এক্সপ্লোর

Breast Cancer : হাতে হাত মানুষ ও AI-র, আগামী দিনে বাংলায় শিকড়েই ধরা পড়বে স্তন ক্যান্সার? এল বড় খবর

ডা. দীপ্তেন্দ্র সরকার জানালেন, সবকিছু ঠিকঠাক চললে বিপ্লব আসতে পারে ক্যান্সার চিকিৎসায়। গ্রামে গঞ্জে পৌঁছে যেতে পারে হাই-এন্ড প্রযুক্তি।

কলকাতা : ভারতে হু হু করে বাড়ছে স্তন ক্যান্সারে আক্রান্তের সংখ্যা। মহিলাদের মধ্যে যাঁরা ক্যান্সারে ( Breast Cancer ) আক্রান্ত হন, তার মধ্যে বেশির ভাগই স্তন ক্যান্সারে। একদিকে ভাল খবর হল, এই ধরনের ক্যান্সারের চিকিৎসা ক্রমেই উন্নত হচ্ছে, অন্যদিকে আবার আক্রান্তের সংখ্যাটাও বাড়ছে হু হু করে। অনেক বিশেষজ্ঞরা মনে করছেন, এখন স্ক্রিনিং বাড়ছে, মানুষ সচেতন হচ্ছেন, তাই ধরা পড়ার হার এখন বেশি। এ বিষয়ে নানা মুনির নানা মত রয়েছে। তবে হ্যাঁ, চিকিৎসকদের আশঙ্কা আগামী ১০ বছরে ভয়াবহ জায়গায় পৌঁছে যেতে পারে এই ক্যান্সারে আক্রান্তের সংখ্যাটা। তাই আগেভাগে সতর্ক হওয়াটা বড় জরুরি হয়ে পড়ছে। 

হালে যে কোনও কাজের দুনিয়াই শাসন করবে এআই, এমন মত বিশেষজ্ঞদের। তাহলে কি মানুষের বিকল্প হয়ে উঠতে পারে প্রযুক্তি ? এই প্রশ্নটাই এখন অনেকের। সম্প্রতি একটি গবেষণা বলছে, এই প্রযুক্তি স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার পাঁচ বছর আগে থেকেই বলে দিতে পারবে, কোনও মহিলার স্তন ক্যান্সার হতে পারে কিনা। এই রকম ভবিষ্যদ্বাণী চিকিৎসার দুনিয়ায় বিপ্লব আনতে পারে বলে মনে করছেন অনেকে। কিন্তু অনেকের মনেই আবার সংশয় একজন বিশেষজ্ঞ ডাক্তারের মতো কি অভিজ্ঞতার ভিত্তিতে পরীক্ষা করে দেখতে পারবে প্রযুক্তি ? সত্যিই কি আগামী দিনে ক্যান্সার নির্ণয় করতে অপরিহার্য হবে এআই এর ব্যবহার ? 

শল্য চিকিৎসক ও ক্যান্সার চিকিৎসায় বিশেষজ্ঞ ডা. দীপ্তেন্দ্র সরকার যা জানালেন, তাতে স্বস্তি মিলতে পারে অনেকেরই। ক্যান্সারের ভবিষ্যদ্বাণীর করায় এআই-এর ভূমিকা নিয়ে তিনি অত্যন্ত আশাবাদী। তাঁর কথায়, একজন চিকিৎসকের যদি ৫০ হাজার রোগী দেখার অভিজ্ঞতা থাকে, তিনি সেই অভিজ্ঞতার ভিত্তিতেই পরীক্ষা করবেন। কিন্তু একটি মেশিনের মধ্যে একসঙ্গে ৫ লাখ রোগী দেখার অভিজ্ঞতা ইনপুট করা যেতে পারে। একজন অভিজ্ঞ চিকিৎসকের অভিজ্ঞ চোখে যদি কিছু ধরা নাও পড়ে, মেশিনের চোখ এড়াবে না। তাছাড়া হিউম্যান এররের আশঙ্কাটা মেশিনের ক্ষেত্রে নেই। মেশিন একই ভাবে প্রতিটি কেস পরীক্ষা করবে। তাই এআই নিঃসন্দেহে আরও নিখুঁত নিরীক্ষণ করবে। 

এবার আশা যাক পশ্চিমবঙ্গের কথায়। সাধারণ মানুষ যেখানে অনেক ক্ষেত্রে অতটা সচেতনই নন, সেখানে এআই এর সুবিধে তারা কীভাবে ভোগ করবে? চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার জানালেন, এসএসকেএম হাসপাতালের স্তন ক্যান্সার বিভাগের পক্ষ থেকে এমন একটি প্রকল্পের প্রস্তাবনা সরকারের কাছে রাখা হয়েছে, যেখানে এই প্রযুক্তির সুবিধে পেতে পারেন গ্রামের মানুষও। দোরে দোরে পৌঁছে যেতে পারে প্রযুক্তিগত সুবিধে। একেবারে প্রাথমিক পর্যায়েই যাতে ক্যান্সার ধরা পড়ে, তার জন্যই প্রযুক্তিকে কাজে লাগানোর পরিকল্পনা করছে এসএসকেএমের চিকিৎসকদল। সেই প্রকল্প কিন্তু ৫ বছর আগে ক্যান্সার নির্ধারনের কথা বলে না, ভারতের মতো উন্নয়নশীল দেশে, যেখানে সচেতনতাই তেমনভাবে গড়ে ওঠেনি, সেখানে রোগ তাড়াতাড়ি নির্ধারণ করাটাই বড় চ্যালেঞ্জ। আর সেটাই সম্ভব হবে এআই-এর মাধ্যমে। পশ্চিমবঙ্গ সরকারের তরফে এই প্রকল্পে ছাড়পত্র দেওয়াও হয়েছে। এখন তা পাঠানো হয়েছে কেন্দ্রীয় বিভিন্ন সংস্থার কাছে, বাজেট অনুমোদনের জন্য । কারণ AI  প্রযুক্তি তৃণমূল স্তরে কাজে লাগাতে গেলে দরকার বড় বাজেট।

তবে ডা. দীপ্তেন্দ্র সরকার জানালেন, সবকিছু ঠিকঠাক চললে বিপ্লব আসতে পারে ক্যান্সার চিকিৎসায়। গ্রামে গঞ্জে পৌঁছে যেতে পারে হাই-এন্ড প্রযুক্তি। সেই সঙ্গে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত হলে বেঁচে যেতে পারে হাজার হাজার প্রাণ। 

আরও পড়ুন: মায়ের দুধ ছেড়ে ফর্মুলা মিল্ক খেলে শিশু কী থেকে বঞ্চিত হয়? গরুর দুধ কি হতে পারে বিকল্প?

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget