এক্সপ্লোর

Basmati Rice: গন্ধে-স্বাদে পৃথিবীর সেরা চালের তকমা! ভারতের এই 'ভাত'-এ মজেছে বিশ্ব

Basmati Long Grain Rice: বর্তমানে ভারত ছাড়াও আরও বিভিন্ন দেশে এই বাসমতি চাল জনপ্রিয় হয়ে উঠেছে। 

নয়া দিল্লি: দেশে এই চালেরই রমরমা। তবে এবার ভারতের (India) মুকুটে যুক্ত হল নয়া পালক। সারা বিশ্বের মধ্যে সেরা চালের তকমা পেল 'বাসমতি চাল' (Basmati Rice)। বাসমতি চালকে পৃথিবীর সেরা চালের তকমা দিয়েছে জনপ্রিয় খাবার এবং সফর গাইড ফুড অ্যাটলাস। ২০২৩-২৪ সালের জন্য একটি তালিকা প্রকাশ করেছে সংস্থাটি, সেখানেই বাসমতিকে এই তকমা দেওয়া হয়েছে।

কী বৈশিষ্ট্য রয়েছে এই চালের? 

বাসমতি একটি বিশেষ ধরনের লম্বা ধান যা ভারতীয় উপমহাদেশের হিমালয় পাহাড়ের পাদদেশে একটি নির্দিষ্ট ভৌগলিক এলাকায় চাষ করা হয়ে থাকে। এই অঞ্চলে বহু বছর ধরে এই ধানের চাষ হয়ে আসছে। এই চালটির একাধিক আকর্ষণীয় বৈশিষ্ট্য রয়েছে। যেমন- রান্নার পর এই চাল থেকে তৈরি হওয়া ভাতের গঠন, অনন্য স্বাদ, এবং সুমিষ্ট গন্ধ। বাসমতি ধানটি এই ধরনের অন্যান্য সুগন্ধি লম্বা আকারের ধানগুলির মধ্যে বিশেষ খ্যাতি অর্জন করেছে। বর্তমানে ভারত ছাড়াও আরও বিভিন্ন দেশে এই বাসমতি চাল জনপ্রিয় হয়ে উঠেছে।                                           

আরও পড়ুন, বিশ্বের সর্বোচ্চ বিল্ডিংয়ের তকমা হারাচ্ছে বুর্জ খলিফা! 'শিরোপা' ছিনিয়ে নিল কে?

কত রকমের বাসমতি চাল আছে? 

ভারতে প্রায় ৩৪ ধরনের বাসমতি ধানের চাষ করা হয়ে থাকে। এর মধ্যে বাসমতি 217, বাসমতি 370, দেরাদুন বাসমতি চাল (টাইপ-3), পাঞ্জাব বাসমতি 1 (বউনি বাসমতি), পুসা বাসমতি 1, কস্তুরি, হরিয়ানা বাসমতি 1, মাহি সুগন্ধা, তারাওরি বাসমতি (HBC 19/ কার্নাল লোকাল), রণবির বাসমতি, বাসমতি 386 বিশেষ জনপ্রিয়।                                                                                    

তালিকায় রয়েছে আর কোন কোন চাল? 

বিশ্বের সেরা চালের তালিকায় বাসমতির পরই দ্বিতীয় স্থানে আছে ইতালির অ্যারবোরিও এবং তার পর তৃতীয় পর্তুগালের ক্যারোলিনো রাইস। এর পর যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে আছে স্পেন ও জাপানের চাল।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget