এক্সপ্লোর

Health News: ঠকাচ্ছে প্রোটিন সাপ্লিমেন্ট বিক্রেতা সংস্থাগুলি! এবার আরও কড়া হতে পারে FSSAI

FSSAI Rules Upon Protein Supplement: বাজারচলতি বিভিন্ন প্রোটিন সাপ্লিমেন্ট বিক্রেতা সংস্থাগুলির দাবিই আদতে ভুল। এবার এই নিয়ে আরও কড়া পদক্ষেপ করতে পারে এফএসএসএআই।

FSSAI Rules Upon Protein Supplement: বডি বিল্ডিং থেকে ক্রীড়াজগতের সঙ্গে যুক্ত অনেকেই নিয়মিত প্রোটিন সাপ্লিমেন্ট খেয়ে থাকেন। এছাড়াও বাজারে উপলব্ধ প্রোটিন সাপ্লিমেন্ট (Protein Supplement) অনেকে শরীর প্রোটিনের চাহিদা মেটানোর জন্য নিয়মিত খান। কিন্তু এই সাপ্লিমেন্ট বেশ কিছু কারণে সমস্যাজনক। শরীরের একাধিক অঙ্গের ক্ষতি ঘটাতে পারে কৃত্রিম প্রোটিন। আর সেই কারণেই এফএসএসএআই (ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিট অব ইন্ডিয়া) বা খাদ্য সুরক্ষা দফতর (Food Safety And Standards Authority Of India) এই সাপ্লিমেন্টের ব্যাপারে কড়া ব্য়বস্থা নিতে পারে। এমনকি কিছু সাপ্লিমেন্ট নিষিদ্ধও করে দিতে পারে খাদ্য সুরক্ষা দফতর (Protein Supplement Ban)। বিভিন্ন সংস্থাকে সেই ক্ষেত্রে বাজারে চলতি সাপ্লিমেন্টগুলি তুলে নিতে হতে পারে।

কী নিয়ে আপত্তি খাদ্য সুরক্ষা দফতরের ?

খাদ্য সুরক্ষা দফতরের দাবি, প্রোটিন সাপ্লিমেন্ট বিক্রির ব্যাপারে বিভিন্ন সংস্থা অসাধু উপায় অবলম্বন করছে। বর্তমানে বেশ কয়েকটি প্রোটিন সাপ্লিমেন্টের নমুনা পরীক্ষা করে দেখেছে খাদ্য সুরক্ষা দফতর। তাতে দেখা গিয়েছে, এগুলির মধ্যে নিউট্রিশনাল ইনফরমেশন বা পুষ্টিগুণের তথ্য ভুল দেওয়া। ৩৬টি নমুনা পরীক্ষা করেছিল খাদ্য সুরক্ষা দফতর। এর মধ্যে  ৭০ শতাংশ প্রোটিন সাপ্লিমেন্টেই এই সমস্যা দেখা যায়।

কেন শরীরের জন্য বিপজ্জনক প্রোটিন সাপ্লিমেন্ট ?

  • বিষাক্ত ধাতু - পারদ, আর্সেনিক ও ক্যাডমিয়াম। বেশ কিছু প্রোটিন সাপ্লিমেন্টে প্রোটিনের পাশাপাশি এই বিপজ্জনক জিনিসগুলিও থাকে।
  • প্রিজারভেটিভ - প্রোটিন সাপ্লিমেন্ট দীর্ঘদিন তরতাজা রাখার জন্য তার মধ্যে প্রিজারভেটিভ মেশানো হয়। এই প্রিজারভেটিভগুলি পাকস্থলির জন্য বিপজ্জনক।
  • লিভারের সমস্যা - ক্ষতিকর ও নিম্নমানের প্রোটিন সাপ্লিমেন্ট থেকে লিভারের সমস্যা বাড়তে পারে। বর্তমানে একেই ফ্যাটি লিভারের শিকার অনেকে। তার উপর প্রোটিন সাপ্লিমেন্ট থেকে লিভারের সমস্যা কয়েকগুণ বেড়ে যেতে পারে।
  • পুষ্টির ভারসাম্য নষ্ট - শরীরে শুধু প্রোটিন নয়, কার্বোহাইড্রেট ও ফ্যাটেরও দরকার রয়েছে। এর মধ্য়ে প্রোটিন দীর্ঘদিন বেশি পরিমাণে খেলে পুষ্টিগুণের ভারসাম্য শরীরে নষ্ট হয়ে যেতে পারে।
  • প্রোটিনিউরিয়া - দীর্ঘ দিন ধরে প্রোটিন সাপ্লিমেন্ট খেলে কিডনির সমস্যা দেখা দিতে পারে। প্রোটিনিউরিয়া হওয়ার আশঙ্কা থাকে।
  • কিডনির সমস্যা -  ক্রনিক কিডনি রোগের একটি বড় কারণ অতিমাত্রায় প্রোটিন খাওয়া।

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - Arthritis Pain: বেশি বয়সেও আর্থ্রাইটিসের ঝুঁকি কমায় এই ৩ ফল

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget