এক্সপ্লোর

Winter Health Care: শীতের মরসুমে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূরে রাখতে মেনুতে যোগ করুন এই খাবারগুলি

Constipation Problem: শীতের মরসুমের পরিমিত জল খাওয়া চালু রাখা প্রয়োজন। নাহলে শরীর বিভিন্ন ভাবে খারাপ হতে পারে।

Winter Health Care: শীতের মরসুমে আমাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। তার মধ্যে সর্দি, কাশি, গলা ব্যথা তো রয়েইছে। কিন্তু শীতের মরসুমে কল জল খাওয়ার কারণে আর একটা সমস্যাও দেখা দেয়। সেটি হল কোষ্ঠকাঠিন্য (Constipation)। অনেকে সারা বছরই হয়তো এই সমস্যা ভোগেন, কষ্ট পান। তবে অনেকের ক্ষেত্রে শুধু শীতের মরসুমেই (Winter Season) এই সমস্যা দেখা দেয়। এর অন্যতম কারণ হল কম জল খাওয়া। আবহাওয়া ঠান্ডা থাকার কারণে অন্যান্য সময়ের তুলনায় হয়তো অনেকেই কম জল খান। রুক্ষ শুষ্ক আবহাওয়া এবং কম জল খাওয়ার কারণে আপনার শরীরে জলের ঘাটতি দেখা দেয় অর্থাৎ শরীর ডিহাইড্রেটেড হয়ে যায়। এর ফলে বদহজমের সমস্যার পাশাপাশি দেখা দেয় কোষ্ঠকাঠিন্যের সমস্যা। তাই শীতের মরসুমের পরিমিত জল খাওয়া চালু রাখা প্রয়োজন। নাহলে শরীর বিভিন্ন ভাবে খারাপ হতে পারে।

কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করার জন্য শীতের মরসুমে বিশেষ করে যেগুলো খাবেন

কমলালেবু- শীতের মরসুমি ফল হদিশ মলালেবু। এই ফল রোজ অন্তত একটা করে খান। তার ফলে আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে তা দূর হবে। এই ফলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। এর মাধ্যমে আপনার সর্দি, কাশি এবং সেই সঙ্গে জড়িত অন্যান্য সমস্যাও দূর হতে পারে।

খেজুর- কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে পারে খেজুর। তাই রোজ সকালে ২টো করে খেজুর খান। চাইলে জলে ভিজিয়েও খেজুর খেতে পারেন। এছাড়াও এই ফল শরীরে হিমোগ্লোবিনের মাত্রা সঠিকভাবে বজায় রাখতে সাহায্য করে। তাই রক্তাল্পতার সমস্যা কমাতেও কাজে লাগে এই ফল। 

কিশমিশ- কিশমিশের মধ্যে রয়েছে অনেক গুণ। এই ড্রাই ফ্রুট কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করে। এছাড়াও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে কিশমিশ। রোজ সকালে দুটো বা তিনটে কিশমিশ খেতে পারেন। যেদিন কিশমিশ খাবেন তার আগের দিন রাতে জলে ভিজিয়ে রাখতে পারেন কিশমিশ। এমনকি কিশমিশ ভেজানো জল খেলেও উপকারিতা পাওয়া যায়। 

আমলকি- শীতের মরসুমে আমলকি খেলে শুধু কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হবে তাই নয়, এই ফল সর্দি, কাশির সমস্যা কমাতেও সাহায্য করে। আমলকি সেদ্ধ করে গরম ভাতের সঙ্গে মেখে খেতে পারেন। কিংবা আমলকির রস করেও খেতে পারেন। 

মেথি- রোজ সকালে মেথি ভেজানো জল খাওয়া স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ভাল। এর মাধ্যমে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়। তাছাড়াও নিয়ন্ত্রণে থাকে রক্তচাপ। শরীরে অন্যান্য সমস্যাও দূর করে মেথি এবং মেথি ভেজানো জল। 

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget