এক্সপ্লোর

Safety Tips: বিদ্যুৎ চমকালে বা বাজ পড়লে যেভাবে বৈদ্যুতিন জিনিসপত্র রক্ষা করবেন

বহু ক্ষেত্রে বিদ্যুৎ চমকানোর (Lightning) সময় সঠিক পদ্ধতি না মেনে চলার কারণে টিভি, ফ্রিজ, মোবাইল ফোন, ল্যাপটপ এবং অন্যান্য বৈদ্যুতিন জিনিসপত্র খারাপ হয়ে যাওয়ার ঘটনা শোনা যায়। বাজ পড়লে পুড়েও যেতে পারে

কলকাতা: কালবৈশাখীর সময় এসে গিয়েছে। যেকোনও সময়ে প্রবল ঝড়বৃষ্টি শুরু হতে পারে। তার সঙ্গে বিদ্যুৎ চমকানোর মতো প্রাকৃতিক দুর্যোগও হতে পারে। এমন সময় বহু ক্ষেত্রেই বাড়িতে বৈদ্যুতিন জিনিসপত্র নষ্ট হয়ে যাওয়ার মতো ঘটনা শোনা যায়। বহু ক্ষেত্রে বিদ্যুৎ চমকানোর সময় সঠিক পদ্ধতি না মেনে চলার কারণে টিভি, ফ্রিজ, মোবাইল ফোন, ল্যাপটপ এবং অন্যান্য বৈদ্যুতিন জিনিসপত্র খারাপ হয়ে যাওয়ার ঘটনা শোনা যায়। বাজ পড়লে পুড়েও যেতে পারে। তাই এই সময় কীভাবে এই সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র রক্ষা করবেন, তা জেনে রাখা জরুরি।

বাজ পড়ার সময় যেভাবে ঘরে থাকা ইলেকট্রনিক্সের জিনিসপত্র বাঁচাবেন-

১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বাইরে যদি প্রবল মাত্রায় ঝড় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হতে থাকে, তাহলে সবার আগে ঘরে থাকা সমস্ত বৈদ্যুতিন জিনিসপত্র সংযোগ বিচ্ছিন্ন করে দিন।

২. টিভি, ফ্রিজ, এসি, ল্যাপট, কম্পিউটার থেকে ঘরে থাকা যেকোনও বৈদ্যুতিন সরঞ্জামের বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দেওয়া দরকার এই সময়ে।

৩. এই সময়ে কোনওরকম বৈদ্যুতিন জিনিসে একেবারেই হাত দেবেন না।

৪. স্মার্টফোনের ইন্টারনেট কানেকশন বন্ধ করে দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। খুব প্রয়োজন না হলে এই সময় ফোন বন্ধ করে রাখুন।

৫. বাজ পড়তে থাকলে কিংবা বিদ্যুৎ চমকাতে থাকলে ফোনে কথা বলা বিপজ্জনক হতে পারে।

আরও পড়ুন - Thunderstorm Safety Tips: বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির মধ্যে যে কাজগুলো করলে বিপদের আশঙ্কা থাকে

৬. পাখা বন্ধ করে করে রাখুন। নাহলে পাখাতে থাকা কয়েল পুড়ে যেতে পারে।

৭. অত্যন্ত দরকারেও কোনওরকম বৈদ্যুতিন সরঞ্জামের সুইচ অন করবেন না। 

৮. শুধু টিভি, ফ্রিজ কিংবা কম্পিউটারের সুইচ বন্ধ করলেই চলবে না। তার সঙ্গে প্লাগও খুলে দিন।

৯. কোনওরকম বৈদ্যুতিন জিনিসপত্রের কাছে থাকবেন না। বাড়ির বাচ্চাদেরও কাছে যেতে দেবেন না।

এই সমস্ত পদ্ধতি মেনে চললে বজ্রপাতের সময় রক্ষা করা যাবে বৈদ্যুতিন জিনিসপত্র। এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget