এক্সপ্লোর

Black Liver Disease: কালো ঝুল হয়ে যাবে লিভার! কাড়তে পারে প্রাণও, এই মারাত্মক ভুল করলেই ...

Black Liver Disease : জীবনযাত্রা ও খারাপ অভ্যাসের কারণে লিভারের রোগ বাড়ছে। যা আমরা এড়িয়ে যাই, সেই ভুলগুলো সম্পর্কে জেনে নিন।

Black Liver Disease Causes: আজকাল মানুষের জীবনযাত্রা দ্রুত গতিতে বদলাচ্ছে। খাওয়াদাওয়া সংক্রান্ত কিছু ভুল অভ্যেসের পাশাপাশি বাড়তি যন্ত্রণা স্ট্রেস। কাজের চাপে অনেকেরই খাওয়া-দাওয়ার কোনও নির্দিষ্ট রুটিনও নেই। এই সব কারণে মানুষকে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তার মধ্যে লিভারের সমস্যা অন্যতম। 

 একাধিক গবেষণা বলছে,  প্রতি বছর লিভারের সমস্যায় লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হন এ দেশে। এর মধ্যে বহু মানুষই ঠিক সময়ে ঠিক চিকিৎসা করান না। এর ফলে অনেকেরই মৃত্যু পর্যন্ত হয়। বিভিন্ন গবেষণায় দাবি,  অনেকেই প্রাথমিক পর্যায়ে লিভারের সমস্যাগুলিকে উপেক্ষা করে এবং যখন বিষয়টি বাড়াবাড়ির স্তরে পৌঁছে যায়, ততক্ষণে লিভার সিরোসিস বা ব্ল্যাক লিভারের মতো গুরুতর পরিস্থিতিতে পৌঁছে যায়। আসুন, জেনে নেওয়া যাক, শুরু থেকে কোন কোন বিষয়ে নজর দিলে এই বিপদ কাটবে। 

কী কী প্রাথমিক ভুল?

Cleveland Clinic-এর মতে, যখন লিভারের কোষগুলি বারবার ক্ষতিগ্রস্ত হয় এবং লিভারের টিস্যুগুলিতে ক্ষত তৈরি গয়,  তখনই লিভার শক্ত হয়ে যায়। লিভার ঠিক মতো কাজ করে না। এই সমস্যাটি সিরোসিস বা লিভার ফেইলিউরের দিকে যেতে পারে। আর সিরোসিসের মতো সমস্যা গভীর হলে, মানুষের মৃত্যুও হতে পারে।

British Liver Trust-এর মতে, অ্যালকোহল লিভারের জন্য সবচেয়ে বড় ঝুঁকির কারণ। আপনি যদি কয়েক মাস, বছর ধরে একটানা বেশি মদ্যপান করেন, তবে এতে লিভারের কোষগুলির ক্ষতি হতে শুরু করে। ধীরে ধীরে এই সমস্যা সিরোসিসের দিকে ঘুরে যেতে পারে। লিভার সঙ্কুচিত হয়ে কালো হয়ে যায়। Times of India-র একটি রিপোর্ট বলছে, উচ্চ ফ্যাটযুক্ত খাবার এবং জাঙ্ক ফুড ফ্যাটি লিভারের প্রধান কারণ। বেশি তেল, চিনি এবং কার্বোহাইড্রেটযুক্ত খাবার লিভারে প্রদাহ সৃষ্টি করে, যা ধীরে ধীরে লিভারকে ক্ষতিগ্রস্ত করে। কয়েকটি গবেষণায় দাবি,  দীর্ঘ সময় ধরে পেইনকিলার এবং অন্যান্য ওষুধ খেলে লিভারের ক্ষতি হয়।  

স্থূলতা 

হালে বহু মানুষই স্থূলতার সমস্যায় ভোগেন।  Verywell Health-এর একটি রিপোর্ট বলছে, স্থূলতা এবং শারীরিক কসরত না-করা,  অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের জন্য ফ্যাটি লিভার ডিজিজ হতে পারে। এর ফলে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ে এবং লিভারের কোষ ধীরে ধীরে ক্ষতিগ্রস্থ হয়ে যায়। 

কীভাবে প্রতিরোধ করবেন?

এই সমস্যার সমাধান হল আত্মনিয়ন্ত্রণ।  এর জন্য আপনাকে কিছু নিয়ম অনুসরণ করতে হবে। যেমন ডাক্তারদের পরামর্শ মেনে চলতে হবে। জীবন ধারায় কিছু বদল আনতে হবে। স্বাস্থ্যকর খাবার খেতে হবে। মদ্যপান থেকে দূরে থাকতে হবে।  নিয়মিত ব্যায়াম করতে হবে। সময়ে সময়ে স্বাস্থ্য পরীক্ষা করান। আপনার যদি কোনও সমস্যা দেখা দেয়, তাহলে অবিলম্বে ডাক্তারের কাছে যান এবং সেখানে সমস্যাটি জানান। 

Disclaimer: এই তথ্য গবেষণা এবং বিশেষজ্ঞদের মতামতের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এটিকে চিকিৎসা পরামর্শ হিসাবে বিবেচনা করবেন না। কোনো নতুন কার্যকলাপ বা ব্যায়াম শুরু করার আগে আপনার ডাক্তারের বা সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget