এক্সপ্লোর

Cancerous Mole :শরীরে থাকা আঁচিল হঠাৎ বদল যাচ্ছে ? ক্যান্সার নয় তো? জানুন উপসর্গগুলি

Cancerous moles Symptoms : বেশিরভাগ আঁচিলই নন-ক্যান্সারাস। তবে কোন কোন ক্ষেত্রে আঁচিল নিয়ে চিন্তিত হওয়ার প্রয়োজন ?

কলকাতা : তিল বা আঁচিল নিয়ে মাথাব্যথা আমাদের বড় একটা থাকে না। কিন্তু অনেক সময় আমরা জানতে পারি, কারও কারও ক্ষেত্রে প্রাথমিকভাবে মামুলি আঁচিল বলে পাত্তা না দেওয়া আঁচিলই পরবর্তী কালে বিপজ্জনক হয়ে উঠল। দেখা গেল হয়ত ওই আঁচিল বা Mole আদতে ক্যান্সারাস। তবে একথা ঠিকই, বেশিরভাগ আঁচিলই নন-ক্যান্সারাস।

কোন কোন ক্ষেত্রে আঁচিল নিয়ে চিন্তিত হওয়ার প্রয়োজন , এই নিয়ে বিস্তারিত জানালেন, অঙ্কোলজিস্ট চিকিৎসক সৌরভ ঘোষ  ( Dr Sourav Ghosh, Surgical Oncologist , Techno India Dama Hospital ) । 

চিকিৎসক প্রথমেই অভয় দিয়ে বললেন, বেশিরভাগ আঁচিল কিন্তু নন-ক্যান্সারাসই হয়, যার বেশিরভাগই জন্ম থেকে শরীরে থাকে। আবার কিছু আঁচিল টিন-এজ-এ হয়ত বের হয়, আবার কালের নিয়মে মিলিয়ে যায়। পিগমেন্ট মেলানোসাইট দিয়ে তৈরি একেকটি মোল। মেলানোসাইট ক্লাস্টার হয়ে একেকটি Mole তৈরি হয়। কালো, খয়েরি, লাল কানা রঙের আঁচিল হয়। সেগুলি মসৃণ ও ফ্ল্যাট হয়। অনেক আঁচিল তৈরি হওয়ার পর কিছুকাল পরে মিলিয়ে যায়। কিন্তু মোল যদি আকারে বড় হতে শুরু হয় তাহলে কিন্তু চিন্তার বিষয়। কয়েকটি বিষয় এক্ষেত্রে মাথায় রাখা আবশ্যক (Cancerous moles Symptoms)। 

অ্যাসিমেট্রিকাল আকার
সাধারণ তিলের আকার সিমেট্রিক্যাল হয়ে থাকে। অর্থাৎ মাঝে দাগ কাটলে দুই দিক সমান।  সেক্ষেত্রে যদি কারো তিল অ্যাসিমেট্রিক্যাল আকারে উঠে থাকে, অর্থাৎ একদিক বৃত্তাকার অন্যদিক বেশি ছড়ানো, তাহলে চিন্তার বিষয় । 

বর্ডার
আঁচিল কিন্তু মোটামুটি বৃত্তাকার হয়। কিন্তু যদি আঁচিলটি অমসৃণ বা বর্ডার খাঁজকাটা হয়, তাহলে চিন্তার বিষয়। এক্ষেত্রে অবশ্যই চিকিৎসককে দেখান।
রং বদলানো তিল
তিলগুলো সাধারণত একই রঙের হয়। কিন্তু সেই তিল যদি সময়ের সঙ্গে সঙ্গে রং বদলায়। যেমন বাদামি থেকে কালো বা যদি দেখা যায় একই তিলের একেক জায়গায় একেক রং, তাহলে তা কিন্তু ক্যান্সারাস  Mole ও হতে পারে। 
তিলের আকার
সময়ের সঙ্গে সঙ্গে কি আকার বদলাচ্ছে আপনার তিলটি ? তবে সতর্ক হতেই হবে। দেরি না করে চিকিৎসকের কাছে যেতে হবে। ভয় না পেয়ে পরীক্ষা করাতে হবে।
বিবর্তন
তিল সাধারণত মসৃণই হয়। কিন্তু এর উপরের স্তর যদি খসখস করে বা চুলকোয়, বা রক্ত বের হয়, তাহলে কিন্তু একেবারে অবহেলা করা যাবে না। 

মনে রাখতে হবে, যত তাড়াতাড়ি উপসর্গ দেখে চিকিৎসকের কাছে যাবেন, তত তাড়াতাড়িই চিকিৎসা শুরু করা যাবে। সারিয়েও ফেলা যাবে। কতটা ভয়ঙ্কর ক্যান্সারাস মেল, কত তাড়াতাড়িই বা সারে, এই নিয়ে থাকছে আমাদের পরবর্তী পর্ব। 

প্রশ্ন রাখুন আমাদের কাছে। স্বাস্থ্য সমস্যার সমাধান করবেন শহরের প্রখ্যাত চিকিৎসকরা। 

 

Dr Sourav Ghosh, Medical Director, Techno India Dama Hospital
Dr Sourav Ghosh, Medical Director, Techno India Dama Hospital

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget