এক্সপ্লোর

Cough types: কাশিরও আছে রকমফের ! কোনটায় ভয় কোনটায় নয় ?

When Cough Is Concern: কাশিরও নানা রকমফের রয়েছে। কোনটা ভয়ের কাশি ? আর কোনটায় ভয় না পেলেও চলবে ?

কলকাতা: শরীর কিন্তু ঝেড়ে কাশে। কেশে জানান দিতে চায় আমাদের ভিতরের রোগের কথা। কাশি কখনও বড় রোগের লক্ষণ হতে পারে। আবার কখনও বা সামান্য অ্যালার্জির কারণেও হতে পারে। কিন্তু কখন বুঝব কাশি কেন হচ্ছে। কখন সতর্ক হব আর কখন চিন্তা না করলেও চলবে ? এই বিষয়েই এবিপি লাইভের সঙ্গে বিশদে কথা বললেন ফর্টিস হাসপাতালের ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক জয়দীপ ঘোষ।

কাশি কেন হয় ?

আমাদের শ্বাসনালিতে কোনও কিছু বাধা তৈরি করলেই কাশি হয়। কাশি এই বাধা সরানোর চেষ্টা করে। বাধাকে সরিয়ে গোটা শ্বাস প্রক্রিয়াকে স্বাভাবিক রাখার চেষ্টা করে। যতক্ষণ না বাধা সরছে, ততক্ষণ কাশি হতে থাকে।

কাশির আছে রকমফের !

অ্যালার্জি বা ভাইরাল কাশি: সবচেয়ে প্রাথমিকভাবে যে কাশি দেখা যায়, তার সঙ্গে সাদা রঙের শ্লেষ্মা বেরোয়। এটি সাধারণত অ্যালার্জি বা ভাইরাল রোগের কারণে হয়ে থাকে। 

ব্যাকটেরিয়াল সংক্রমণ: ফুসফুস বা ব্যাকটেরিয়াল সংক্রমণের কারণেও কাশি হতে পারে। তবে এই সংক্রমণে কফের রং সবুজ বা হলুদ রঙের হয়ে থাকে। এক্ষেত্রে চিকিৎসকের কাছে যাওয়া জরুরি।

কাশির সঙ্গে রক্ত: অনেক সময় কাশির সঙ্গে রক্তও পড়তে থাকে। এক্ষেত্রে কখন সতর্ক হতে হবে? জয়দীপ জানাচ্ছেন, এই কাশি দুই ধরনের হতে পারে।

  • অল্প সময়ের জন্য অল্প রক্ত: একরকম হল অল্প সময়ের জন্য কাশি। এক্ষেত্রে যদি অল্প রক্ত বার হয়। তাহলে অধিকাংশ সময়েই চিন্তার কিছু থাকে না। কাশি এক থেকে দুই দিন স্থায়ী হয়। কফের মধ্যে রক্ত এক-দুই ফোঁটা থাকে। এই রক্ত গলা চিড়ে গেলে কফের সঙ্গে বেরিয়ে আসে। তবে এক দুই ফোঁটার বেশি রক্ত বেরোলে তা চিন্তার ব্যাপার।
  • বেশি সময়ের জন্য বেশি রক্ত: বেশি সময় ধরে কাশি চললে তা চিন্তার কারণ হতে পারে। কারণ এই ধরনের কাশি টিবি বা ক্যানসারের লক্ষণ হতে পারে। এছাড়াও, কাশির সঙ্গে রক্ত বেরোলে তা আরও মারাত্মক। সেক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

কখন চিকিৎসকের কাছে যেতেই হবে ?

কাশির দমক খুব বেশি হলে চিকিৎসকের কাছে যেতে হবে। এক-দুই দিন পর হালকা কাশি হলে না গেলেও চলে। তবে দুই-তিন সপ্তাহ ধরে কাশি হলে সতর্ক হতে হবে । যেতে হবে চিকিৎসকের কাছে।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - Early Dementia: বয়স না হলেও কাবু করতে পারে আর্লি ডিমেনশিয়া ! ঝুঁকি বাড়ছে এই ৫ কারণে

সেরা শিরোনাম

Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
Plague in Russia: নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
Heart Disease : শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ
শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget