এক্সপ্লোর

Medicine Price Hike: ওষুধের দাম কমিয়েও ফের বাড়াল কেন্দ্র, কী হল হঠাৎ ?

Medicine Price Hike Actual Reason: ওষুধের দাম কিছুদিন আগে কমিয়েছিল কেন্দ্র। কিন্তু ফের সেই দাম বাড়িয়ে দেওয়া হল। কেন ?

কলকাতা: কিছুদিন আগেই বেশ কয়েকটি কম্পোজিশনের ওষুধের দাম বেঁধে দেওয়া হয়েছিল। কেন্দ্রের ওষুধ নিয়ন্ত্রণকারী সংস্থার তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে দাম বাঁধা হয়েছিল ওষুধগুলির। এর বেশি দাম রাখলে সংস্থাগুলিকে জরিমানা করা হবে বলেও জানানো হয়। কিন্তু সেই খবর দেখে স্বস্তির শ্বাস ফেলতে না ফেলতেই ফের চড়ল ওষুধের দাম। ২০১৩ সালের ড্রাগ প্রাইস কন্ট্রোল অর্ডার অনুযায়ী ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (এনপিপিএ) এই মূল্যবৃদ্ধি করেছে। 

কোন কোন ওষুধের দাম বেড়েছে ?

ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (এনপিপিএ)-এর তরফে বলা হয়েছে, অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড, পেনকিলার (ব্যথার ওষুধ), ভিটামিন, প্রেশার, সুগার, কোলেস্টেরল ও সর্দি-কাশির মতো নানা রোগের ওষুধের দাম বাড়ানো হয়েছে। সব মিলিয়ে প্রায় ৮০০ ওষুধের দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে এনপিপিএ। 

দাম খুব বেশি না বাড়লেও বিপাকে অনেকে

এনপিপিএ-এর তরফে দাবি, দাম খুব একটা বেশি বাড়ানো হয়নি। বরং অন্যান্য বারের তুলনায় অনেকটাই কম দাম বাড়ানো হয়েছে। কতটা দাম বাড়ানো হয়েছে, তার একটি হিসেবও দিয়েছে এনপিপিএ। বলা হয়েছে, পুরনো দামের তুলনায় ০.০০৫৫১ শতাংশ দাম বেড়েছে এই অর্থবর্ষে। অন্যান্য বছরে দাম বেড়েছিল অনেকটাই। ২০২২-২৩ অর্থবর্ষে ১০ শতাংশ এবং ২০২৩-২৪ অর্থবর্ষে ১২ শতাংশ হারে দাম বাড়ানো হয়েছিল ওষুধের। সেই তুলনায় এবারের মূল্যবৃদ্ধি অনেকটাই কম বলে দাবি করা হয়েছে। কিন্তু দরিদ্র মানুষের উপর এর ফলে চাপ বাড়ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। 

রাজনৈতিক তরজা

ইতিমধ্যেই ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে প্রতিবাদ জানিয়ে লেখেন, ‘যাঁরা নিয়মিত কোনো ওষুধ খান, তাঁদের উপর আর্থিক চাপ বাড়বে। এর তীব্র প্রতিবাদ করছি। কেন্দ্রীয় সরকার অবিলম্বে এই মূল্যবৃদ্ধি প্রত্যাহার করুক।

কেন বাড়ল ওষুধের দাম ?

এই প্রসঙ্গে এনপিপিএ জানিয়েছে, হোলসেল প্রাইস ইনডেক্সের বদল ঘটেছে। তার সঙ্গে সামঞ্জস্য রাখতেই শিল্প ও বাণিজ্য মন্ত্রকের অধীনস্থ উপদেষ্টামণ্ডলীর সুপারিশ মেনে এই দাম বাড়ানো হয়েছে। হোলসেল প্রাইস ইনডেক্সের তথ্য অনুযায়ী মোট ৭২৬ রকম ওষুধের দামের ঊর্ধ্বসীমা নির্ধারণ করা হয়েছে। এই দাম পুরনো দামের থেকে ০.০০৫৫১% বেশি। খুব সামান্য হলেও বেড়েছে দাম। 

আরও পড়ুন - Roasted Chana: ব্রেন উন্নত করে ছোলার পুষ্টিগুণ, আর কী কী উপকার এতে ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Shehzad Poonawala : পদত্য়াগ করছেন বিজেপির টিভিতে প্রচারের অন্যতম মুখ ? জোর জল্পনা !
পদত্য়াগ করছেন বিজেপির টিভিতে প্রচারের অন্যতম মুখ ? জোর জল্পনা !
Hooghly News: মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
Dilip On Madan:
"যা করেছেন..অনেক ভোগান্তি আছে এখনও", মদনকে ED-র তলবের পর মন্তব্য দিলীপের

ভিডিও

Birbhum Tulu Mondal | এখনও অধরা! কোথায় গিয়ে 'গা-ঢাকা' দিলেন টুলু মণ্ডল?
Abhishek Banerjee : বিনা অনুমতিতে USG মেশিন স্থানান্তরিত করায় লাইসেন্স ও রেজিস্ট্রেশন বাতিল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget