এক্সপ্লোর

ভাল থাকার জন্য কোন অভ্যাসগুলি ত্যাগ করা উচিত? কী উপদেশ দিয়েছিলেন চাণক্য?

চাণক্যের মতে, অনেক কষ্ট করে তবেই মানব জীবন লাভ করা যায়। তাই সব মানুষেরই এমন কিছু কাজ করা উচিত, যার মাধ্যমে তাঁদের বহু বছর ধরে স্মরণ করা হবে।

নয়াদিল্লি: আচার্য চাণক্য যে উপদেশ দিয়েছিলেন বা জীবনের যে বিষয়গুলির প্রতি দৃষ্টি আকর্ষণ করেছিলেন, সেগুলি আজও প্রাসঙ্গিক। মানুষের জীবনকে প্রভাবিত করে, সেই সব বিষয় নিয়েই আলোচনা করেছিলেন চাণক্য। যে সমস্ত বিষয়গুলি মানুষের জীবনে সমস্যা তৈরি করে, সেগুলি নিয়েও আলোচনা করেছিলেন তিনি। চাণক্যের মতে, অনেক কষ্ট করে তবেই মানব জীবন লাভ করা যায়। তাই সব মানুষেরই এমন কিছু কাজ করা উচিত, যার মাধ্যমে তাঁদের বহু বছর ধরে স্মরণ করা হবে। কিন্তু বেশিরভাগ মানুষই চাণক্যের এই নীতি মেনে চলেন না। এর ফলেই তাঁদের জীবনে কঠিন সময় আসে। চাণক্যের মতে, প্রত্যেকের মধ্যেই কিছু সু-অভ্যাস থাকে। এই অভ্যাসগুলি বজায় রেখেই বহু মানুষ সাফল্য পান এবং ইতিহাসে সম্মানিত ব্যক্তি হিসেবে চিহ্নিত হন। কিন্তু যাঁরা খারাপ অভ্যাসের ফাঁদে পা দিয়ে ফেলেন, তাঁরা ধীরে ধীরে পতনের দিকে এগিয়ে যান। সেই কারণে কয়েকটি অভ্যাস দূর করার পরামর্শ দিয়েছেন চাণক্য। সেগুলি হল- অন্যদের নিন্দা করা চাণক্যের মতে, অন্যদের নিন্দা করার অভ্যাস একেবারেই ভাল নয়। এটি অভ্যাস হলেও, আসলে গুরুতর অসুখ। যে ব্যক্তি এই রোগে আক্রান্ত হন, তাঁর চরিত্রের পতন আরম্ভ হয়। তাই এই অভ্যাস যাতে কোনওদিনই না হয়, সেই চেষ্টা করা উচিত। মিথ্যা বলার অভ্যাস যে মিথ্যা কথা বলে, তাকে কেউই পছন্দ করে না। এটি এমন একটি অভ্যাস, যা সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। তাই মিথ্যা বলার অভ্যাস ত্যাগ করা উচিত। যারা সাফল্য অর্জন এবং জীবনের পথে অগ্রসর হওয়ার জন্য মিথ্যা বলে, তারা সাফল্য পেলেও, সেটি স্থায়ী হয় না। সত্যি সামনে এলে তাঁদের বিড়ম্বনায় পড়তে হয়। লোভ-লালসা ত্যাগ করতে হবে চাণক্যের উপদেশ, অন্যদের নিন্দা করার মতোই খারাপ অভ্যাস হল লোভ-লালসা। লোভ যে কোনও ব্যক্তিকে বিপথগামী করতে পারে। কেউ লোভের শিকার হলে তাঁর বোধবুদ্ধি লোপ পায়। লোভের বশে একদিন সবকিছু হারাতে হয়। তাই কোনও সময়ই লোভ করা উচিত নয়। অন্যদের দুর্বল ভাবা উচিত নয় কোনও সময়ই অন্যদের দুর্বল আর নিজেকে শক্তিশালী ভাবা উচিত নয়। এর ফলে একদিন সমস্যায় পড়তে হতে পারে। কোনও ব্যক্তিই দুর্বল নন। সময়ই সবচেয়ে বেশি শক্তিশালী। আজ যাঁকে দুর্বল বলে মনে হচ্ছে, তিনিই ভবিষ্যতে শক্তিশালী হয়ে উঠতে পারেন। তাই প্রত্যেককেই সম্মান করা উচিত। কারণ, সময় কাকে কোন পরিস্থিতিতে দাঁড় করিয়ে দেবে, সেটা কেউই বলতে পারেন না। অহঙ্কার করা উচিত নয় কারও কখনও অহঙ্কার করা উচিত নয়। কারণ, অহঙ্কারী ব্যক্তি অন্যদের সঙ্গে থাকলেও, সবসময়ই নিজেকে একা মনে করেন। অহঙ্কারী ব্যক্তিদের কোনও বন্ধু থাকে না। অহঙ্কারই পতনের কারণ হয়ে উঠতে পারে। আজ পর্যন্ত কেউই অহঙ্কার করে জীবনে কিছু করতে পারেননি। তাই প্রত্যেকেরই অহঙ্কারমুক্ত থাকা উচিত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget