এক্সপ্লোর

Weather Update: শঙ্কা ধরাচ্ছে আবহাওয়ার পূর্বাভাস, কাল থেকে তাপপ্রবাহ পরিস্থিতি; রাজ্যের একাধিক জেলা তালিকায়; কতদিন চলবে ?

IMD Forecast: ভারতীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস আরও শঙ্কা ধরাচ্ছে। রাজ্যের বেশ কয়েকটি জেলায় কাল থেকে শুরু হচ্ছে তাপপ্রবাহ, এমনই জানিয়েছে IMD।

কলকাতা : তীব্র গরমে নাজেহাল অবস্থা রাজ্যের মানুষের। একটু বেলা গড়ালেই সূর্যের তেজ জ্বালাপোড়া ধরাচ্ছে শরীরে। ছাতা মাথায় দিয়েও রক্ষে নেই। বাইরে বেরনোর সঙ্গে সঙ্গেই শরীর শুকিয়ে জলটান পড়ছে তীব্র। গরমে কার্যত হাঁসফাঁস অবস্থা পশ্চিমবঙ্গের মানুষের। এই আবহে ভারতীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস আরও শঙ্কা ধরাচ্ছে। রাজ্যের বেশ কয়েকটি জেলায় কাল থেকে শুরু হচ্ছে তাপপ্রবাহ, এমনই জানিয়েছে IMD। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা এবং উত্তরবঙ্গের কিছু অংশে তাপপ্রবাহ চলবে। IMD জানিয়েছে, ১২ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় গরম এবং আর্দ্র আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে। শুষ্ক পশ্চিম থেকে উত্তর-পশ্চিম বাতাসের কারণে অঞ্চল জুড়ে এই পরিস্থিতি চলবে। 

IMD আরও জানিয়েছে, দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি বিরাজ করবে, যার মধ্যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি এবং স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। উত্তর দিনাজপুর এবং মালদা জেলায়ও ১১ মে পর্যন্ত তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

এর আগে IMD জানিয়েছিল, চলতি বছরে দেশের অধিকাংশ রাজ্যেই স্বাভাবিকের থেকে বেশি তাপমাত্রা থাকবে। তবে দক্ষিণ ও পূর্ব ভারতে তাপমাত্রা তুলনামূলক ভাবে স্বাভাবিক থাকবে বলেই জানা যায়। গরম থাকবে বটে, তবে তা ততটা অসহনীয় হবে না দক্ষিণ ও পূর্ব ভারতে। প্রত্যেক বছরের মতোই গরম পড়বে। IMD -এর প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র এই কথা একটি সাংবাদিক সম্মেলনে জানান।এপ্রিল মাস থেকে শুরু করে জুন মাস পর্যন্ত উত্তর, পূর্ব ও মধ্য ও উত্তর পশ্চিম ভারতে স্বাভাবিকের থেকে বেশি গরম থাকবে। স্বাভাবিকের থেকে বেশিদিন তাপপ্রবাহ হতে পারে এই জায়গাগুলিতে। তবে ভারতে বাকি জায়গাগুলিতে তাপমাত্রা তুলনামূলকভাবে স্বাভাবিক থাকবে বলেই মনে করা হচ্ছে। কিন্তু গরমের হাত থেকে নিস্তার নেই।

চলতি কথায় আমরা বলেই থাকি যে, মে-জুন মাসের গরম। অর্থাৎ ধরেই নেওয়া হয়, সবচেয়ে তীব্র গরমটা পড়ে মে-জুন মাসেই। কিন্তু এবার মার্চ থেকেই যেমন অস্বস্তিকর পরিস্থিতি ছিল চারিদিকে, তাতে মে-জুন মাসের গরমের কথা তখন অনুমান করে সকলেই কমবেশি শিউরে উঠেছিলেন। মধ্য ও পূর্ব ভারতে ও উত্তর ভারতের দিকে এপ্রিল ও জুন মাসে তীব্র গরম পড়বে বলে তখনই সতর্ক করে দেয় IMD।

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর? আজ জোড়া উপনির্বাচনের রেজাল্ট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর? আজ জোড়া উপনির্বাচনের রেজাল্ট
West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget