এক্সপ্লোর

Artificial Sweeteners: অজান্তেই খাবারে মিশে থাকা এই উপাদান বাড়িয়ে দিচ্ছে মস্তিষ্কের বয়স ! সতর্ক করছে নতুন সমীক্ষা

Brain Ageing Artificial Sweeteners: নিউরোলজি জার্নালে প্রকাশিত এই গবেষণায় দেখা গিয়েছে যারা সর্বাধিক পরিমাণে কৃত্রিম মিষ্টকারক গ্রহণ করছেন তাদের কগনিটিভ সক্ষমতা ৬২ শতাংশ দ্রুত হ্রাস পেয়েছে।

একটি নতুন গবেষণায় দেখা গিয়েছে যে অ্যাসপার্টেম ও স্যাকারিনের মত কৃত্রিম মিষ্টকারক যুক্ত পানীয় দিনের পর দিন গ্রহণ করলে মস্তিষ্কের স্মৃতিশক্তি ও শব্দ স্মরণ করার ক্ষমতা দ্রুত হারে কমে যাচ্ছে। মস্তিষ্কের ক্ষমতাকে (Brain Ageing) ক্ষতিগ্রস্ত করতে পারে এই উপাদান। কম ক্যালরিযুক্ত চিনির বিকল্প হিসেবে জনপ্রিয়তা সত্ত্বেও এই কৃত্রিম মিষ্টকারক (Artificial Sweeteners) নিয়মিত ব্যবহারের ফলে বুদ্ধিমত্তা নষ্ট হতে পারে, এমনকী মানুষের কগনিটিভ দক্ষতা নষ্ট হতে পারে।। এমনটাই জানাচ্ছে সাম্প্রতিক সমীক্ষা।

নিউরোলজি জার্নালে প্রকাশিত এই গবেষণায় দেখা গিয়েছে যারা সর্বাধিক পরিমাণে মিষ্টজাতীয় খাবার গ্রহণ করছেন তাদের জ্ঞানীয় ক্ষমতা বা কগনিটিভ সক্ষমতা ৬২ শতাংশ দ্রুত হ্রাস পেয়েছে অর্থাৎ যা কিনা মস্তিষ্কের বয়স ১.৬ বছর বেড়ে যাওয়ার সমান। বেশিরভাগ মানুষ গড়ে দিনে ১৯১ মিলিগ্রাম বা প্রায় ১ চা চামচ কৃত্রিম মিষ্টকারক গ্রহণ করে থাকে নানাভাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুসারে ডায়েট সোডার একটি ক্যানে প্রায় ২০০ থেকে ৩০০ মিলিগ্রাম কৃত্রিম মিষ্টকারক থাকে।

দেখা গিয়েছে যে সমস্ত ব্যক্তি সবথেকে কম বা ক্যালরিহীন মিষ্টি গ্রহণ করেছেন সবথেকে বেশি তাদের গ্লোবাল কগনিটিভ হ্রাস ৬২ শতাংশ দ্রুত ঘটেছে যারা সবথেকে কম মিষ্টি খেয়েছেন তাদের তুলনায়। অর্থাৎ সেই ব্যক্তিদের মস্তিষ্কের বয়স অন্যদের তুলনায় ১.৬ বছর বেড়ে গিয়েছে।

গবেষকরা ব্রাজিলের প্রায় ১৩ হাজার মানুষের উপর গবেষণা বিশ্লেষণ করেছেন, যাদের গড় বয়স ৫২ বছর। গবেষণার শুরুতেই অংশগ্রহণকারীদের খাদ্যতালিকাগত তথ্য সংগ্রহ করা হয়েছিল এবং গড়ে ৮ বছরে তিন বার বেশ কয়েকটি কগনিটিভ পরীক্ষা করা হয়েছিল। ডায়েট সোডা ছাড়াও কৃত্রিম মিষ্টকারকের উপস্থিতি পাওয়া গিয়েছে ফ্লেভারড জলে, লো-ক্যালরি ডেজার্টে আর এনার্জি ড্রিঙ্কসে।

মাঝারি স্তরের অংশগ্রহণকারীদের বিশ্বব্যাপী জ্ঞানীয় হ্রাসের হার ৩৫ শতাংশ দ্রুত ছিল যা সবথেকে কম পরিমাণে কৃত্রিম মিষ্টকারক গ্রহণকারীদের তুলনায় ১.৩ বছর বেশি বয়সের সামিল। এই তথ্যও পাওয়া গিয়েছে গবেষণায়। গত মাসে অস্ট্রেলিয়ান একটি গবেষণায় দেখা গিয়েছে যে মাত্র এক ক্যান ডায়েট সোডা পান করলে টাইপ ২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি ৩৮ শতাংশ বেড়ে যেতে পারে যাতে মিষ্টি থাকে। এতে আরও বলা হয়েছে যে কৃত্রিমভাবে মিষ্টিযুক্ত সফট ড্রিঙ্কসের ঝুঁকি নিয়মিত চিনিযুক্ত পানীয়ের তুলনায় আরও বেশি, ২৩ শতাংশ ঝুঁকি বেড়ে যায় এই কারণে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
Plague in Russia: নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
Heart Disease : শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ
শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget