এক্সপ্লোর

Neuralink Chip: নম্বর ডায়ালের ঝক্কি শেষ, এবার ‘ভাবলেই’ ফোন চলে যাবে নির্দিষ্ট ব্যক্তির কাছে !

Elon Musk On Neuralink Chip: নম্বর ডায়ালের ঝক্কি আর নয়। শুধু ‘ভাবতে’ হবে আর ‘ভাবলেই’ নাকি ফোন চলে যাবে নির্দিষ্ট ব্য়ক্তির কাছে।

Elon Musk On Neuralink Chip: শুধু ভাবলেই ফোন চলে যাবে। ফোন চলে যাবে যাকে ফোন করতে চাইছেন তাঁর কাছে। আবার ছবি তোলা হোক বা ভিডিয়ো শ্যুটিং, সেসবও শুধু ‘ভাবা ভাবা’ খেলা। এই খেলা খেললে নাকি কম্পিউটারও আপনার সব কাজ করে দেবে। কারণ এই ভাবনার সঙ্গে যোগ থাকবে একটি ছোট্ট চিপের। আর সেই চিপটি বর্তমানে ইলন মাস্কের (Elon Musk) নিউরালিঙ্ক সংস্থার (Neuralink Chip) অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার। সম্প্রতি এই নিউরালিঙ্ক চিপ নিয়েই আরও এক ধাপ আশাবাদী শোনাল ইলন মাস্ককে। তাঁকে বলতে শোনা গেল, ভবিষ্যতে আর কোনও ফোন থাকবে না। তাহলে কী থাকবে ? মাস্কের কথায়, শুধুই নিউরালিঙ্ক থাকবে ! ওই দিয়েই এই সব কাজ হবে।

খামখেয়ালি কথা না সত্যিকারের ভবিষ্যত ?

খামখেয়ালি হিসেবে বেশ নামডাক করেছেন টেসলার প্রাক্তন প্রধান ও বর্তমানে এক্স-কর্তা ইলন মাস্ক। একাধিক ব্যবসায় জড়িত তিনি। একদিকে যেমন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স সামলাচ্ছেন, অন্যদিকে মহাকাশে ঘুরতে যাওয়ার ভ্রমণ সংস্থাও খুলে বসেছেন - নাম রেখেছেন স্পেসএক্স। এছাড়াও, রয়েছে মগজাস্ত্র তৈরির আলাদা একটি ব্যবসা - যার নাম নিউরালিঙ্ক।

সমাজমাধ্যমের পোস্টেই দাবি ইলনের

সম্প্রতি সমাজমাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয় নট ইলন মাস্ক নামক এক ব্যক্তির। তাঁর ওই পোস্টে দেখা যায়, ইলন মাস্ক একটি ফোন নিয়ে বসে আছেন। তার মাথায় নিউরাল নেটওয়ার্ক জ্বলজ্বল করছে। ক্যাপশনে লেখা - আপনি কি আপনার ফোনকে নিউরালিঙ্ক চিপ দিয়ে নিয়ন্ত্রণ করতে চান ? ইলন মাস্ক এই পোস্টটি শেয়ার করেন, তিনি এক ধাপ এগিয়ে লেখেন, ভবিষ্যতে কোনও ফোনই থাকবে না ! শুধু নিউরালিঙ্কই থাকবে। অর্থাৎ নিউরালিঙ্ক দিয়ে শুধু ভাবনার সাহায্যে ফোন করা যাবে বলেই মনে করেন তিনি!

ইলন মাস্কের ভাইরাল পোস্ট
ইলন মাস্কের ভাইরাল পোস্ট

নিউরালিঙ্কের বিশ্ব

আগামী দিনে কি শুধু নিউরালিঙ্ক চিপটিই থাকবে সারা বিশ্বে ? তেমনটাই ইঙ্গিত দিচ্ছেন ইলন মাস্ক। নিউরালিঙ্ক চিপের সাহায্য ভাবলেই তাঁকে ফোন করা যাবে বলে জানাচ্ছেন ইলন মাস্ক। নিউরালিঙ্কের চিপ ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে এক ব্যক্তির মস্তিষ্কে বসানো হয়েছে অর্থাৎ ইমপ্ল্যান্ট করা হয়েছে। ঘটনাচক্রে এক দুর্ঘটনায় ওই ব্যক্তির ঘাড়  থেকে পা পর্যন্ত পুুরো শরীর প্যারালাইজড হয়ে যায়। নিউরালিঙ্ক বসানোর পর তিনি আবার স্বাভাবিক মানুষের মতো এক এক করে কাজ করতে পারছেন। ২৮ জানুয়ারি নিউরালিঙ্ক  চিপ বসানোর পর তাঁর বেশ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে মাস্কের সংস্থা। জানিয়েছেন ওই ব্য়ক্তি নিজেও। 

আরও পড়ুন - Yoga Day 2024: আন্তর্জাতিক যোগ দিবসের সঙ্গে কীভাবে জড়িয়ে ভারত ? ফিরে দেখা ১০ বছর আগের অতীত

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget