এক্সপ্লোর

Eye Care Tips: বারবার চোখে হাত দেন, মাঝে মাঝেই ঘষে নেন, কতটা বিপজ্জনক এইসব অভ্যাস?

Eye Washing Tips: চোখে বারবার হাত দেওয়া খুবই খারাপ। হাতে থাকা ধুলোবালি চোখে গিয়ে ইনফেকশন হতে পারে। চোখ বারবার ঘষবেন না।

Eye Care Tips: চোখের ব্যাপারে সবসময়েই একটু বেশি সতর্ক থাকা জরুরি। বিশেষ করে চোখ ধোওয়ার সময়, চোখ পরিষ্কার করার সময় কয়েকটি বিষয় অতি অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনার সামান্য ভুলেই বাড়তে পারে বিপদ। সূক্ষ্ম ব্যাপার থেকে জটিল সমস্যা তৈরি হয়ে যেতে পারে। তাই চোখের ব্যাপারে সাবধান থাকুন সবসময়েই। 

চোখ ধোওয়ার সময়, পরিষ্কারের সময় কোন কোন বিষয় নজরে রাখা প্রয়োজন 

  • চোখের যত্ন করা খুবই জরুরি। বিশেষ করে সতর্ক থাকা উচিত চোখ ধোওয়ার সময়। চোখ পরিষ্কার করার সময় কোন কোন ব্যাপারে খেয়াল রাখবেন দেখে নিন একনজরে। চোখে কখনই খুব জোরে জলের ঝাপটা দেবেন না। এর ফলে চোখের প্রভূত ক্ষতি হতে পারে। চোখ ধোওয়ার সময় আস্তে আস্তে জল দিয়ে ধুতে হবে। হাতে অল্প করে জল নিয়ে চোখ বন্ধ করে উপর থেকে বুলিয়ে চোখ ধুতে হবে। চোখ খুলে জলের ঝাপটা দেবেন না কিন্তু। 
  • চোখে বারবার হাত দেওয়া খুবই খারাপ। হাতে থাকা ধুলোবালি চোখে গিয়ে ইনফেকশন হতে পারে। চোখ বারবার ঘষবেন না। অনেক ক্ষেত্রেই আমরা চোখে চুলকানি অনুভব করি। কিন্তু তখন চোখ ঘষে চুলকানো উচিত নয়। চোখ থেকে কোনও জল পড়লে তা মোছার জন্য হাত নয় রুমার কিংবা নরম সুতির কাপড় ব্যবহার করুন। 
  • চোখে জল দেওয়ার পর তা মোছার জন্য নরম কাপড়, নরম গামছা ব্যবহার করুন। চোখের জল মোছার সময় কখনই খুব জোরে গামছা কিংবা রুমাল দিয়ে ঘষবেন না। আলতো হাতে চেপে চেপে চোখের জল মুছে নিতে হবে। নাহলে চোখে ব্যথা পাবেন। অন্যান্য সমস্যাও বাড়তে পারে। 
  • চোখে যেকোনও প্রোডাক্ট (কাজল, লাইনার) ব্যবহারের ব্যাপারে সতর্ক থাকুন। ভাল গুণমানের প্রোডাক্ট ব্যবহার করতে হবে। আর অবশ্যই চোখ থেকে আই-মেকআপ, কাজল এবং বাকি যাবতীয় জিনিস তুলে, খুলে ঘুমোতে হবে। 
  • যাঁরা লেন্স পরেন, তাঁরা সঠিক সময়ে লেন্স পরিবর্তন করবেন। ভালভাবে লেন্স পরিষ্কার করা জরুরি। আর লেন্স পরে কখনও ঘুমিয়ে পড়বেন না। তাহলে কিন্তু চোখের অনেক ক্ষতি হতে পারে। অতএব সাবধান থাকুন। চোখের সামান্যতম সমস্যাও অবহেলা করবেন না। শুরুতেই ডাক্তারের পরামর্শ নিন। নিজে নিজে চোখে কোনও আই-ড্রপ ব্যবহার করতে যাবেন না। এর জেরে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। 

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
Cyclospora Outbreak : ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget