এক্সপ্লোর

Fact Check: রাহুল গান্ধীকে পেটাতে বলেন উদ্ধব ঠাকরে ? ভাইরাল ভিডিওর সত্যতা কী ?

Opposition Alliance: ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স বা I.N.D.I.A ব্লকের অধীনে এবার লোকসভা ভোটে আরও ২৪টি দলের সঙ্গে মিলে লড়াই করেছে উদ্ধব ঠাকরে ও রাহুল গান্ধীর দল।

মুম্বই : 'রাহুল গান্ধী অপদার্থ। ওঁকে পেটানো উচিত।' শিবসেনা (UBT) নেতা উদ্ধব ঠাকরে নাকি এই মন্তব্য করেছেন। সম্প্রতি অনলাইনে এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। কিন্তু, এটা কি আদৌ সত্য ? এরকম কথা কি বলেছেন উদ্ধব?

এনিয়ে অনুসন্ধান চালায় BOOM। তাদের বক্তব্য, এই দাবি সর্বৈব মিথ্যা। I.N.D.I.A ব্লক গঠনে ঠাকরে ও গান্ধী জোটসঙ্গী হওয়ার অনেক আগের, ২০১৯ সালের ভিডিও এটি। সম্প্রতি এমন কোনও মন্তব্য উদ্ধব করেননি।

ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স বা I.N.D.I.A ব্লকের অধীনে এবার লোকসভা ভোটে আরও ২৪টি দলের সঙ্গে মিলে লড়াই করেছে উদ্ধব ঠাকরের শিবসেনা (UBT) ও রাহুল গান্ধীর দল কংগ্রেস। মহারাষ্ট্রে এই দুই দল NCP-কে নিয়ে ৪৮টির মধ্যে ৩০টি আসনে জয়লাভ করেছে। 

ভাইরাল ভিডিওয় ঠাকরেকে মারাঠি ভাষায় বলতে শোনা গিয়েছে, "আমিই একমাত্র যিনি রাহুল গান্ধীকে অপদার্থ এবং ওঁকে পেটানো উচিত বলেছি।" 

এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, "আমিই একমাত্র যিনি প্রকাশ্যে বলেছেন যে রাস্তায় রাহুল গান্ধীর মতো একজন অপদার্থ ব্যক্তিকে জুতো দিয়ে পেটানো উচিত।"

এখানে দেখুন পোস্টটি

ভিডিও শেয়ার করে অপর এক ব্যবহারকারী এক্স হ্যান্ডেলে লিখেছেন, "আমিই একমাত্র যিনি অপদার্থ রাহুল গান্ধীকে জুতোপেটা করা উচিত বলেছি।" : উদ্ধব ঠাকরে। আমি এটা ভেবে কেঁপে উঠছি যে তিনি নিশ্চয়ই রাহুল বাবাকে বন্ধ দরজার আড়ালে এটা করেছেন। যেটা করা উচিত বলে তিনি দাবি করেছিলেন সেটা সত্যিই করে থাকলে কেমন হয়?"

এখানে দেখুন পোস্টটি

ফ্যাক্ট চেক-

কিন্তু BOOM-এর অনুসন্ধানে উঠে এসেছে, এই ভিডিওটি ২০১৯ সালের। বিতর্কিত হিন্দুবাদী নেতা ও স্বাধীনতা সংগ্রামী ভিডি সাভারকারকে অপমান করার অভিযোগে উদ্ধব ঠাকরে রাহুল গান্ধীর সমালোচনা করেছিলেন। ভাইরাল ভিডিওটির কি ফ্রেম সার্চ করে ইউটিউবে India TV-র একটি প্রতিবেদন পাওয়া যায়। ২০১৯ সালের ১৫ ডিসেম্বর ভিডিওটি শেয়ার করা হয়েছিল এই শিরোনামে, 'On calling Savarkar a runaway, Uddhav had said that Rahul Gandhi should be hit with shoes.'

ডিসক্লেমার : এই প্রতিবেদনটি প্রকাশ করেছে BOOM এবং শক্তি কালেক্টিভের (Fact Check : Video of Uddhav Thackeray Asking For Rahul Gandhi To Be Beaten Is Old ) অংশ হিসাবে প্রতিবেদনটির অনুবাদ করেছে এবিপি লাইভ বাংলা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget