এক্সপ্লোর

Calcium Deficiency Symptoms: কীভাবে বুঝবেন আপনার শরীরে ক্যালশিয়ামের ঘাটতি রয়েছে? কোন কোন উপসর্গ চিনিয়ে দেবে সমস্যা

Calcium Deficiency: ক্যালশিয়াম একটি গুরুত্বপূর্ণ মিনারেলস। অনেকের শরীরেই এই উপকরণের ঘাটতি দেখা যায়। ক্যালশিয়ামের অভাব দেখা দিলে একাধিক সমস্যাও দেখা দেবে আপনার শরীরে।

Calcium Deficiency Symptoms: আমাদের শরীরে কোনও ধরনের ভিটামিন কিংবা মিনারেলসের ঘাটতি হওয়াই কাম্য নয়। মহিলাদের শরীরে এমনিতেই পুরুষদের তুলনায় বেশি ক্যালশিয়ামের ঘাটতি হয়। তাই বলে নিজে নিজেই মুঠো মুঠো ক্যালশিয়াম ক্যাপস্যুল বা ট্যাবলেট খেতে যাবেন না। হিতে বিপরীত হবে। ক্যালশিয়ামের আধিক্য ঘটবে শরীরে। তার প্রভাবে সবার আগে খারাপ হবে কিডনির স্বাস্থ্য। বিকল হতেও বেশি সময় লাগবে না। 

কীভাবে বুঝবেন আপনার শরীরে ক্যালশিয়ামের ঘাটতি হয়েছে, চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি 

ক্যালশিয়াম একটি গুরুত্বপূর্ণ মিনারেলস। অনেকের শরীরেই এই উপকরণের ঘাটতি দেখা যায়। ক্যালশিয়ামের অভাব দেখা দিলে একাধিক সমস্যাও দেখা দেবে আপনার শরীরে। বেশ কিছু লক্ষণ জানান দেয় যে আপনার শরীরে ক্যালশিয়ামের ঘাটতি হয়েছে। এই উপসর্গগুলি কী কী? 

  • আচমকাই পেশীতে টান ধরলে বিশেষ করে পায়ের পেশীতে, তাহলে বুঝতে হবে শরীরে ক্যালশিয়ামের ঘাটতি দেখা দিয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই এই সমস্যা দেখা দেয় রাতে ঘুমের মধ্যে হঠাৎ করে। তীব্র যন্ত্রণায় ঘুম ভেঙে যেতে পারে আপনার। 
  • হাত-পা আচমকা অসাড় হয়ে গেলে, বা হঠাৎ যদি মনে হয় হাতে-পায়ে কারেন্ট লাগছে, - এইসব লক্ষণও জানিয়ে দেবে ক্যালশিয়ামের অভাবের কথা। এই উপসর্গ দেখা দিলে কোনওভাবেই অবহেলা করা চলবে না। 
  • ক্যালশিয়ামের অভাব দেখা দিলে হাড়ের গঠন পাতলা হয়ে যায়। হাড় ক্ষয় হয়ে যেতে পারে। ভঙ্গুর প্রকৃতির হয়ে যেতে পারে। ফলে অল্প চোট আঘাত পেলেই হাড় ভেঙে যেতে পারে আপনার। কমজোরি হয়ে যেতে পারে হাঁটু, পায়ের পাতার অংশ, কোমরের জয়েন্ট। 
  • ক্যালশিয়ামের অভাবে নখ ভেঙে যেতে পারে। তাই নখ একটু বাড়লেই যদি ভেঙে যায় তাহলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন। ক্যালশিয়ামের ঘাটতি শরীরে দেখা দিলে সারাক্ষণ অস্বাভাবিক ক্লান্তি লাগতে পারে আপনার। সবসময় ঘুম পাবে, ঝিমিয়ে থাকবেন আপনি। মন এহবে শরীরের কোনও জোর। ক্যালশিয়ামের অভাবে ত্বকও মারাত্মক রুক্ষ হয়ে যেতে পারে। এর থেকে ত্বকে দেখা দিতে পারে অনেক সমস্যা।
  • ক্যালশিয়ামের অভাব শরীরে দেখা দিলে আচমকা হার্টবিট খুব বেড়ে যেতে পারে, যা অস্বস্তিকর। তাই সাবধানে থাকুন। হৃদস্পন্দন এভাবে বেড়ে যাওয়া একেবারেই স্বাস্থ্যকর নয়। হার্ট অ্যাটাকও হয়ে যেতে পারে আপনার। তাই সতর্ক থাকা খুবই জরুরি। 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget