এক্সপ্লোর

Flaxseeds For Hair: এই বীজ সরাসরি চুলে এবং স্ক্যাল্পে লাগালে পাবেন প্রচুর উপকার, কীভাবে ব্যবহার করবেন?

Hair Care Tips: ফ্ল্যাক্সসিড গরম জলে ফুটিয়ে তৈরি করে নিতে পারেন ফ্ল্যাক্সসিড জেল। এই জেল ব্যবহার করতে পারেন হেয়ার মাস্ক হিসেবে। কন্ডিশনার হিসেবেও ব্যবহার করা যেতে পারে ফ্ল্যাক্সসিড জেল।

Flaxseeds For Hair: চুলের যত্ন (Hair Care) করার সময় অনেক ধরনের প্রাকৃতিক উপকরণই আমরা ব্যবহার করে থাকি। এক্ষেত্রে একটি উপকারী উপকরণ হল ফ্ল্যাক্সসিড (Flaxseed) বা তিসির বীজ। ফ্ল্যাক্সসিড খেলে যেমন অনেক উপকার পাওয়া যায়, তেমনই এই বীজ সরাসরি চুলে এবং স্ক্যাল্পে ব্যবহার করতে পারলে নিজেই উপকার বুঝতে পারবেন। সকালবেলা খালি পেটে ফ্ল্যাক্সসিড ভেজানো জল নিয়মিত খেতে পারলে শরীরের অতিরিক্ত ফ্যাট ঝরবে। এছাড়াও এই পানীয় আমাদের হজমশক্তি ভাল করতে সাহায্য করে। দূর করে অ্যাসিডিটি, গ্যাসের মতো সমস্যাও। অর্থাৎ ফ্ল্যাক্সসিড ভেজানো জল অন্ত্রের স্বাস্থ্যের পক্ষে ভাল। এর পাশাপাশি এই বিশেষ বীজ রক্তচাপ, ব্লাড সুগার, কোলেস্টেরল - এইসবের মাত্রা নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে। ফলে সার্বিক ভাবে সুস্থ থাকবেন আপনি। ভাল থাকবে লিভার, পাকস্থলী, হার্ট এবং শরীরের অন্যান্য অনেক অঙ্গপ্রত্যঙ্গই। 

এবার ফ্ল্যাক্সসিড কীভাবে চুলে এবং স্ক্যাল্পে ব্যবহার করবেন এবং করলে কী কী উপকার পাবেন, রইল সেই তালিকা, দেখে নিন এক ঝলকে 

  • চুলে ফ্ল্যাক্সসিড ব্যবহার করলে বাড়বে চুলের জেল্লা। চকচকে, উজ্জ্বল থাকবে আপনার চুল। দূর হবে যাবতীয় ম্যারম্যারে ভাব। 
  • চুলে ফ্ল্যাক্সসিড ব্যবহার করলে দূর হবে রুক্ষ, শুষ্ক ভাব। চুল থাকবে মোলায়েম। চুলে বজায় থাকবে আর্দ্র বা ময়শ্চারাইজড ভাব। 
  • চুলের সঠিক বৃদ্ধিতে এবং নতুন চুল গজানোর ক্ষেত্রেও ফ্ল্যাক্সসিড দারুণ ভাবে কাজ করে। ফ্ল্যাক্সসিডের ব্যবহারে চুল লম্বায় দ্রুত বাড়ে। 
  • অসময়ে চুল পেকে যাওয়ার সমস্যা রুখতেও কাজে লাগে ফ্ল্যাক্সসিড। এই বীজের ব্যবহারে অল্প বয়সে চুল সাদা হবে না। 
  • ফ্ল্যাক্সসিড তেল চুলে ব্যবহার করলে মজবুত হবে চুলের গোড়া। উন্মুক্ত হবে হেয়ার ফলিকলের মুখগুলি। ফলে গজাবে নতুন চুল। 
  • ফ্ল্যাক্সসিড গরম জলে ফুটিয়ে তৈরি করে নিতে পারেন ফ্ল্যাক্সসিড জেল। এই জেল ব্যবহার করতে পারেন হেয়ার মাস্ক হিসেবে। 
  • কন্ডিশনার হিসেবেও ব্যবহার করা যেতে পারে ফ্ল্যাক্সসিড জেল। চুলের রুক্ষ, শুষ্ক ভাব কমাতে কাজে লাগবে। 
  • ফ্ল্যাক্সসিডের মধ্যে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্টস। এই বীজ খেলেও অনেক উপকার পাবেন চুলের ক্ষেত্রে। 
  • ফ্ল্যাক্সসিড জলে ভিজিয়ে রেখে খেতে পারেন। স্মুদি কিংবা ইয়োগার্টের সঙ্গে মিশিয়েও খেতে পারেন। সার্বিক ভাবে উন্নত হবে চুলের স্বাস্থ্য। 

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Dengue Vaccine : ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
Dengue Disease : ৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র
৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget