এক্সপ্লোর

Health News: কলের জল নিরাপদ তো ? জলবাহিত রোগ নিয়ে সতর্ক করল সিডিসি

CDC Warning Tap Water Infections: কলের জল থেকেই জলবাহিত রোগ ছড়াতে শুরু করেছে। এবার সেই নিয়ে সতর্ক করল সিডিসি।

কলকাতা: কলের জল খাওয়ার জন্য নিরাপদ বলেই পরিচিত আমেরিকায়। কিন্তু বর্তমান পরিস্থিতি আর তা বলছে না। পাঁচ বছরের গবেষণার ভিত্তিতে সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশিত হয়। সেখানেই দেখা গিয়েছে কলের জল আর নিরাপদ নয়। প্রসঙ্গত, সাধারণ কল থেকেই জল নিয়ে খাওয়ার রীতি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। কারণ একাধিক বিশেষজ্ঞদের মতে, গোটা বিশ্বের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের জল সরবরাহ ব্যবস্থা অনেকটাই উন্নত ও নিরাপদ। সরাসরি সাধারণ কল থেকে জল নিয়ে খেলেও নিশ্চিন্ত থাকা যায়। কিন্তু সাম্প্রতিক ঘটনাক্রম কিন্তু তা বলছে না। বরং পরিসংখ্যান বলছে, জলবাহিত রোগের সংখ্যা বাড়ছে। প্রসঙ্গত, গত বছর ফ্লোরিডার এক বাসিন্দা মারা যান কলের জল খেয়ে। কলের জলে থাকা ব্রেন ইটিং অ্যামিবা সরাসরি মস্তিষ্ককে আক্রমণ করে। যা থেকে আক্রান্তের মৃত্যু হয়।

সতর্ক করল সিডিসি

মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিষয়ক সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল সম্প্রতি কল থেকে জল খাওয়ার ব্যাপার নিয়ে সতর্ক করেছে। এর বড় কারণ জলবাহিত পেটের সমস্যা ইদানিংকালে অনেকটাই বেড়ে গিয়েছে। ২০১৫ সাল থেকে ২০২০ সালের মধ্যে দুই হাজারটিরও বেশি জলবাহিত রোগের ঘটনা ঘটেছে। ব্যাকটেরিয়ার তালিকায় রয়েছে ই কোলাই, শিগেলা, ক্য়াম্পিলোব্যাকটার থেকে লেজিওনেল্লা। ওই পাঁচ বছরের মধ্যে অন্তত ২১৪ রকমের রোগ জলের মাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে সিডিসি। মার্কিন যুক্তরাষ্ট্রের ২৮টি রাজ্যকে নিয়ে সমীক্ষা করা হয়েছিল। তাই এবার অভ্যাস বদলের পরামর্শ দিচ্ছে সিডিসি।

কী করতে হবে ?

কলের জল সরাসরি খেলে সমস্যা ছিল না এতদিন। কারণ বিশেষজ্ঞদের দাবি, মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ জলও বেশ নিরাপদ ও পানযোগ্য। কিন্তু এই ছবি পাল্টে যাচ্ছে দ্রুত। তাই কলের জল পরিশুদ্ধ করে খাওয়ার পরামর্শ দিয়েছে সিডিসি। বিশেষজ্ঞদের পরামর্শ, জল খাওয়ার আগে হিউমিডিফায়ার, সিপ্যাপ মেশিন, নেটি পট দিয়ে পরিশ্রুত করে নেওয়া ভাল।

পেটের রোগ প্রতিরোধ ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষতিকর এই ব্যাকটেরিয়া

মার্কিন যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের কথায়, আমাদের পেটের মধ্যে প্রচন্ড গাঢ় অ্যাসিড রয়েছে। এই অ্যাসিড এই ধরনের ব্যাকটেরিয়াগুলিকে নষ্ট করে দিতে সক্ষম। এছাড়াও, খাদ্যতন্ত্র কোলনের ভিতর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশ শক্তিশালী। কিন্তু কিছু ক্ষেত্রে সেই নিরাপত্তাকেও ভেঙে ফেলতে সক্ষম ওই ব্যাকটেরিয়াগুলি। 

আরও পড়ুন - Health News: বড় সাফল্য ক্যানসার চিকিৎসায় ! এবার সার্নের যন্ত্রে রেহাই মিলবে যন্ত্রণা থেকে

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget