এক্সপ্লোর

Health Tips: খাবারে অতিরিক্ত নুন ব্যবহার করছেন? হতে পারে এই মারাত্মক সমস্যা

Salt: চিকিৎসকেরা জানাচ্ছেন, খাবারে নুন ব্যবহারের সঙ্গে রয়েছে মানসিক স্বাস্থ্যের সম্পর্কও।

কলকাতা: খাবারে স্বাদের জন্য নুনের (Salt) ব্যবহার করতেই হয়। নাহলে সঠিক স্বাদ আসে না। কিন্তু খাবারে কতটা নুন ব্য়বহার করছেন, তার উপর স্বাস্থ্য নির্ভর করে। নুন বেশি ব্যবহার করতে হতে পারে নানা অসুখ। আবার নুন একেবারেই কম খেলেও দেখা দিতে পারে নানা সমস্যা। তাই রোজ খাবারে কতটা নুন ব্যবহার করবেন, তার সঠিক পরিমাণটা জানা অত্যন্ত জরুরি। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রতিদিন যদি অতিরিক্ত পরিমাণে নুন খাওয়া হয়, তাহলে রক্তচাপের সমস্যা দেখা দিতে পারে। এর ফলে বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে হৃদরোগে (Heart Disease) আক্রান্ত হওয়ার। এছাড়াও রয়েছে আরও অনেক সমস্যা। 

অত্যধিক নুন খেলে কোন সমস্যা দেখা দেয়?

চিকিৎসকেরা জানাচ্ছেন, খাবারে নুন ব্যবহারের সঙ্গে রয়েছে মানসিক স্বাস্থ্যের সম্পর্কও। অত্যধিক পরিমাণে নুন খেলে স্ট্রেসের (Stress) সমস্যা দেখা দিতে পারে। সম্প্রতি একটি গবেষণা করা হয়। যেখানে বেশ কিথু সংখ্যক মানুষের মধ্যে পরীক্ষা চালানো হয়। সমীক্ষায় উপস্থিত ব্যক্তিদের কিছু সংখ্যককে অত্যধিক নুন দেওয়া খাবার দেওয়া হয়। আর কিছু সংখ্যক ব্যক্তিকে সঠিক পরিমাণে নুন দেওয়া খাবার দেওয়া হয়। সমীক্ষা শেষে দেখা গিয়েছে, যাঁরা অত্যধিক পরিমাণে নুন দেওয়া খাবার খেয়েছেন, তাঁদের মধ্যে বেড়েছে স্ট্রেসের সমস্যা। শুধু তাই নয়, উদ্বেগজনিত সমস্যা, আগ্রাসন এবং অবসাদও বেড়েছে এর ফলে। তাই বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন যে, মানসিক দিক থেকেও সুস্থ থাকতে খাবারে নুন ব্যবহার করা দরকার পরিমাণ মতো। পাশাপাশি অত্যধিক নুন দেওয়া খাবার খাওয়া থেকেও বিরত থাকা দরকার।

আরও পড়ুন - Cooking Oil: রান্নার সঠিক তেল বাছছেন কি? স্বাস্থ্যের কথা ভাবছেন তো?

পাশাপাশি জানা গিয়েছে, বেশি নুন খেলে অকালে মৃত্যুর ঝুঁকি বাড়তে পারে। ইউরোপিয়ান হার্ট জার্নালে প্রকাশিত হয়েছে এই গবেষণাপত্র। এখানে ৭৫ এর আগের মৃত্যুকেই অকালমৃত্যু বলা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের Tulane University র গবেষকরা দেখিয়েছেন, যাঁরা সবসময় খাবারে বেশি নুন খান,তাঁদের অকালে মৃত্যুর ঝুঁকি ২৮ শতাংশ বেড়ে যায়। বরং যাঁরা  খুব কম নুন খান, তাঁদের গড় আয়ু বেশি। ৪০ থেকে ৬৯ বছর বয়সের মধ্যে ১০০ জনের ৩ জন মারা যান। আর খাবারে বেশি নুন খাওয়ার জন্য আরও একজন করে বেশি লোক মারা যেতে পারেন প্রতি ১০০ জনের মধ্যে।  

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Swine Flu Alert: মাস্ক পরার দিন ফিরল, সোয়াইন ফ্লু অ্যালার্ট জারি দিল্লিতে, কাদের ঝুঁকি বেশি? অ্যান্টিবায়োটিক কি খাবেন?
মাস্ক পরার দিন ফিরল, সোয়াইন ফ্লু অ্যালার্ট জারি দিল্লিতে, কাদের ঝুঁকি বেশি? অ্যান্টিবায়োটিক কি খাবেন?
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget