এক্সপ্লোর

India 2047 Summit: তাঁর তত্ত্বাবধানেই এসেছে তিন আইপিএল খেতাব, জাতীয় দলের কোচ হয়েও কেকেআরকে মিস করেন গম্ভীর?

Gautam Gambhir: কেকেআরের তিন আইপিএল খেতাব জয়ের স্গেই ওতপ্রোতভাবে জড়িয়ে গৌতম গম্ভীর।

নয়াদিল্লি: ভারতীয় দলের বর্তমান হেড কোচ তিনি। গত আইপিএল মরশুমে মেন্টর হিসাবে কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) আইপিএল জিতিয়েছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। কেকেআরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত গম্ভীরের নাম। দলের তিনটি খেতাবজয়ী মরশুমের সঙ্গেই জড়িত তিনি। তবে বর্তমানে তিনি কিন্তু আর কেকেআরকে মিস করেন না।

২০১২ ও ২০১৪ সালের মরশুমে কেকেআরের অধিনায়ক হিসাবে তিনি আইপিএল জেতেন। শোনা যায় এই ফ্র্যাঞ্চাইজি তথা শহরের এতটাই প্রেমে পড়েছিলেন গম্ভীর যে এখানে বাড়ি অবধি কিনে থাকার পরিকল্পনাও করেছিলেন গৌতি। তবে সেসব অতীত। ABP Network India at 2047-এর সম্মেলনে গম্ভীর বলেন, 'সত্যি বলতে না, আমি মিস করি না। এখন আমার দায়িত্ব অনেক বেশি। ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি যদি এখন বলি যে আমি কেকেআরকে মিস করছি, তাহলে সেটা আমার বর্তমান দায়িত্বকে অসম্মান করা হবে। আমার কাজ ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সেই লক্ষ্যেই সবটা উজাড় করে দেওয়া।'

সামনে ইংল্যান্ড সফর। ২০০৭ সালের পর থেকে বেশ কয়েক বছর হয়ে গেল ইংল্যান্ডে কোনও সিরিজ় জেতেনি ভারতীয় দল। সম্প্রতি অস্ট্রেলিয়ার মাটিতেও হেরেছে টিম ইন্ডিয়া। এই রেকর্ড বদলাতে কী করতে চান গম্ভীর? ভারতীয় দলের ভবিষ্যৎ নিয়ে কী ভাবছেন তিনি? কী ভাবে দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবেন তিনি?

ভারতীয় কোচ বলেন, 'সাম্প্রতিক সময়ে ভারতের বিদেশের মাটিতে রেকর্ড যথেষ্ট ভাল। এ বার বাদ দিয়ে বিগত দুইবারই অস্ট্রেলিয়ার মাটিতে ভারত জিতেছে। ভারত যখন ইংল্যান্ডে খেলবে, এই নিয়ে কোনও সন্দেহ নেই যে চ্যালেঞ্জটা কঠিন হবে। নিজেদের পরিবেশে ওরা নিঃসন্দেহে শক্তিশালী। তবে আমরা যে কোনও দলকে হারাতে পারি। অস্ট্রেলিয়ায়ও একটা সেশনে একটা বোলারের অভাবে আমাদের হারতে হয়। তাই আমরা বিদেশে ভাল করিনি এই তথ্য আমি মানি না। হ্যাঁ, কয়েকটা সিরিজ়ে আশানুরূপ পারফর্ম করতে পারিনি আমরা। তবে আশা করছি সকলে মিলে সেই বিষয়টা বদলাতে পারব।'

পাশাপাশি রোহিত, বিরাটের ইংল্যান্ড সফরে ভারতীয় দলে থাকা নিয়েও গৌতম গম্ভীরকে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, 'দল নির্বাচন কোচের কাজ নয়। নির্বাচকদের কাজ সেটা। কোচ সেই স্কোয়াড থেকে ১১ জন ক্রিকেটারকে ম্যাচ খেলার জন্য বেছে নেন। অনেকের এই ধারণা আছে যে, কোচই নির্বাচক...না আমার আগের কোচ নির্বাচক ছিলেন, না আমি নির্বাচক। পাঁচ নির্বাচক নির্বাচন করেন। ওঁরা যখন এখানে আসবেন বা ওঁদের যদি এখানে ডেকে প্রশ্ন করতেন, তাহলে এই প্রশ্নের ভাল করে উত্তর দিতে পারতেন।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget