এক্সপ্লোর

Diabetes : ডায়াবেটিস হলে কি আম খাওয়া এক্কেবারে বাদ? খেলেও কতটা খাবেন?

ডায়াবেটিস 'নীরব ঘাতক'? ভয় পাবেন ? সব খাওয়া দাওয়া ছাড়তে হবে? উত্তর দিচ্ছেন চিকিৎসক সুমন মিত্র।

কলকাতা : ভারত এখন ডায়াবেটিস ক্যাপিটাল।  ডায়াবেটিস কি মারণ রোগ ? সেরে ওঠা কি সম্ভবই নয় ? ডায়াবেটিস মানেই কি খাওয়া-দাওয়ায় এক্কেবারে নিয়ন্ত্রণ ? অনুষ্ঠান বাড়ি , রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া সব বন্ধ ? এই প্রশ্নটাই সকলের মনে ঘুরপাক খায়। 

চিকিৎসকরা বলছেন, ডায়াবেটিস  ক্রনিক অসুখ ঠিকই, কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব। তবে ঠিক মতো নিয়ম না মানলে এই ডায়াবেটিস ম্যানেজমেন্ট কঠিন হতে পারে। বিশেষ করে যাঁদের শরীরে শর্করার মাত্রা অতিরিক্ত ওঠানামা করে।  টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত বেশিরভাগ রোগীকেই খাওয়া দাওয়া ও জীবনশৈলি নিয়ন্ত্রণে রাখতে হবে। 

ডায়াবেটিস 'নীরব ঘাতক'? ভয় পাবেন ? সব খাওয়া দাওয়া ছাড়তে হবে? নেই কোনও বাঁচার উপায় ? এই রকম নানাবিধ প্রশ্ন এসেছে আমাদের সোশ্যাল মিডিয়া পেজে ও ইনবক্সে। দর্শক ও পাঠকদের পাঠানো বহু প্রশ্নের মধ্যে বেশকিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিলেন বিশিষ্ট চিকিৎসক ডা. সুমন মিত্র। ডক্টরস ডে-তে শুরু হল ABP Live এর নতুন উদ্যোগ - আপনার প্রশ্ন, ডাক্তারবাবুর উত্তর। এবিপি আনন্দ-র সোশ্যাল পেজে দেখা গেল বহু মানুষের প্রশ্ন ডায়াবেটিস হলে কি সব ফল খাওয়া যায় ? কোন কোন ফলে নিষেধ ? আম খেলে কি ক্ষতি ? এই প্রশ্নের উত্তর জানিয়েছেন চিকিৎসক সুমন মিত্র ( Consultant, Code Wellness, CMRI Kolkata, CK Birla Hospitals )।  

ডায়াবেটিস হলে কি সব ফল খাওয়া যায় ?

অরুণাভ সেন ও জুম ইসলামের প্রশ্ন ছিল এটি। চিকিৎসকের মতে, একজন সুস্থ মানুষ সাতদিনে সাতটা আম খেতে পারলেও একজন ডায়াবেটিক মোটেই  প্রতিদিন আম খেতে পারবেন না। কারণ , আমের  glycemic index বেশ বেশি। তাই আম খেলেই ব্লাডে সুগারের লেভেল বাড়তে থাকে তরতরিয়ে। তবে এক আধদিন কিন্তু খাওয়া যেতেই পারে। তবে তার জন্য নির্দিষ্ট একটি পদ্ধতি অবলম্বন করতে হবে। সপ্তাহে ১-২ দিন একটি মিলের পরিবর্তে আম খাওয়া যেতে পারে। তবে অতিরিক্ত নয়। তাহলে প্রভূত ক্ষতি হওয়ার সম্ভাবনা কম। তবে এটি যেন নিয়মিত না হয়ে যায়।

এক্ষেত্রে ডা. সুমন মিত্র পরামর্শ দিচ্ছেন, ডায়াবেটিক হলে কোন ফল খাবেন আর কোন ফল খাবেন না, খেলেও কতটা খাবেন, তার জন্য পরামর্শ নিন কোনও ক্লিনিক্যাল নিউট্রিশনিস্টের থেকে। এছাড়া চিকিৎসক জানালেন, যে কোনও রসাল ফল একটু এড়িয়ে চলা দরকার। যেমন - আম, কলা, কাঁঠাল, ইত্যাদি। তরমুজ খাওয়া যেতে পারে কিন্তু কম ! খাওয়া যেতে পারে শশা, পেঁপে , পেয়ারা ইত্যাদি। 

ডায়াবেটিস সংক্রান্ত আরও প্রশ্নের উত্তর পেতে নজর রাখুন এই ভিডিও লিঙ্কে।  

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget