এক্সপ্লোর

Diabetes: রান্নায় যে উপাদানগুলি ব্যবহার করলে উপকার পাবেন মধুমেহ রোগীরা

Health Tips: রান্নায় বহু উপাদান ব্যবহার করে থাকি আমরা। কিন্তু কোন উপাদান ব্যবহার করলে তা মধুমেহ রোগীদের জন্য উপকারী তা জানা আছে? জানুন কী বলছেন বিশেষজ্ঞরা।

কলকাতা: মধুমেহ (Diabetes) এমন একটা অসুখ যা একবার শরীরে বাসা বাঁধলে তা চিরস্থায়ী হয়ে যায়। মধুমেহ রোগের (Diabetic Patient) ক্ষেত্রে রোগীদের মেনে চলতে হয় অনেক নিয়ম। তবেই তা নিয়ন্ত্রণে থাকে। এমনই জানান বিশেষজ্ঞরা। যে সমস্ত খাবারের মাধ্যমে রক্তে শর্করার (Blood Sugar) মাত্রা বৃদ্ধি পায়, তা থেকে দূরে থাকার পরামর্শ দেন চিকিৎসকেরা। পাশাপাশি খাবারের তালিকায় এমন কিছু রাখতে হবে, যা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে মধুমেহকে। রান্নায় বহু উপাদান ব্যবহার করে থাকি আমরা। কিন্তু কোন উপাদান ব্যবহার করলে তা মধুমেহ রোগীদের জন্য উপকারী তা জানা আছে? জানুন কী বলছেন বিশেষজ্ঞরা।

মধুমেহ প্রতিরোধক হিসেবে উপকারী উপাদান- 

১. আদা- স্বাস্থ্যের জন্য আদা কতটা উপকারী, তা বলা বাহুল্য। একাধিক অসুখ প্রতিরোধ থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, সমস্ত করে থাকে আদা। তাই এই উপকারী উপাদান শুধুমাত্র রান্নায় স্বাদ বৃদ্ধির জন্য ব্যবহার হয় না। বরং, অনেক বেশি স্বাস্থ্যের উপকারের ব্যবহার করা হয়। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য় আদা দারুণ উপকারী। তাই চা কিংবা অন্যান্য রান্নায় আদা ব্যবহারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

২. ইসবগুল- বহু মানুষই পেটের গোলমালের সময়ে ইসবগুল খেয়ে থাকেন। তবে, বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, ইসবগুল শুধুমাত্র পেটের সমস্যার জন্যই খাওয়া হয় না। এই উপাদান মধুমেহ রোগীদের জন্যও অত্যন্ত উপকারী। নিয়মিত ইসবগুল খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। বিশেষজ্ঞদের পরামর্শ, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে এবং রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কম করতে প্রতিদিন ১০ গ্রাম ইসবগুল খাওয়া দরকার।

আরও পড়ুন - Skin Care: ব্ল্যাকহেডস কিংবা হোয়াইটহেডসের সমস্যায় ভুগছেন? ঘরোয়া সমাধান জেনে নিন

৩. উচ্ছে- ছোট থেকে বড়, উচ্ছে সব্জিটা অনেকেরই অপছন্দের। কিন্তু বাবা-মায়েরা তাঁদের সন্তানদের উচ্ছে খাওয়া অভ্যাস করান ছোট থেকে। আসলে উচ্ছের উপকারিতা অনেক। রক্ত পরিশুদ্ধ করতে সাহায্য করে এটি। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, উচ্ছেতে যে উপাদান রয়েছে, তা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তাই প্রতিদিনের খাবারের তালিকায় উচ্ছে রাখার পরামর্শ বিশেষজ্ঞদের।

৪. নিমপাতা- উচ্ছের মতোই একইরকম উপকারী নিমপাতা। মধুমেহ রোগীদের জন্য এটি আদর্শ। এর তেতোভাব রক্তে শর্করার মাত্রা কম করতে সাহায্য করে। তাই মধুমেহ রোগীদের পাতে রোজ অবশ্যই রাখা দরকার নিমপাতা।

এই সমস্ত উপাদান ছাড়াও খেতে হবে প্রচুর পরিমাণে জল। পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া দরকার মধুমেহ রোগীদের।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget