এক্সপ্লোর

Mamata Banerjee: 'এই নরপিশাচদের ফাঁসির সাজা হলে শান্তি পেতাম', RG Kar মামলার রায়ে প্রতিক্রিয়া মমতার

RG Kar Verdict: আর জি কর- এর এদিনের রায় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমরা প্রথম দিন থেকেই ফাঁসির দাবি করে এসেছিলাম। আজও সেই দাবি অনড় আছি।'

কলকাতা: আর জি কর-কাণ্ডে সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম অপরাধ নয়, এমনটা জানিয়ে মৃত্যুদণ্ডের বদলে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক অনির্বাণ দাস। এ প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন তিনি এই রায়ে সন্তুষ্ট নয়। 

আর জি কর- এর এদিনের রায় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমরা প্রথম দিন থেকেই ফাঁসির দাবি করে এসেছিলাম। আজও সেই দাবি অনড় আছি। কিন্তু আদালতের রায়ের উপর আর কী বলব আমি জানি না। আমার আর আমার দলের বক্তব্য আমরা এর আগে ৩টে মামলায় ফাঁসির নির্দেশ করা হয়েছে। তবে এটা সিরিয়াস কেস ছিল। আমরা ফাঁসির দাবি করে এসেছিলাম। আমরা বলেছিলাম আমাদের হাতে এই কেস থাকলে অনেক আগেই ফাঁসির নির্দেশ হয়ত দিয়ে দেওয়া যেত। ইচ্ছে করে এই কেসটা কেড়ে নেওয়া হল আমাদের হাত থেকে। বাকিটা কী হয়েছে না হয়েছে আমি জানি না। বলেছিলাম আমরা করতে না পারলে সিবিআইকে দিন। এই নরপিশাচদের চরমতম শাস্তি হওয়া উচিত। আমি নিজে একজন আইনজীবী হিসেবেই এ কথা বলছি। আমি বিস্তারিত নথি দেখিনি। কিন্তু আমি সন্তুষ্ট নই। অন্তত ফাঁসির সাজা দিলে নিজের মনকে শান্ত করতে পারতাম।' 

আরও পড়ুন, নির্যাতিতার পরিবারকে ১৭ লক্ষ টাকা আর্থিক সাহায্যর নির্দেশ, 'টাকা নয়, মেয়ের খুনের বিচার চাই', আর্জি মা-বাবার

এদিন আদালতের শাস্তি ঘোষণার আগেও প্রতিক্রিয়া দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'ফাঁসির দাবিতে আমি নিজে মিছিল করেছিলাম। সবাই করেছে। ফাঁসির সাজা হবে কি না সেটা জজেদের উপর ডিপেন্ড করে। কীভাবে কেস সাজানো হয়েছে তার ফর ডিপেন্ড করে। আমরা তো পরপর তিনটে কেসে ফাঁসি করে দিয়েছি। আমাদের পুলিশ ৫৪ দিনের মধ্যেও করেছে। আমরা প্রত্যেকটাই ৫৩-৫৪ দিনের মধ্যেই করেছি। কিন্তু জজেরা একটু টাইম নেন। কারণ তাঁদের দেখতে হয়। আমি জুডিশিয়ারিকেও থ্যাঙ্কস জানাই। আমাদের টিম অফ ইনভেস্টিগেশনকেও থ্যাঙ্কস জানাই। ' 

উল্লেখ্য, ২০২৪-এর ৯ অগাস্ট আর জি কর মেডিক্যালের ইমার্জেন্সি বিল্ডিংয়ের চারতলার সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল মহিলা চিকিৎসকের দেহ।  ঘটনার ১৬৪ দিনের মাথায় সাজা ঘোষণা করল শিয়ালদা আদালত। শিয়ালদা আদালতের ২১০ নম্বর ঘরে আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের মামলার শুনানি হয়। 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Durga Puja Weather Update: পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?
পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?

ভিডিও

Hindusthan Park Sarbojanin | হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব, ৯৬তম বর্ষে পদার্পণ করেছে
Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE
Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ২ : দুই নির্বাচন কমিশনারকে কেন পার্টি করলেন ১১জন বিরোধী দলের সদস্য?
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ১ : রাহুলের বাড়িতে 'চায়ে পে চর্চা' । জ্ঞানেশ ইস্য়ুতে উত্তপ্ত দিল্লি থেকে পাটনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget