এক্সপ্লোর

Fact Check: 'অরুণাচলপ্রদেশে অশান্তি উস্কে দিচ্ছে RSS', অভিযোগ করেছেন ট্রাম্প ? সত্যিটা কী

Arunachal Pradesh :অরুণাচল প্রদেশের তিনটি প্রধান সম্প্রদায় হল আদিবাসী ধর্মাবলম্বী, খ্রিস্টান এবং বৌদ্ধ। রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ উপজাতি, তানি জনগণ সূর্য (ডোনি) এবং চাঁদ (পোলো) উপাসনার জন্য পরিচিত।

নয়াদিল্লি : সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, অরুণাচল প্রদেশে অশান্তিতে প্ররোচনা দিয়েছে আরএসএস। এর পাশাপাশি তারা তানি উপজাতির মধ্যে দ্বন্দ্বও তৈরি করছে। কিন্তু, এই দাবি কি আদৌ সত্যি ? BOOM-এর অনুসন্ধান অনুযায়ী, এই ভিডিওটি ডিপফেক ভিডিও। ভিডিও AI-এর মাধ্যমে তৈরি কন্টেন্টের হদিশ মিলেছে। এর পাশাপাশি AI ডিটেকশন টুলও এটা নিশ্চিত করেছে যে, ভিডিওটি ডিপফেক। 

গত ৬ মার্চ একটি প্রতিবেদন প্রকাশ করেছিল The New Indian Express। তাতে প্রকাশিত হয়, হাজার হাজার খ্রিস্টান অরুণাচল প্রদেশ ফ্রিডম অফ রিলিজিওন অ্যাক্ট (Arunachal Pradesh Freedom of Religion Act) ১৯৭৮-এর প্রতিবাদে সরব হয়েছেন। আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ধর্মীয় রীতিনীতিগুলিকে বহিরাগত প্রভাব বা জবরদস্তি থেকে রক্ষা করার জন্য প্রবর্তিত এই আইনটি কখনও বাস্তবায়িত হয়নি। রাজ্যের খ্রিস্টানরা APFRA-এর বিরোধিতা করলেও, আদিবাসী ধর্মাবলম্বীরা এটিকে সমর্থন করে এবং সম্প্রতি এর দ্রুত বাস্তবায়নের দাবিতে রাস্তায় নেমে আসেন।

অরুণাচল প্রদেশের তিনটি প্রধান সম্প্রদায় হল আদিবাসী ধর্মাবলম্বী, খ্রিস্টান এবং বৌদ্ধ। রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ উপজাতি, তানি জনগণ সূর্য (ডোনি) এবং চাঁদ (পোলো) উপাসনার জন্য পরিচিত।

৩ মিনিট ২০ সেকেন্ডের ভাইরাল ভিডিওটিতে ট্রাম্প দাবি করছেন যে, ডোনি পোলো সম্প্রদায়ের কিছু ব্যক্তি রাজনৈতিক উদ্দেশ্যে আরএসএসের কাছে তাদের পরিচয় এবং বিশ্বাস বিক্রি করছে। APFRA ব্যবহার করে খ্রিস্টান তানি সম্প্রদায়ের মধ্যে সংঘাতের ইন্ধন জোগাচ্ছে। তিনি ওই সম্প্রদায়কে তাঁদের চিহ্নিত করার জন্য আহ্বান জানাচ্ছেন যাঁরা তানি জনগণকে বিভক্ত করে আরএসএসকে সাহায্য করার জন্য অর্থ গ্রহণ করেছিলেন। এছাড়াও, ট্রাম্পকে ডোনি পোলো ধর্মের 'প্রকৃত অনুসারীদের', যাঁরা আরএসএস থেকে তহবিল পাননি, তাঁদের ঐক্যবদ্ধ হওয়ার এবং রাষ্ট্র থেকে এই প্রভাবগুলি দূর করার আহ্বান জানাতে শোনা যায়।

এখানে দেখুন পোস্টটি

ফ্যাক্ট চেক-

ভিডিওতে ট্রাম্পের নামে যে বক্তব্য দেওয়া হয়েছে, তার সঙ্গে সম্পর্কিত ফলাফল যাচাই করার জন্য BOOM গুগলে একটি কিওয়ার্ড সার্চ করে। তবে, আরএসএস এবং অরুণাচল প্রদেশ সম্পর্কে ট্রাম্পের ওই বক্তব্যের কোনও নির্ভরযোগ্য প্রতিবেদন পাওয়া যায়নি। এরপর ট্রাম্পের বক্তৃতার ভিডিওটি ভালোভাবে পরীক্ষা করে দেখা হয় এবং অডিও এবং ট্রাম্পের ঠোঁটের নড়াচড়ার মধ্যে বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করা যায়। এছাড়াও, ভিডিওটিতে তাঁর বক্তৃতা চলাকালীন বেশ কয়েকটি আকস্মিক জাম্প কাট রয়েছে, যেখানে ভয়েস মড্যুলেশনে কোনও পরিবর্তন হয়নি। এর সূত্র ধরে, ভিডিওটির বিভিন্ন অংশ কেটে AI শনাক্তকরণ টুল Hive Moderation-এর মাধ্যমে চালানো হয়, যা ভিডিওটিতে AI ম্যানিপুলেশনের উপস্থিতি দেখিয়ে দিয়েছে। আরও যাচাই করার জন্য, অডিওটিকে চারটি ভাগে ভাগ করা হয় এবং AI-উত্পাদিত অডিও শনাক্তকরণের জন্য টুল, Resemble AI ব্যবহার করে সেগুলি পরীক্ষা করা হয়। Resemble AI-এর অডিও ডিটেক্টর এই সিদ্ধান্তে পৌঁছেছে যে চারটি অংশই AI-উত্পাদিত।

ডিসক্লেমার : এই প্রতিবেদনটি প্রকাশ করেছে বুমলাইভ এবং শক্তি কালেক্টিভের (Fact Check : Deepfake: Video Of Trump Accusing RSS Of Inciting Riots In Arunachal Pradesh) অংশ হিসাবে প্রতিবেদনটির অনুবাদ করেছে এবিপি লাইভ বাংলা।

সেরা শিরোনাম

Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget