এক্সপ্লোর

Early Dementia: বয়স না হলেও কাবু করতে পারে আর্লি ডিমেনশিয়া ! ঝুঁকি বাড়ছে এই ৫ কারণে

Early Dementia Risk Factors: বয়স না হলেও আর্লি ডিমেনশিয়াতে আক্রান্ত হতে পারেন। প্রসঙ্গত, এই রোগের এখনও কোনও ওষুধ আবিষ্কৃত হয়নি।

কলকাতা: কিছুই ঠিক করে মনে পড়ে না। পরিচিত কাছের লোকেদেরও অচেনা লাগে। আর গুলিয়ে যায় ছোট ছোট নিয়মগুলিও। মস্তিষ্কের একটি জটিল রোগ ডিমেনশিয়া। আর সেই রোগের লক্ষণগুলিও বেশ জটিল। এখনও পর্যন্ত কোনও ওষুধ আবিষ্কৃত হয়নি এই রোগের। সাধারণত বয়স বাড়লেই এই রোগ দেখা যায়। কিন্তু বয়স খুব বেশি না হলেও ডিমেনশিয়া হতে পারে। এর পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। তার আগে জেনে নেওয়া যাক, ডিমেনশিয়া রোগটি আদতে কী।

ডিমেনশিয়া (Dementia) আদতে কেমন রোগ ?

ডিমেনশিয়া আদতে মস্তিষ্কের স্নায়ুর একটি জটিল রোগ। তাই একে বিজ্ঞানীরা নিউরোডিজেনারেটিভ ডিসঅর্ডার বলেন। ডিমেনশিয়াকে অ্যালঝাইমার্স ডিজিজও বলা হয়। 

  • এই রোগে কগনিটিভ কর্মক্ষমতা কমতে থাকে। অর্থাৎ কোনও সমস্যায় কিছু ভেবে যুক্তি দিয়ে সমাধান করতে সমস্যা হয়। 
  • ডিমেনশিয়াতে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়। 
  • রোজকার সাধারণ কাজগুলি করতে গেলে সমস্যা হতে থাকে। 
  • কারও সঙ্গে কথা বলা, কাজ করার সময় এই সমস্যাগুলি বাড়তে থাকে। 

আর্লি ডিমেনশিয়া (Early Dementia) কী?

ডিমেনশিয়াকে বয়সজনিত রোগ বলা হয়। সাধারণত বয়স হলে এই রোগের বাড়বাড়ন্ত হয়। কিন্তু ৬৫ বছর বয়স হওয়ার আগেই অর্থাৎ মধ্যবয়সে এই রোগ  হলে তাকে আর্লি ডিমেনশিয়া বলে। 

আর্লি ডিমেনশিয়ার কারণ (Risk Factors of Early Dementia)

  • জিনগত কারণ: জিনগত কারণে আর্লি ডিমেনশিয়া হতে পারে। কিছু জিন বাবা-মায়ের শরীরে প্রচ্ছন্ন থাকে। তবে সন্তানের শরীরে সেগুলি প্রকট হতে পারে। সেই ক্ষেত্রে ডিমেনশিয়ার মতো রোগের ঝুঁকি বাড়তে পারে।
  • পারিবারিক ইতিহাস: পরিবারে আগে কারও ডিমেনশিয়া হয়ে থাকলে অন্য সদস্যদের ঝুঁকি বেড়ে যায়। সেক্ষেত্রেও বয়সের আগে এই রোগ হওয়ার আশঙ্কা থাকে।
  • কার্ডিয়োভাসকুলার রোগ: হার্টের রোগ ও রক্তনালির সমস্যা থাকলে তাকে কার্ডিয়োভাসকুলার রোগ বলা হয়। এই ধরনের রোগে বর্তমানে অনেকেই ভোগেন। হাই প্রেশার, কোলেস্টেরল এই রোগের অন্যতম কারণ। দেখা গিয়েছে, কার্ডিয়োভাসকুলার রোগ ডিমেনশিয়ার ঝুঁকি বাড়িয়ে দেয়।
  • মানসিক অবসাদ: মানসিক অবসাদ ডিমেনশিয়ার বড় কারণ হতে পারে। দীর্ঘ দিন ধরে এই সমস্যা চললে আর্লি ডিমেনশিয়া দেখা দিতে পারে। এছাড়াও, অন্যান্য মানসিক সমস্যাও এর বড় কারণ হতে পারে।
  • সমাজ থেকে আলাদা থাকা বা সোশ্যাল আইসোলেশন: অনেকটা সময় সমাজ থেকে আলাদা থাকার ফলে এমনটা হয়ে থাকে। একে সোশ্যাল আইসোলেশনও বলে। কাজ ও নিজের জগতেই বেশিরভাগ সময় কাটালে এই সমস্যা দেখা দিতে শুরু করে।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - Sweet Potato Benefits: আলুর মতো ‘ফেমাস’ না হলেও ৬ কারণে সেরা ! শীতেও কেন মিষ্টি আলু খাবেন রোজ ?

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget