ষ্মীর ভাণ্ডার' বন্ধের হুঁশিয়ারি? জানুন লকেট চট্টোপাধ্যায়ের ভাইরাল ভিডিওর সত্যতা

ওই পোস্টে তিনি আরও অভিযোগ করেন যে খবরের কাগজের সঙ্গে একটি ভুয়ো লিফলেট বিলি করেছে তৃণমূল। যাতে তাঁর মুখ ব্যবহার করে বলা হয়েছে, বিজেপি ৩৫ আসন পেলে লক্ষ্ণীর ভাণ্ডার বন্ধ করে দেওয়া হবে। একই সঙ্গে, সম্পূর্ণ প্রচারটি ভুয়ো বলে দাবি করেন লকেট চট্টোপাধ্যায় এবং রাজ্যের শাসক দলকে আক্রমণ করেন তিনি। ভিডিওটিতে কোথাও লকেট চট্টোপাধ্যায়কে বলতে শোনা যায়নি, জিতলে বা ৩৫টি আসন পেলে বিজেপি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে।

এছাড়া আরও খুঁজলে শুভেন্দু অধিকারীর জনসভার একটি ভিডিও আমাদের নজরে পড়ে। যেখানে তৃণমূলের দাবি উড়িয়ে দিয়ে রাজ্যের বিরোধী দলনেতা ঘোষণা করেছিলেন যে ক্ষমতায় এলে অন্নপূর্ণার ভাণ্ডার শুরু করবে বিজেপি। হাজার নয়, তাতে সরকারের তরফে ৩০০০ টাকা করে মহিলাদের দেওয়া হবে।

Conclusion

সুতরাং এখান থেকে স্পষ্ট, ৩৫টি আসন পেলে বা বিজেপি এই রাজ্যে ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ করে দেবে, এমন কোনও মন্তব্য লকেট চট্টোপাধ্যায় করেননি। ভাইরাল ভিডিওটি সম্পাদিত। 

Result: Altered Video

Source

Video by Locket Chatterjee, dated May 17, 2024

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Fact Check : NCP-র সাংসদ ছিলেন, পরে যোগ দেন TMC-তে, আজমল কাসভের আইনজীবী ছিলেন মজিদ মেমন?

ডিসক্লেমার : এই প্রতিবেদনটি প্রকাশ করেছে নিউজচেকার এবং শক্তি কালেক্টিভের অংশ হিসেবে প্রতিবেদনটির অনুবাদ করেছে এবিপি লাইভ বাংলা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bank of India Alert : ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অ্য়াকাউন্ট থাকলে বড় খবর, গত মাসে এই কাজ করেননি ! আজই বন্ধ হবে অ্যাকাউন্ট ?
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অ্য়াকাউন্ট থাকলে বড় খবর, গত মাসে এই কাজ করেননি ! আজই বন্ধ হবে অ্যাকাউন্ট ?
PM Modi Viral Video : ছাত্রদের জন্য ৩ মাস মোবাইল রিচার্জ ফ্রি ? সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর এই ভিডিয়ো
ছাত্রদের জন্য ৩ মাস মোবাইল রিচার্জ ফ্রি ? সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর এই ভিডিয়ো
PM Modi Viral Video : পুরনো কয়েন দিলেই ১০ লাখ ! প্রধানমন্ত্রীর ভিডিয়ো ভাইরাল, আপনি দেখেছেন ?  
পুরনো কয়েন দিলেই ১০ লাখ ! প্রধানমন্ত্রীর ভিডিয়ো ভাইরাল, আপনি দেখেছেন ? 
Fact Check: সদ্য চালু হওয়া হাইড্রোজেন ট্রেনকে টানছে ডিজেল লোকোমোটিভ? ভাইরাল ভিডিও কি সত্যি? জবাব দিল রেল
সদ্য চালু হওয়া হাইড্রোজেন ট্রেনকে টানছে ডিজেল লোকোমোটিভ? ভাইরাল ভিডিও কি সত্যি? জবাব দিল রেল

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget