এক্সপ্লোর

Fact Check : 'E20 পেট্রোল ব্যবহারে গাড়ির ক্ষতি হলে দায়ভার আপনার' ! সরকার হাল ছেড়ে দিচ্ছে ? কী জানাচ্ছে PIB ?

E20 Petrol Fact Check : গাড়ির ফুয়েল ট্যাঙ্ক এবং পাইপে কালো কালো ছত্রাক, ময়লা বা শ্যাওলার পর এবার ইথানল মিশ্রিত পেট্রোল নিয়ে বড় খবর সামনে এসেছে। একটি পোস্ট ঘিরে ফের শোরগোল সোশ্যাল মিডিয়াতে।

কলকাতা : E20 পেট্রোল নিয়ে প্রতিদিন কিছুনা কিছু তথ্য ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। বিতর্ক একেবারে চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন যে ইথানল মিশ্রিত পেট্রোল তাদের গাড়ির ক্ষতি করছে এবং ফুয়েল ট্যাঙ্কে জল জমে গুরুতর সমস্যা তৈরি করছে। আবার একটি পোস্টে বলা হয়েছে, E20 পেট্রোল ব্যবহারের ফলে গাড়ির ফুয়েল ট্যাঙ্ক এবং পাইপে কালো কালো ছত্রাক, ময়লা বা শ্যাওলার মতো পদার্থ জমতে শুরু করেছে। এই ধোঁয়াশার মাঝে পেট্রোল পাম্প গুলো একটি সতর্কতা মূলক পোস্ট শেয়ার করেছে। যেখানে বলা হয়েছে ইথানল মিশ্রিত পেট্রোল নিয়ে সমস্যা হলে তার দায় নিজেদের, পাম্প কতৃপক্ষের নয়। আর এই পোস্টটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। অনেকেই এবার প্রশ্ন করছেন তাহলে কী সত্যি ইথানল গাড়ির জন্য ভয়ঙ্কর? তবে চলুন এই ভাইরাল পোস্টের সত্যতা যাচাই করে নেওয়া যাক। 

কী বলা হয়েছে পোস্টে ?

এই ভাইরাল পোস্টারটিতে নিতিন গডকড়ীর একটি ছবি রয়েছে এবং এতে বলা হয়েছে যে, সারা দেশের পেট্রোল পাম্পগুলো এখন পেট্রোলের সঙ্গে ২০ শতাংশ ইথানল মেশাচ্ছে। ইথানল জলে দ্রবণীয়, এবং তেলের ট্যাঙ্কে জল ও আর্দ্রতা জমে গেলে এটি ইঞ্জিনের সমস্যা সৃষ্টি করতে পারে। এই সমস্যা এড়াতে, ট্যাঙ্ক পরিষ্কার করার এবং আপনার গাড়ি ধোয়ার সময় সতর্ক থাকুন। অন্যথায়, আমরা দায়ী থাকব না। পোস্টারটিতে আরও বলা হয়েছে যে, এই ইথানল-মিশ্রিত পেট্রোলের কারণে গাড়ি চালানোর সময় ঝাঁকুনির মত কিছু সমস্যা হতে পারে।  

আরও পড়ুন - E20 পেট্রোল ব্যবহারে ট্যাঙ্কে জমছে ছত্রাক ! বিকল হচ্ছে ইঞ্জিন ? কী জানাচ্ছে কেন্দ্র সরকার ?

এক্স-হ্যান্ডেলের একটি পোস্টও ভাইরাল হচ্ছে, যেখানে লেখা হয়েছে, 'মালের দায়িত্ব আরোহীর'। ইথানল নিয়ে প্রতিদিনের অভিযোগে অতিষ্ঠ হয়ে অবশেষে নিতিন গডকড়ী জি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন। এখন সমস্ত পেট্রোল পাম্পে ই-২০ মিশ্রিত পেট্রোল ব্যবহারের বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে। এখন বলুন, সরকার জানে যে ইথানল যানবাহনের ক্ষতি করছে, তবুও এটি জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে। জনগণের প্রতি সরকারের কি কোনো দায়বদ্ধতা নেই?

আসল সত্যিটা কী? কী জানাচ্ছে পিআইবি ফ্যাক্ট চেকে ?

পিআইবি ফ্যাক্ট চেকে তাদের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে ভাইরাল পোস্ট নিয়ে আসল সত্যিটা প্রকাশ্যে এনেছে।  পিআইবি জানিয়েছে যে, পেট্রোল আউটলেটগুলিতে এই ধরনের কোনও বিলবোর্ড লাগানো হয়নি। খবরটি এবং পোস্টারটি সম্পূর্ণ মিথ্যা। পিআইবি তাদের পোস্টে আরও উল্লেখ করেছে যে, ইথানল-মিশ্রিত পেট্রোল বিআইএস (BIS)-এর গুণগত মান পূরণ করে। এবং ইথানল ও পেট্রোল সম্পূর্ণরূপে দ্রবণীয়, জ্বালানি আলাদা হয়ে যায় না বা কোনো স্তর তৈরি করে না। 

পিআইবি-র মতে, এই আধুনিক যানবাহনগুলিতে এমন বৈশিষ্ট্য ও সুরক্ষা ব্যবস্থা রয়েছে যা জ্বালানি ট্যাঙ্কে জল প্রবেশ করতে বাধা দেয়। এছাড়া E20 পেট্রোল চালু হওয়ার পর থেকে ইথানল মিশ্রণের কারণে ইঞ্জিন বিকল হওয়া বা যানবাহন বিকল হওয়ার কোনও ঘটনা ঘটেনি। 

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget