এক্সপ্লোর

Medicine Price Hike: ওষুধের দাম বাড়া নিয়ে ভুল খবর রটছে, বিজ্ঞপ্তি দিয়ে দাবি কেন্দ্রের

Centre On Medicine Price Hike: ওষুধের দাম নিয়ে টানাপোড়েনের মধ্যেই এবার কেন্দ্র নয়া বিজ্ঞপ্তি জারি করল। তাতে বলা হল, ওষুধের দাম অতটা বাড়েনি।

কলকাতা: নতুন অর্থবর্ষ শুরু হয়েছে ১ এপ্রিল। আর শুরু হতে না হতেই দাম বেড়েছে ওষুধের। কিন্তু বেশ কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে ওষুধের দাম ১২ শতাংশ বেড়েছে। এমনকি ৫০০টির বেশি ওষুধের দাম (Medicine Price Hike) অনেকটাই বেড়ে গিয়েছে। এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করল কেন্দ্র। কেন্দ্রের তরফে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, ওষুধের দাম অনেকটা বাড়ানো হয়েছে, এই দাবি সম্পূর্ণ ভুল ও মিথ্যা। শুধু তাই নয়, বেশ কিছু সংবাদমাধ্যমের ১২ শতাংশ মূল্যবৃদ্ধির (Medicine Price Hike News) দাবিকেও মিথ্যা বলে উল্লেখ করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

ওষুধের দাম বেড়েছে কিন্তু এতটা নয়

প্রসঙ্গত, ওষুধের দাম যে বাড়েনি তা নয়। দাম বেড়েছে। কিন্তু শতাংশের নিরিখে তা অনেকটাই কম। বরং গত বছরগুলিতে প্রায় ১২ শতাংশ মতো মূল্যবৃদ্ধি হয়েছিল। ২০২২-২৩ অর্থবর্ষে ১০ শতাংশ বাড়ানো হয়। ২০২৩-২৪ অর্থবর্ষে ১২ শতাংশ বাড়ানো হয়েছিল ওষুধের দাম। সেই তুলনায় এবারের মূল্যবৃদ্ধি অনেকটাই কম। যা আদতে ১ শতাংশেরও কম।

কেন বাড়ল ওষুধের দাম ?

ওষুধের দাম বাড়ানোর পিছনে একটি স্বাভাবিক কারণ রয়েছে বলে জানিয়েছে কেন্দ্র। প্রতি বছরই এই দাম বাড়ানোর প্রক্রিয়া চলে। আর তা করা হয় হোলসেল প্রাইস ইনডেক্সের জন্য। এই ইনডেক্স অনুযায়ী, প্রতি বছরই দ্রব্যের দাম সংশোধন করতে হয়। চলতি বছরেও তা করা হয়েছে। তবে এই বছর ওষুধের দাম ০.০০৫৫১ শতাংশ বাড়ানো হয়েছে। যা অন্যান্য বছরের তুলনায় অনেকটাই কম।

শিডিউল ফর্মুলা ওষুধের দাম বাড়ানো হয়েছে

২০১৩ সালের ড্রাগ প্রাইস কন্ট্রোল অর্ডারস (DPCO) অ্যাক্ট অনুযায়ী, ওষুধের দুটো শ্রেণিবিভাগ হয়। একটি হল শিডিউলড ফর্মুলেশনস অন্যটি ননশিডিউলড ফর্মুলেশনস। DPCO ২০১৩-এর শিডিউল ১-এ যে ড্রাগ বা ওষুধের নাম রয়েছে, সেগুলি শিডিউলড ফর্মুলেশনস। আর যেগুলির নাম সেখানে নেই, সেগুলি ননশিডিউলড ফর্মুলেশনস। স্বাস্থ্য ও পরিবারকল্যান মন্ত্রকের তথ্য অনুযায়ী,  ওষুধ মন্ত্রকের অধীনে থাকা ন্যাশনাল ফার্মাসিউটিকাল প্রাইসিং অথরিটি প্রতি বছরই এই ওষুধগুলির সর্বোচ্চ মূল্য সংশোধন করে। হোলসেন প্রাইস ইনডেক্সের ভিত্তিতে ওই সংশোধন করা হয়। চলতি বছরেও তা করা হয়েছে। কিন্তু মূল্যবৃদ্ধির হার মোটেই ১২ শতাংশ নয় বলে জানিয়েছে কেন্দ্র।

আরও পড়ুন - Medicine Price Hike: ওষুধের দাম কমিয়েও ফের বাড়াল কেন্দ্র, কী হল হঠাৎ ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Census:
Bardhaman News: বর্ধমানে জালে জঙ্গি, ঝাড়খণ্ডে গ্রেফতার হামিমের বান্ধবী | ABP Ananda
Shikkha Samman 2026: ব্ল্যাকবোর্ড-স্মার্ট ক্লাস-AI, শিক্ষার পদ্ধতিতে বদল যেভাবে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget