Fact Check: অ্যাকাউন্টে ঢুকছে ২০ লক্ষ টাকা, লেখা আছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা থেকে, সাবধান! ভুয়ো বার্তায় পা দেবেন না!
PM Mudra Loan-এর নামে ২০ লক্ষ টাকার ঋণের প্রতিশ্রুতি দিয়ে ৩২৫০ টাকার Agreement Charge চাওয়া একটি Approval Letter ভাইরাল। PIB Fact Check জানাল, চিঠিটি ভুয়ো।

Fact Check: সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি কথিত Pradhan Mantri Mudra Yojana-এর Loan Approval Letter। সেই চিঠিতে দাবি করা হচ্ছে, মাত্র ৩,২৫০ ‘Agreement Charge’ জমা দিলেই আবেদনকারীকে ২০ লক্ষের Mudra Loan দেওয়া হবে। কিন্তু এই দাবি সম্পূর্ণ ভুয়ো। PIB Fact Check চিঠিটিকে Fake বলে চিহ্নিত করেছে।
কী দাবি করা হচ্ছে?
ভাইরাল ওই চিঠিতে সরকারি প্রকল্পের নাম ব্যবহার করে ₹২০ লক্ষ ঋণ অনুমোদনের কথা বলা হয়েছে। পাশাপাশি ঋণের টাকা পেতে ৩,২৫০ Agreement Charge জমা দিতে বলা হয়েছে। সরকারি নথির মতো দেখতে হওয়ায় অনেকেই এমন বার্তাকে সত্যি বলে মনে করতে পারেন।
কিন্তু PIB Fact Check-এর যাচাইয়ে এই দাবির কোনও সত্যতা মেলেনি। MUDRA সরাসরি কোনও ব্যক্তি বা ক্ষুদ্র উদ্যোক্তাকে ঋণ দেয় না। MUDRA মূলত একটি refinancing agency/institution।
তাহলে কি PM Mudra Yojana-য় ২০ লক্ষ পর্যন্ত লোন পাওয়া যায়?
হ্যাঁ, প্রকল্পে ২০ লক্ষ পর্যন্ত ঋণের ব্যবস্থা রয়েছে। তবে এখানেই রয়েছে আসল বিষয়টি। সরকারি তথ্য অনুযায়ী, PMMY-এর আওতায় চারটি ক্যাটেগরি রয়েছে—Shishu, Kishor, Tarun এবং Tarun Plus। Tarun Plus-এর আওতায় ১০ লক্ষের বেশি থেকে সর্বোচ্চ ২০ লক্ষ পর্যন্ত ঋণের ব্যবস্থা রয়েছে নির্দিষ্ট যোগ্য আবেদনকারীদের জন্য।
কিন্তু সেই ঋণ MUDRA সরাসরি হাতে তুলে দেয় না। সরকারি তথ্য অনুযায়ী, PMMY-এর ঋণ Member Lending Institutions বা MLI-এর মাধ্যমে দেওয়া হয়। এর মধ্যে রয়েছে সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক, Regional Rural Banks, Small Finance Banks, NBFC এবং Micro Finance Institutions।
কীভাবে বুঝবেন প্রতারণার ফাঁদ?
কোনও সরকারি ঋণ প্রকল্পের নামে যদি কেউ ‘Loan Approval’, ‘Agreement Charge’, ‘Processing Fee’ বা অন্য কোনও অগ্রিম টাকা চেয়ে যোগাযোগ করে, তাহলে আগে তথ্য যাচাই করুন। বিশেষ করে সরকারি লোগো, চিঠির হেডার বা অনুমোদনের সিলমোহর দেখেই সেটিকে আসল বলে ধরে নেওয়া উচিত নয়।
এর আগেও PM Mudra Yojana-এর নাম ব্যবহার করে বিভিন্ন ধরনের ভুয়ো Loan Approval Letter ছড়ানোর ঘটনা সামনে এসেছে। PIB Fact Check বারবার জানিয়েছে, MUDRA সরাসরি ব্যক্তি বা micro-entrepreneur-কে ঋণ দেয় না এবং ঋণ পাইয়ে দেওয়ার জন্য কোনও agent বা middleman নিয়োগ করে না।
কী করবেন?
এমন কোনও চিঠি, WhatsApp মেসেজ বা ফোন পেলে কোনও টাকা পাঠাবেন না এবং ব্যক্তিগত বা ব্যাঙ্কিং তথ্যও শেয়ার করবেন না। সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্যের জন্য শুধুমাত্র সরকারি ওয়েবসাইট ও অনুমোদিত lending institution-এর মাধ্যমে যাচাই করুন।
সিদ্ধান্ত: ৩,২৫০ Agreement Charge-এর বিনিময়ে ২০ লক্ষ Mudra Loan দেওয়ার দাবি করা ভাইরাল চিঠিটি ভুয়ো। PIB Fact Check-এর সতর্কবার্তা অনুযায়ী, এভাবে সরাসরি ব্যক্তিকে ঋণ দেয় না।























