এক্সপ্লোর

Fact Check: ২১ হাজার টাকায় মিলবে ১৫ লাখের রিটার্ন ! সরকারি স্কিমে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন নির্মলা সীতারামন ?

Nirmala Sitharaman: এই ভিডিয়োতে দেখা যাচ্ছে নির্মলা সীতারামন একটি সরকারি স্কিমে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন। সমাজমাধ্যমে তুমুল ছড়িয়ে পড়েছে এই ভিডিয়ো।

নয়া দিল্লি: সমাজমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়েছে একটি জনপ্রিয় ইংরেজি সংবাদ সম্প্রচার সংস্থার ভিডিয়ো যেখানে দেখা যাচ্ছে ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) একটি সরকারি বিনিয়োগ স্কিমের প্রচার করছেন এবং গ্রাহকদের এই স্কিমে বিনিয়োগ করে মুনাফা তুলতে প্ররোচিত করছেন। তবে এই ভিডিয়ো তুমুলভাবে ভাইরাল হওয়ার পরে ফ্যাক্ট চেক ডেস্কের (Fact Check) অনুসন্ধানে দেখা যায় এই ভিডিয়ো আদৌ সত্য নয়। কেন্দ্রীয় মন্ত্রী কখনই এই পরামর্শ দেননি। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিয়ো আদ্যন্ত ভুয়ো।

দাবি কী

জনৈক ব্যবহারকারী সম্প্রতি ফেসবুকে একটি ভিডিয়ো আপলোড করেন যেখানে দেখা যাচ্ছে সংবাদসংস্থা সিএনএন এবং নিউজ১৮-র রিপোর্ট এবং এই ভিডিয়োতে দেখা যাচ্ছে নির্মলা সীতারামন একটি সরকারি স্কিমে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন। ভিডিয়োতে তাঁকে বলতে শোনা যায়, 'বিগত ২ বছর ধরে একটি অটোমোটিভ সিস্টেম তৈরি করার কাজ আমরা করে চলেছি, আর সেই সিস্টেমের কথাই আমি বলতে এসেছি যা ইতিমধ্যেই ভারতীয়দের বাড়তি আয়ের পথ খুলে দিয়েছে। আমি একদিনেই কোটি কোটি টাকার আয় হবে তা প্রতিশ্রুতি দিচ্ছি না, কিন্তু দিনে ৫০ হাজার টাকা আয় হতে পারে একথা সত্যি। আপনাদের রেজিস্টার করতে হবে এবং আপনার অ্যাকাউন্টে ২১ হাজার টাকা বিনিয়োগ করতে হবে। আর সেই টাকাই বিপুল হারে বাড়তে থাকবে, আপনি নিজেও তা দেখতে পাবেন।'

পিটিআইয়ের ফ্যাক্ট চেক ডেস্কের পক্ষ থেকে এই ভিডিয়োটি বারবার চালিয়ে এর বেশ কিছু কিফ্রেম স্ন্যাপ নেওয়া হয় এবং তা গুগল লেন্সের মাধ্যমে রিভার্স ইমেজ সার্চে দেখা যায় এমনই একটি ভিডিয়ো রয়েছে কিন্তু জালিয়াতিরা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে নির্মলা সীতারামনের গলায় ডাবিং করে বেআইনি স্কিমে বিনিয়োগের প্রলোভন দেখাচ্ছেন।

জনৈক ব্যবহারকারী আইপিএস ভিসি সজ্জানর এই ভিডিয়ো পোস্ট করে এক্স হ্যান্ডলে সতর্কতা ছড়াতে লেখেন, 'দেখুন কীভাবে জালিয়াতরা সম্মানীয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ভিডিয়োকে ডাবিং করে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে নতুন কথা বসিয়ে অনৈতিক স্কিমের প্রচার চালাচ্ছে। নেটওয়ার্ক মার্কেটিং থেকে কারও পক্ষে ক্ষতি ছাড়া, মুনাফা করা সম্ভব নয়। এটাই চরম সত্য। আমার কর্মজীবনের শুরুতে আমি বহুলভাবে এই ধরনের এমএলএম সংস্থাগুলির বিরুদ্ধে লড়াই করেছি। অনলাইনে যা দেখতে পান সবকিছুতে অন্ধভাবে বিশ্বাস করবেন না'।

দেখুন সেই পোস্ট

পিটিআই ফ্যাক্ট চেক ডেস্কের পক্ষ থেকে আবার রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে অনুসন্ধানে জানা যায়, ভিডিয়োর একটি কি-ফ্রেমের সঙ্গে ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি ডিডি নিউজের লাইভ স্ট্রিমের মিল রয়েছে। বাজেট পেশের পরে সাংবাদিক সম্মেলনের ভিডিয়ো ছিল সেটি। ফলে বোঝাই যাচ্ছে এই ভিডিয়োটিকেই ডিজিটালি বদল করে দেওয়া হচ্ছে। কারণ মূল ভিডিয়োতে নির্মলা সীতারামন কোনও বিনিয়োগ বা ট্রেডিং প্ল্যাটফর্মের কথা বলেননি।

মূল ভিডিয়ো দেখুন এখানে

দাবি

 কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সরকারি বিনিয়োগ স্কিমের প্রচার করেছেন।

সত্য

কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামনের ভিডিয়ো ডিজিটালি বদলে দেওয়া হয়েছে। তিনি কোনও সরকারি বিনিয়োগ স্কিমের প্রচার করেননি।

ডিসক্লেমার : এই প্রতিবেদনটি প্রকাশ করেছে পিটিআই ফ্যাক্ট চেক ডেস্ক এবং শক্তি কালেক্টিভের অংশ হিসাবে প্রতিবেদনটির অনুবাদ করেছে এবিপি লাইভ বাংলা।

আরও পড়ুন: Fact Check: 'অরুণাচলপ্রদেশে অশান্তি উস্কে দিচ্ছে RSS', অভিযোগ করেছেন ট্রাম্প ? সত্যিটা কী

সেরা শিরোনাম

Sara Tendulkar Marriage: সচিনকন্যা সারা তেন্ডুলকরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন সানি দেওলপুত্র রাজবীর?
সচিনকন্যা সারা তেন্ডুলকরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন সানি দেওলপুত্র রাজবীর?
Cheque Book Viral Post : ২০২৬-এর ডিসেম্বরের পর মূল্যহীন হয়ে যাবে আপনার ব্যাঙ্কের চেকবই ? ভাইরাল পোস্ট নিয়ে কী বলল RBI ?
২০২৬-এর ডিসেম্বরের পর মূল্যহীন হয়ে যাবে আপনার ব্যাঙ্কের চেকবই ? ভাইরাল পোস্ট নিয়ে কী বলল RBI ?
Gyanesh Kumar News: পদত্যাগ করলেন জ্ঞানেশ কুমার? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রাষ্ট্রপতিকে লেখা চিঠি, নির্বাচন কমিশন বলল, ‘ভুয়ো’
পদত্যাগ করলেন জ্ঞানেশ কুমার? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রাষ্ট্রপতিকে লেখা চিঠি, নির্বাচন কমিশন বলল, ‘ভুয়ো’
Fact Check : রেশন কার্ড থাকলেই পাবেন বিনামূল্য়ে এসি ? প্রধানমন্ত্রীর ভাইরাল ভিডিয়ো ঘিরে জোর জল্পনা
রেশন কার্ড থাকলেই পাবেন বিনামূল্য়ে এসি ? প্রধানমন্ত্রীর ভাইরাল ভিডিয়ো ঘিরে জোর জল্পনা

ভিডিও

Tulu Mondal | বেআইনি পাথর খাদান চালানোর অভিযোগ, ভবানী ভবনেও ফের টুলু মণ্ডলকে তলব #tulumondal
Visva-Bharati | বিশ্বভারতীর সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন ঘিরে উত্তেজনা #visvabharatiuniversity
BJP News | শিরোমণি অকালি দলের সঙ্গে জোট বিজেপির, মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা অমিত শাহের
Suvendu Adhikari| 'বাংলা সিনেমা কেন হল মালিকরা রাখছেন না?' রাজ্য সরকারের কাছে রিপোর্ট দিতে হবে
Kolkata Municipality: ওয়ার্ড পুনর্বিন্যাস-বিতর্কের মধ্যেই পুর-অধিবেশন কক্ষের আসন বৃদ্ধি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget